
১। আমি যখন রাগি, মাথায় ভূত চাপে, তখন গাছকে ভাবি তৃণ আর ঘাসের ডগায় এক বিন্দু পানি দেখলেও মনে হয় আসমানের তারা। দুর্গা কে মনে হয় কালী।
২। সুন্দরবনের কাছে গুচ্ছগ্রাম নামে একটা গ্রাম আছে। সেখানে কিছু কিছু মুসলমান কালীপূজা করে।
৩। অনেক জন্তু জানোয়ার শাবক জন্মের দু-চারদিন পরেই খেতে শিখে যায়, নিজে নিজেই হাঁটতে বা উড়তে শেখে। গরুর বাছুর (হামবা হামবা) তো জন্মের কিছুক্ষন পরেই লাফাতে শুরু করে। শুধু মানুষের বাচ্চা জন্মের পর একেবারে অসহায়, কান্না ছাড়া আর কিছুই জানে না। অন্তত পাঁচ বছর তাকে লালন না করলে বাঁচানো যায় না। তারপর তাকে পালন করতে হয়। তাকে শিক্ষা দিতে হয় অনেক কিছু,শুধু তো খাওয়া নয়, সে ভাষা শেখে, মানুষ চেনে, আগুন হাত দেওয়া যায় না বোঝে। সাঁতার না-শিখে জলে নামা যায় না, বাপ-দাদার ধর্ম শেখে। আসল কথা পৃথিবীটাকে চিনতে শেখে।
৪। শিল্প সাধনা একটা চব্বিশ ঘন্টার কাজ। লেখক শিল্পিদের কোনো চাকরি- বাকরি করা উচিত নয়। সরকার কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান থেকেও তারা কোনোরকম সাহায্য গ্রহন করতে পারবে না। নিজের সাহিত্য-শিল্প সামগ্রীর বিনিময়ে পাঠক- দর্শক-শ্রোতাদের কাছ থেকে যা পাবে, তা দিয়েই গ্রাসাচ্ছাদন করতে হবে। সেইজন্যই জীবন জীবনযাত্রার মানও হবে অতি সরল, পেট ভরাতে হবে অতি সাধারণ খাবারে, যে কোনো পোশাকে কাজ চালিয়ে নিতে হবে। পৃথিবীর অনেক দেশেই এমন সাহিত্যিক আছে। এমনকি পশ্চিম বাংলাতেও আছে। এই এরকম সাহিত্যিক আমাদের দেশে একজনও নেই।
৫। খালেদা জিয়া বঙ্গবন্ধুর বাড়িতে গেলেন জিয়াউর রহমানের বিরুদ্ধে নালিশ জানাতে। শেখ হাসিনা তাঁকে নিয়ে গেলেন বঙ্গবন্ধুর কাছে। তাঁকে জানালেন তাঁর অভিযোগের কথা।
বঙ্গবন্ধু সব শুনে বললেন, চিন্তা করো না। অপেক্ষা করো। আমি দেখছি।
বঙ্গবন্ধু আর দেরি করলেন না। তিনি তখনই জিয়াউর রহমানকে ডেকে পাঠালেন তাঁর বাড়িতে। জিয়া যথারীতি ছুটে এলেন বঙ্গবন্ধুর কাছে। বঙ্গবন্ধুর সামনে খালেদা জিয়া এবং তাঁর দুই পুত্র তারেক ও আরাফাত। তাদের দেখে জিয়া একেবারে থ। বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে আছেন তাদের দিকে।
অতঃপর বঙ্গবন্ধু জিয়াকে উদ্দেশ করে বললেন, খালেদা আমার মেয়ের মতো। ওকে ঘরে তুলে নাও।
জিয়াউর রহমান টু শব্দটি করলেন না। তিনি খালেদা জিয়া ও তাঁর পুত্রদয়কে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন।
( উপন্যাস : ১৯৭৫, মোস্তফা কামাল।)
অন্যপ্রকাশ থেকে ১৬ই ডিসেম্বর প্রকাশিত হবে।
৬। আলহামদুলিল্লাহ দীর্ঘ ৭ মাস পরে উমরা হজ্জ আবার শুরু। হে আল্লাহ আমাদের সবাইকে উমরা হজ্জ করার তাওফীক দান করুন আমিন।
৭। শূন্য হাতে এসেছি, সব ফেলে চলে যাব, আমি এটা জানি, সুতরাং দুঃখ বা ভয় কীসের?
৮। চা য়ে মাছি পড়লে চা ফেলে দিচ্ছি, আর ঘি এ পড়লে মাছি টাকে তুলে ফেলে দিচ্ছি। মূল্যবোধ আসলে এভাবেই বেঁচে আছে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


