somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৮৬

২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। ঈশ্বর এবং নারী- ঈশ্বরই আসলে নারী। কারণ নারী ছাড়া কেউ জন্ম দিতে পারে না। ঈশ্বর ছাড়া কেউ পৃথিবীতে জন্ম দিতে পারে না।কারণ জন্ম দেওয়ার ক্ষমতা পুরুষের নেই। পুরুষ আসলে ভালোবাসতে পারে এবং জন্ম দিতে প্ররোচিত করতে পারে নারীকে। পুরুষ সব কিছুর ব্যবস্থা করতে পারে, কিন্তু জন্ম দিতে পারে না। তাই নারী হলো ঈশ্বর অথবা ঈশ্বর হলো নারী, পুরুষ নয়।

২। যে, তোমার সাথে শত্রুতা করে, তাকেও ভালবাসো। যে, তোমাকে কষ্ট দেয় তার জন্যও দু'আ করো। চেয়ে দেখো- সূর্যের আলো ভালো মন্দ সকলের জন্যই অবধারিত। পাপী ও পূণ্যবান সকলের জন্যই বৃষ্টি বর্ষিত হয়।

৩। প্রত্যেকের ঘরে যদিও কোরআন থাকে তথাপি একটি সুন্দর বাংলা অনুবাদসহ কোরআন রাখা উচিত। এটা নিয়মিত পড়া দরকার এবং প্রয়োজনে বিষয়ভিত্তিক সূচী ধরে কোরআনের বিভিন্ন নির্দেশনা জেনে নেয়া প্রয়োজন। যিনি মুসলিম নয় তিনিও কোরআন পড়তে পারেন। কারণ কোরআন মুসলিমদের ধর্মগ্রন্থ হিসেবে নাযিল হয়নি। কোরআন নাযিল হয়েছে সমগ্র মানবজাতির জন্য সেকথা কোরআনেই লেখা আছে।

৪। কোথাও অপেক্ষা করতে হলে, আর সেখানে আলমিরা ভরা বই থাকলে- আমার অপেক্ষা করতে কোনো সমস্যা হয় না। কারো বাড়িতে অতিথি হয়ে গেলে তার বইপত্র দেখে তাকে জাজ করার অনৈতিক একটা অভ্যাস হয়েছে আমার। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ একটি খুব সুন্দর কথা বলেছিলেন। তিনি বলেছিলেন 'প্রত্যেক মানুষের তিনটি করে মা থাকে। একটি জন্মদাত্রী মা, একটি মাতৃভাষা এবং আরেকটি হচ্ছে মাতৃভূমি'। একজন মানুষ যতটা কথায় বিশ্বাস করে তার চেয়ে অধিক বিশ্বাস করে যখন সে কোনো কিছু পড়ে। তাই বই পড়ার ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত। মানুষকে বিভ্রান্ত করার সহজ ও উত্তম পন্থা হল 'বই'। বই পড়া মানে হল 'অন্যের চোখে ও চিন্তায় পৃথিবী দেখা'। কথাটি কে বলেছিলো মনে নেই।

৫।
'প্রথমে ভেবেছিলাম যে মন্দির বানাবো। তারপর ভেবে দেখলাম, সেখানে কেবল হিন্দুরাই আসবে, মুসলিম, ক্রিশ্চান এরা কেউ ছায়া মাড়াবে না। মসজিদ গড়লেও একই কথা। মুসলমান ছাড়া আর কেউ ঘেঁষবে না তার দরজায়। গির্জা হলেও তাই। যাই করতে যাই, সর্বধর্মসমন্বয় আর হয় না। তা ছাড়া পাশাপাশি মন্দির-মসজিদ-গির্জা গড়লে একদিন হয়তো মারামারি লাঠালাঠিও বেধে যেতে পারে। তাই অনেক ভাবনা চিন্তাকরে এই পায়খানাই বানিয়েছি। সবাই আসছে এখানে। আসবে চিরদিন।' - গল্পের নাম 'দেশের মধ্যে নিরুদ্দেশ' শিব্রাম অমনিবাস।

৬। সব্যসাচী বলতে, যে দুই হাতে সমানে কাজ করতে পারে তাকে বোঝানো হয়। সাহিত্যের ক্ষেত্রে যিনি একধারে গল্প, উপন্যাস, কবিতা, নাটক, ছড়া, প্রবন্ধ প্রভৃতি সৃষ্টিতে সক্ষম তিনি সব্যসাচী লেখক। বাংলাদেশে সৈয়দ শামসুল হককে সব্যসাচী লেখক বলা হয়।
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৮
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×