somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৮৮

০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। আজ একটা দৈনিকের সাহিত্য পাতায় কবিতা পড়লাম। কবিতার নাম- ''একটা ভূত জানালা দিয়ে উঁকি দিচ্ছে বারবার, কি করি?''
কবিতার প্রথম লাইন এই রকম- 'ভুত ভুত ভুত, আমার চারদিকে ভুত! মনে হচ্ছে এরা আমাকে চেয়ারের সাথে বেঁধে রাখবে।'

২। মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে অনেক প্রবাসী ভাই আছেন।
রুটি-রুজি আর আর্থিক সচ্ছলতার জন্য একজন মানুষ অনেক কষ্টে প্রবাসী হয়। নতুন পরিবেশ, ভাষাগত সমস্যা এবং প্রিয় মানুষের সান্নিধ্য বঞ্চিত হয়ে কঠিন এক পৃথিবীর সম্মুখীন হয় তারা। এদের শ্রম- ঘামে অর্জিত অর্থ নিজের পরিবারের আয় উন্নতির পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশাল ভূমিকা রাখে।

লাখ লাখ শ্রমিক ভাইয়ের লুকিয়ে ফেলা চোখের পানিতে ভেজা প্রবাসের মাটি। চোখের জল চোখেই শুকায় তাদের, আদর করে কেউ মুছে দেবার কেউ নেই। এদের দেশে কোনো প্রিয় মানুষ মরে গেলেও শেষ দেখাটা হয়ে উঠে না। তবু এরা বেচে থাকে, দেশকে ভালোবেসে, পরিবারকে ভালোবেসে। এরা কখনও আফসোস করে না। বরং সারাক্ষন এদের মুখে হাসি লেগে থাকে। এদেরকে নিয়ে একটু ভাবুন। এদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিটা একটু মানবিক করুন।

৩। সকালে ঘুম থেকে উঠে সূরা 'নমল' পড়লাম।
নমল মানে পিঁপড়া। সূরাটির এ ধরনের নামকরণের কারণ হচ্ছে এ সূরায় পিপিলিকার সঙ্গে হজরত সুলাইমান (আ.)’র কথোপকথনও স্থান পেয়েছে। সুলায়মান (আঃ)-এর মোট বয়স হয়েছিল ৫৩ বছর। তের বছর বয়সে রাজকার্য হাতে নেন এবং শাসনের চতুর্থ বছরে বায়তুল মুক্বাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেন। আল্লাহ পাক তাকে জ্ঞানে, প্রজ্ঞায় ও নবুঅতের সম্পদে সমৃদ্ধ করেন।

৪। বড় যদি হতে চাও, ছোট হও তবে। ছোট হতে হতে মাটির সাথে মিশে যাচ্ছি। নাদের আলী, আমি আর কত ছোট হবো?

৫। কেউ অপমান করলে আমার উপকার'ই করে আসলে। সেই রাত্রেই একটা কবিতা বা অন্য কিছু লিখে ফেলি। অপমান বা অবজ্ঞা বরাবর'ই আমাকে কিছু লেখার প্রেরণা দেয়।

৬। সমাজ করে মানব বন্দন, বুদ্ধিজীবিরা করে আলোচনা। পত্রিকাওয়ালারা করে লিড নিউজ- হয় না তাতে কোনো লাভ! সারা দেশ তোমাদের দখলে।

৭। যে জাতির মধ্যে পুরুষরা যতো বেশী ভদ্র ও মার্জিত, সে জাতি ততো বেশী সভ্য ও উন্নত।

৮। চার্লস ডিকেন্স লোকটা অন্য রকম ছিলেন।
পত্রিকায় তিনি ধারাবাহিক উপন্যাস লিখতেন। তাঁর উপন্যাসের কিস্তি পড়ার জন্য অধীর আগ্রহে পাঠকেরা অপেক্ষা করতেন। মাস্টার হামফ্রেজ ক্লক নামের একটা সাপ্তাহিকে তাঁর উপন্যাস প্রকাশিত হতো। দি ওল্ড কিউরিসিটি শপ ধারাবাহিকভাবে প্রকাশ হতে শুরু করে ১৮৪০ সালে। উপন্যাসটি ইংল্যান্ডের গণ্ডি ছাড়িয়ে আমেরিকায়ও তুমুল জনপ্রিয় হতে শুরু করে।
কাহিনি তখন চূড়ান্ত পর্যায়ে। আর মাত্র একটি পর্ব বাকি। সবার আগ্রহ উপন্যাসের নায়িকা নেলের পরিণতি নিয়ে। সে কি বাঁচবে, নাকি মারা যাবে। তখন সাপ্তাহিকটি আমেরিকা যেত জাহাজে করে। জাহাজ যেদিন ভিড়বে, সেদিন ঘাটে হাজার হাজার মানুষের ভিড়। পত্রিকা হাতে পেয়ে পড়ার জন্য সবাই অস্থির। আর সহ্য করতে না পেরে জনতা চিৎকার করে জাহাজের নাবিকদের কাছেই জানতে চাইল, ‘নেল কি মারা গেছে?’ এ রকম এক গল্প জানার পর লেখক হতে কার না ইচ্ছা করে!

৯। ইয়াবার চোরাচালান দমন করতে পারা যায়না, ধর্ষক ও পাষাবিক নির্যাতকদের কঠোর শাস্তি দেওয়া যায়না, নারীদের নুন্যতম সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা যায়না, তাহলে সরকারি উদ্যোগে দেশের প্রতিটি থানায় একটি করে সরকার পরিচালিত পতিতালয় স্থাপন করা হোক..
হয় নারীদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেন নতুবা তাদের যৌনলিপ্সা পূরণের ব্যবস্থা করেন! এই অজানা আতঙ্ক-ভয় নিয়ে কি সুস্থ থাকা যায়?
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:৫২
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×