
ঘটনা আজ সোমবার সকালের।
সোমবার জিগাতলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ অভিযানে ফজলুরের রিকশাটিও তুলে নেওয়া হয়। করোনাভাইরাস মহামারীর মধ্যে দোকানের কাজ হারিয়ে ১৫ দিন আগে ৮০ হাজার টাকা ধার-দেনা করে ব্যাটারিচালিত রিকশাটি কিনেছিলেন। এই ছবিটা দেখার পর থেকে আমার প্রচন্ড খারাপ লাগছে। উনার পরিবার আজ হয়তো না খেয়ে থাকবে। উনার যে বাসস্থানে থাকে সেটার ভাড়া কিভাবে দিবে? সন্তান আছে কি? ওরা পড়বে না তাহলে আর? কাকে দোষ দিবো? দেশ, রাষ্ট্র, ঈশ্বর নাকি? ওরে তোরা দুর্নীতিবাজদের ধর।
ঢাকায় যত্রতত্র অবৈধ ভাবে গাড়ী পার্কিং করা থাকে, যার গাড়ী কেনার ক্ষমতা থাকে, গাড়ী উঠিয়ে নিয়ে গেলে তার জীবন শেষ হয়ে যায় না। কিন্তু কখনো কখনো কারো একটা রিক্সা তার জীবনের চেয়ে বেশি কিছু কারন এর উপরেই তার পুরো পরিবার নির্ভর করে, এটাই তার জীবনের একমাত্র অবলম্বন। রিকশাতে ব্যাটারী লাগানোর কারনে রিকশটাই ভেঙ্গে চুরমার করে নিয়ে যেতে হবে? হাজার হাজার কোটি টাকা যারা দুর্নীতি করেছে, তাদের ধরুন পারলে? না মেয়র সাহেব কাজটা ঠিক হয় নাই।
জানি আইন আছে, কিন্তু আইনের সবচেয়ে বড় দায়বদ্ধতা দুর্বলকে রক্ষা করা তাকে শেষ করা নয়। ওয়ার্নিং দিয়ে বা বুঝিয়ে ছেড়ে দেওয়া যেত। ক্ষুদা নিবারনের জন্য চুরি আর আয়েশের জন্য চুরি এক কথা নয়, যারা ক্ষুদা নিবারনের জন্য চুরি করে তাদের শাস্তি নয় মুখে খাবার তুলে দিতে হয়, আর আয়েশের জন্য চুরি করলে তাকে শাস্তি দিতে হয়। এই দুঃসময়ে গরীব মানুষের উপর এই নির্দয় হওয়ার কি খুব জরুরি ছিল? জনগনের সম্পদ প্রাকৃতিক গ্যাস ইন্ডাস্ট্রিতে যাবে, কিন্তু মধ্যবিত্তের ঘাড়ে গ্যাস সিলিন্ডার! মহামান্য আপনাদের নিয়ম কানুন সব উলটো।
যে এই দৃষ্টান্ত স্থাপন করেছেন তাকে অনুরোধ করবো, ঘুমতে যাওয়ার আগে এই মানুষটার কান্না ভেজা প্রলাপ জড়ানো মুখটা একবার দেখে নিবেন, বুঝতে পারবেন কতটা অসামান্য ক্ষতি আপনি করেছেন। করোনা কালে সব হারানো মানুষের বিরুদ্ধে এই অভিযানটার খুব প্রয়োজন ছিল কি? ব্যাটারির রিকশা চললে দোষ। কিন্তু ব্যাটারি রিকশা তৈরি হয় কি করে, বিক্রি হয় কি করে? আমি কিছুটা মুর্খ, ব্যাটারি রিকশা পছন্দ করি, কারণ রিকশাওয়ালার কষ্ট অনেক কম হয় এই রিকশায়। শুদ্ধি অভিযান থেকে গেলো কেন?

মাননীয় মেয়র তাপশ স্যার যেখানে সেখানে গাড়ি পার্কিং এর জন্য ব্যবস্থা নিবেন?
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


