somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ছাত্র শিক্ষক সমাচার

০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। সবাই চুপ। এটা কি ক্লাস রুম নাকি মাছের বাজার?

২। এই তুমি হাসছো কেনো? আমাদেরকেও বলো, আমরাও তোমার সাথে হাসি।

৩। পড়াশুনা করতে যদি নাই'ই চাও, স্কুলে আসছো কেনো?

৪। কথা বললে ক্লাসরুম থেকে বেরিয়ে যাও, বাইরে গিয়ে কথা বলো। অন্যকে বিরক্ত করো না।

৫। মাথায় যখন এতো বুদ্ধি তা পড়াশুনা করে দেখাও।

৬। তোমাকে কি এই কারণে তোমার বাবা মা স্কুলে পাঠিয়েছে?

৭। তুমি গতকাল অনুপস্থিত ছিলে কেনো? আগামীকাল তোমার মা/বাবাকে নিয়ে আসবে।

৮। জোরে বলো, সকালে কি নাস্তা করে আসো নাই?

৯। আমি শুধু তোমাকে বলছি, তুমি অন্য দিকে তাকাচ্ছো কেনো?

১০। মিথ্যা কথা বলবে না, তুমি কি মনে করো আমি গাধা? কিছু বুঝি না, না?

১১। সারাদিন কি করো? হোমওয়ার্ক করোনি কেনো?

১২। শোনো, তোমার নিচের ক্লাসের ছেলেমেয়েরা তোমার চেয়ে ভালো।

১৩। বোর্ডে কোনো কিছু আঁকার সময় সব শিক্ষক বলে নেবেন: আমি কিন্তু আর্টিস্ট নই।

১৪। ক্লাসরুমে বসে অধিকাংশ সময় ছাত্রছাত্রী ভাবে, এই শিক্ষক চাকরী পেলো কেমন করে?

১৫। চীনে শিক্ষকরা অত্যন্ত সম্মানিত ও ভালো বেতনের অধিকারী। এই শিক্ষকরা খুব কমই তাদের পেশা ত্যাগ করে অন্য পেশায় যায়।

১৬। স্কুলের একজন ছাত্র ভাবেঃ ইশ কী আনন্দ এই টিচার আমার নাম জানে! কলেজের একজন ছাত্র: এই স্যার আমার নাম জানে না।

১৭। একটা অন্যতম আনন্দের বিষয় হলো, তুমি দেরি করে ক্লাসে গিয়ে দেখলে ম্যাডাম/স্যার এখনো আসেন নি।

১৮। পরিসংখ্যানে দেখা গেছে ছুটি ঘোষণায় ছাত্রছাত্রীদের চাইতে শিক্ষকরা বেশি আনন্দিত হয়।

১৯। স্কুল জীবনের যন্ত্রণা: সকালবেলা ঘুম থেকে ওঠা কঠিনতম কাজ। মোজা খুঁজে না পাওয়া। যে পথ ফুরায় না: স্কুলে হেঁটে যাবার পথ। সুন্দরতম মুহূর্ত: বন্ধুদের সাথে দেখা হওয়া। বেদনাময় মুহূর্ত: প্রথম পিরিয়ডেই পরীক্ষা। আনন্দতম ঘটনাঃ স্যার/ম্যাডাম আজ অনুপস্থিত।

২০। শিক্ষককে কোনো প্রশ্ন করলে উত্তর যদি তিনি না জানেনঃ আমার মনে হয় প্রশ্নটা ভুল আছে। উত্তরটা তোমাকে কাল দিব। বোকার মতো প্রশ্ন করো না। বাসায় গিয়ে ভালো করে পড়াশুনা করো। সুন্দর প্রশ্ন। দেখি তো তোমাদের মধ্যে কে জানো উত্তর, হাত তোলো।

২১। যদি পৃথিবীতে শিক্ষক না থাকত তাহলে আমরা অন্ধকার যুগে থেকে যেতাম।

২২। বাবারা লাইনে থাকিস।

২৩। এখানে লেখাপড়া করতে আসছো, প্রেম করার জায়গা না।

২৪। আজ আমি ক্লাশে নিবো না। প্রচন্ড মাথা ধরেছে। তোমরা চুপ করে বসে থাকো।

২৫। খবরদার চোখে কাজল, লিপস্টিক দিয়ে আসবে না। এটা বিয়ে বাড়ি না।

২৬। বাবা মার টাকা নষ্ট করো না।

২৭। তোমার তো পড়ালেখায় মন নাই।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৭
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×