
১। আমরা মনে করি আমরা অন্যায় করছি না, তবু আমাদের কোনও কোনও ব্যবহারে অন্য কেউ আঘাত পেতে পারে।
২। একটি মেয়ের সাথে বন্ধুত্ব ও বিশ্বাসের সম্পর্ক স্থাপিত হওয়ার পর তাকে চুমু খেতে চাওয়া তো পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক ব্যাপার।
৩। কবিতা অতি বিশুদ্ধ শিল্প, তার মধ্যে যুদ্ধ-টুদ্ধ মেশানো উচিত নয়। কবিতা দিয়ে যুদ্ধ করা যায় না, কবিতা দিয়ে বাজারের দ্রব্য মূল্য কমানো যায় না, সে চেস্টা করতে গেলে - কবিতা আর কবিতা থাকে না
৪। আমি কোনও কালেই নেপোলিয়ানের ভক্ত নই। ইতিহাসের এইসব বিখ্যাত চরিত্র গুলি তো আসলে বিখ্যাত খুনী। নেপোলিয়ানও এক রক্তলোলুপ, উচ্চাকাংখী, স্বৈরাচারী ছাড়া আর কি! হিটলারের সাথে তার তফাত অতি সামান্য।
৫। সম্রাট প্রথম টলেমী মহাজ্ঞানী ইউক্লিডকে জিজ্ঞেস করেন, জ্যামিতি শিক্ষার কোন ছোট পথ আছে কি না, তখন টলেমী উত্তর দেন, "জ্যামিতি শিক্ষার কোন রাজপথ নেই"।
৬। বেশিরভাগ পুরুষেরই প্রথম পছন্দ লম্বা চুলের নারী।
আমার দাদী মরে যাবার দশ মিনিট আগে আমাকে বলেছিলেন- '' শোন রাজীব, যে মেয়ের মাথার চুল অনেক লম্বা সেই মেয়েকে বিয়ে করবি। যে মেয়ের মাথার চুল যত লম্বা- সে মেয়ের তত বেশী ধৈর্য্য । আর ধৈর্য্যশীল মেয়েরা খুব সাংসারিক হয়। সে মেয়ের সাথে ঘর সংসার করে আরাম পাবি।
৭। এক খরগোশ প্রতিদিন এক মুদির দোকানে গিয়ে বলত... 'গাজর আছে' ?
দোকানদার বারবার 'না নেই' বলার পরও সে প্রতিদিন গিয়ে বলত... 'গাজর আছে' ?
এতে দোকানদার রেগে গিয়ে খরগোশ এর দাঁত ভেঙে দিলো...
তারপর...
তারপর খরগোশ গিয়ে পরের দিন মুদির দোকানে গিয়ে জিজ্ঞেস করলো... 'গাজরের জুস আছে' ?
৮। যখনই সে আকাশের দিকে তাকায়, গভীর বিস্ময়ে মন ভরে যায়। এ আকাশ কত বড়? কী আছে ওখানে? আল্লাহ, যীশু, দেব-দেবীরা কি সেখানে শহর-বাজার সাজিয়ে বসবাস করছেন?
৯। যীশু তার শিষ্যদের বলেছেন- গরু (হামবা হামবা) আর শুয়োর দুটাই খেতে পারো। তারা দিব্যি তাই খায়, লম্বা চেহারা শক্তিও অনেক! অথচ দেখো, হিন্দু আর মুসলমানরা এই হামবা হামবা আর শুরোর নিয়ে কত লাঠালাঠি আর নষ্টামি করেছে। অথচ সকলেই তো সমান মানুষ!
১০। হিন্দুরা যারে স্বর্গ কয়, মুসলমানরা কয় বেহেস্ত, সে দুটাই আমার যে মনে হয় কারাগার। একবার গেলে আর বাহির হতে পারব না। থাক, আমার অত সুখে কাম নাই। ও আমি দোজকে যাবো....
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০২০ দুপুর ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


