
১। আপনি যখন জানেন আপনার আশ্রয়দাতা আছেন, ছোট ছোট অপকর্ম করে প্রশ্রয় পাচ্ছেন তখনি আপনার কাছে কোন অপকর্মকে অন্যায় বলে মনে হবে না। আর আপনি হয়ে ওঠেন একটা জানোয়ার, হায়েনা বা পিচাশ..!
এভাবেই দেশটা আজ ভয়ংকর পিচাশে সয়লাব।
২। দেশব্যাপী দিন-রাতভর ওয়াজ নসিহতে নারীর যে রুপ চিত্রিত করা হয়, তাতে করে ধর্ম রক্ষায় নারীকে উলঙ্গকারী এই মর্দে মোমিন কেন পয়দা হবে না?
৩। চলতি বছরে ৯ মাসে ৯৭৫ নারী ধর্ষিত হয়েছে! গণধর্ষণের শিকার ১০৮, ধর্ষণের পর হত্যা ৪৩ ও আত্মহত্যা ১২জন। ব্যাটাগিরির অনন্য নজীর, বিচারহীনতার অপূর্ব দৃষ্টান্ত।
৪। আমি চাই প্রধানমন্ত্রীকে কেউ ভিডিওটা দেখাক। উনি যদি শান্তি পান, আমরাও পাবো। হাজার হোক মা জননী তো আমাদের!
৫। স্বামীর সাথে অনেক দিন যোগাযোগ ছিল না। হঠাৎ ২ সেপ্টেম্বর স্বামী এলেন স্ত্রীর কাছে। এ জন্য কি স্বামী ও স্ত্রী দুজনকে পেটাতে হবে? স্ত্রীকে বিবস্ত্র করতে হবে? কী ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে নোয়াখালীর এখলাছপুরে। ভিডিওটি দেখে চমকে গেলাম। হামলাকারীরা আশপাশের গ্রামের বাসিন্দা এবং ওই নারীর ছেলের বয়সী সবাই। এই ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে। সবাই গ্রেপ্তার হোক এবং দ্রুত শাস্তি নিশ্চিত করা হোক।
৬। আমি জাহেলিয়াতের যুগ দেখিনি। দেখেছি নোয়াখালীর অসহায় নারীর আত্ম চিৎকার।
৭। বাংলাদেশের মা, বোনেরা যেমন ৭১' এ নিরাপদ ছিল না তার চেয়ে আরো বেশি অনিরাপদ আমাদের এই সময়ে। এ দেশে এ দেশী হয়ে থাকার ইচ্ছা সত্যি মরে গেছে। হে আল্লাহ এ জাতীর কাছে অন্যায়ের বিচার চেয়ে লাভ নেই, এই অন্যায়ের বিচার শুধু তুমিই করতে পারো।
৮। নোয়াখালীর বেগমগঞ্জের ঘটনা জেহেলিয়াতের যুগকে হার মানিয়েছে। ধর্ষকদের একজনকে এসআই সালাউদ্দিন যেভাবে গ্রেফতার করেছেন তাকে স্যালুট জানাই।
৯। বাংলাদেশ ক্রমশ বিকৃত মানুষদের দেশ হয়ে যাচ্ছে! আর কত দেখতে হবে নারীর উপর অত্যাচারের দৃশ্য?
১০। সোশ্যাল মিডিয়ায় না এলে কি কোন ঘটনারই বিচার পাবে না জনগণ? তাহলে আর স্থানীয় প্রশাসনের প্রয়োজনীয়তা কোথায়? জনতার হাতে ছেড়ে দেন সব।
১১। বলছেন বর্বরতা যেহেতু একাত্তরকেও ছাড়িয়েছে, তাইলে একাত্তরের মতো গুলি করে মারলেই তো হয়। বিচার তো আর হয় না! অপশন দিচ্ছি, কিসের বিচার চান সেটা আগে ঠিক করেন! নির্যাতনের? শ্লীলতাহানির? ভিডিও করার? ভিডিও প্রকাশের? ত্রিশ দিন ধরে ঘর ছাড়া করার? প্রতিবেশী হয়ে ঘটনা দেখেও চেপে যাওয়ার? নপুংসক স্থানীয় প্রশাসনের? নির্যাতনকারী অপরাধীদের আশ্রয়দাতাদের? নোয়াখালীর বেগমগঞ্জের? পুরো বাংলাদেশের? উত্তর থাকলে দিয়েন।
১২। নোয়াখালীর ওই তিন পশুদের কোনো এক খোলা মাঠে নিয়ে হাত-পা বেঁধে মাঝখানে রাখা হোক। তারপর চারদিক থেকে জনতার পাথর নিক্ষেপ করে একদম পিষে ফেলা হোক।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


