somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

রক্তাক্ত সময়

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বেগমগঞ্জে এক নারীকে পৈশাচিক ও নারকীয় নির্যাতন করেছে এই পশুটি।

একটা ভিডিও দেখলাম।
ভিডিওটা দেখে চোখে পানি চলে আসলো। দম বন্ধ হয়ে আসছিলো আমার। একটা মেয়েকে উলঙ্গ করে মারছে। মেয়েটা কাপড় দিয়ে নিজেকে ডাকতে চেষ্টা করছে। বারবার তার কাপড় ছিনিয়ে নিচ্ছে। পা দিয়ে গলার মধ্যে চেপে ধরেছে। বুকের মধ্যে মারছে। এতটুকু দেখেই আমার ভীষন কষ্ট হয়েছে। আজ রাতে হয়তো আমি ঘুমাতে পারবো না। এতো অল্প বয়সী পোলাপান কিভাবে এতো হিংস্র হয় আমার মাথা কাজ করে না!

এক নারী সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় গোঙাচ্ছে, কাঁদছে; সেই সঙ্গে বলছে -বাবা গো আমাকে ছেড়ে দে। "আব্বা গো তোর আল্লাহ'র দোহাই ছাড়ি দে!" আশপাশের ২০-২৫ বছরের ছেলে গুলো হায়েনার মতো হাসছে আর বলছে -উল্টা, উল্টা, উল্টা! কারন বিবস্ত্র ওই নারী নিজেকে বাঁচানোর জন্য উপর হয়ে শুয়ে কাঁদছিল।

পুরো ভিডিও আমি দেখতে পারি নি।
আমার পক্ষে সম্ভব নয়। ঘটনাটি ৩২ দিন আগের হলেও কেউ পুলিশে রিপোর্ট করে নি, তাই কারো জানা ছিল না। নির্যাতিতা গৃহবধুকে এলাকা ছাড়া করা হয়েছে ঘটনার পরদিনই, বিষয়টি তাই ধামাচাপাই ছিল। এলাকাবাসী কেউ মুখ খুলে নি। এই ৩২ দিনে কী কোন আসামী গ্রেফতার হয়েছে? এই ঘটনা নিয়ে কোন মাতামাতি হয়েছে? না, এর কিছু'ই হয়নি। আজ যখন ফেসবুকে ওই ভিডিও'টি ভাইরাল হয়েছে; তখন পুলিশ আর প্রশাসনের টনক নড়েছে! একজন নারীকে নির্যাতন করছে প্রভাবশালী মাস্তানরা। নোয়াখালীর বেগমগঞ্জ থানার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড়খাল এর পাশে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, বাদল ও কালামের নৃশংস নির্যাতনের শিকার এই নারী।

নিজেকে খুব অসহায় লাগছে।
অল্প কিছু হায়েনার কাছে আমরা জিম্মি হয়ে আছি। বেগমগঞ্জের ভিডিওটি ছড়িয়ে দেওয়া দরকার ঘরে ঘরে। মানুষ দেখুক নির্যাতিত নারীর আর্তনাদ; একটি উলঙ্গ দেশ। জাগুক সকল ঘুমন্ত মানুষ। এই দেশে যা চলছে তা কোনো সভ্য জাতির পরিচয় হতে পারে না- তবে কি বাংলাদেশ এক অসভ্য জাতির দেশ? প্রতিটি নারী নির্যাতন, ধর্ষণ ঘটনায় দায়ী স্থানীয় ক্ষমতাসীন নেতারা। ধর্ষকরা তাদেরই পোষ্য। চেতনার বিকিকিনির বাজারে নিয়মিতই ধর্ষক প্রস্তুত করছেন তারা।

নোয়াখালীর ওই বর্বর অত্যাচারের ভিডিও প্রকাশ না হলে নিশ্চয়ই এই ঘটনা সামনে আসত না। এ ঘটনাও প্রায় মাসখানেক আগের। লুটপাটের খেলায় মেতে থাকা একটা সমাজে না-জানি এমন ঘটনা প্রতিনিয়ত আরও কত ঘটছে। যে দেশে প্রতিনিয়ত মানুষের সঙ্গে প্রতারণা করা হয়; অন্যায়, অপরাধ, খুন, গুম, ধর্ষণ, ব্যাংক লুটপাট, দুর্নীতি, অত্যাচারের বিচার চাইলে আরও বিপদে পড়তে হয়।


এই শয়তানও দেখা যায় জয় বাংলা করে।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ২:৫৮
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×