somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৯০

১০ ই অক্টোবর, ২০২০ রাত ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। সক্রেটিসের স্ত্রী খুবই ঝগড়াটে মহিলা ছিল।
স্বামীকে খুব বকাঝকা করত। একদিন খুব বকাঝকা করার পরও যখন সক্রেটিস তার কোন উত্তর দেয় নি, তখন এক কলস পানি নিয়ে এসে সক্রেটিসের মাথার উপর ঢেলে দিলো।
পাশে ছিল সক্রেটিসের শিষ্যরা। শিষ্যরা যখন একটু অপ্রস্তুত হয়ে গেল, তখন সক্রেটিস তাদের বলল 'মেঘ গর্জনের পর তো একটু বৃষ্টি হবেই!'

২। আপনি যদি জানতে পারেন যে ঠিক ২৪ ঘন্টা পরে যন্ত্রণাহীনভাবে আপনার মৃত্যু হবে, তা হলে আপনি এই সময়টি কী করবেন?

৩। কেন গণিতে নোবেল পুরস্কার দেয়া হয় না?
আলফ্রেড নোবেলের স্ত্রী তাঁকে ছেড়ে একজন গণিতজ্ঞের কাছে চলে গিয়েছিলেন। সেই শোকে নাকি তিনি গণিতে নোবেল পুরস্কার রাখেন নি। (গল্পটির বিভিন্ন শাখা প্রশাখা আছে) আরও মজার ব্যাপার হচ্ছে, আলফ্রেড নোবেল কখনও বিয়েই করেন নি। অর্থাৎ এই মুখরোচক গল্পের আদতে কোনো ঐতিহাসিক ভিত্তিই নেই। আমার ধারনা, সম্ভবত গণিত মানবজাতির জন্য কল্যাণকর কিছু বয়ে আনার মত বিষয় নয়।

৪। The Hound of the Baskervilles. এটিই আমার পড়া সর্বশ্রেষ্ঠ শার্লক হোমস রচনা। আমি যে বাংলা অনুবাদটা পড়েছিলাম সেটার নামও মনে আছে আমার এখনও- বাস্কারভিল পরিবারের শিকারি কুকুর।

৫। শিকারে বেরিয়ে পথে প্রথমেই নাসিরুদ্দিনের সামনে পড়ে রাজামশাই খেপে উঠলেন। লোকটা অপয়া। আজ আমার শিকার পণ্ড। ওকে চাবকে হটিয়ে দাও।
রাজার হুকুম তামিল হল।
কিন্তু শিকার হল জবরদস্ত।
রাজা নাসিরুদ্দিনকে ডেকে পাঠালেন।
কসুর হয়ে গেছে নাসিরুদ্দিন। আমি ভেবেছিলাম তুমি অপয়া। এখন দেখছি তা নয়।
নাসিরুদ্দিন তিন হাত লাফিয়ে উঠল।
আপনি ভেবেছিলেন আমি অপয়া? আমায় দেখে আপনি ছাব্বিশটা হরিণ মারলেন, আর আপনাকে দেখে আমি বিশ ঘা চাবুক খেলাম। অপয়া যে কে, সেটা বুঝতে পারলেন না?

৬। বুদ্ধের জীবনী থেকে জানা যায় যে, তিনি ভগবানের অস্তিত্ব সম্পর্কে কোনো কথা বলেন নি এবং সবকিছু যুক্তি দিয়ে বিচার করার পক্ষে ছিলেন। লোকনাথ এবং সাঁই। দুজনেই সমাজের কুসংস্কার আর অন্ধবিশ্বাস দূর করায় ব্রতী ছিলেন, কিন্তু তাদের মৃত্যুর পরে তাদের বাণীকে ধর্মব্যবসায় পরিণত করা হয়। যীশু সম্পর্কে কিছু অলৌকিক কাহিনী প্রচলিত আছে, যেমন অন্ধকে চোখ ফিরিয়ে দেওয়া, খোঁড়ামো ঠিক করা ইত্যাদি।
আপনি আস্তিক হন বা নাস্তিক, এ ব্যাপারে সন্দেহের অবকাশ নেই যে প্রত্যেক ধর্মই মনুষ্য সৃষ্ট। তবে পৃথিবীতে কয়েক হাজার ধর্ম থাকলেও বৈচিত্র্যের বড্ড অভাব। যদি হাতি, কুকুর, শুশুক, প্রজাপতি- এরাও ধর্ম বানাতে পারতো, তাহলে হয়ত মানুষ নতুন কিছু শিখত!
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২০ রাত ২:০৮
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

'মেসি’ নামক মুগ্ধতা

লিখেছেন সালমান মাহফুজ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪২


লিওনেল, রোজারিও থেকে ঢাকা । বার্লিন থেকে নিউইয়র্ক । ২০০৬ থেকে ২০২৬ । উড়ন্ত কৈশোর থেকে পড়ন্ত যৌবন । ফুটবল পায়ে তোমার প্রতিটা পদক্ষেপের সাথে আমরা ছিলাম । আমরা... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×