
১। বিয়ের জন্য বয়স কোনো বিষয় নয়। নো সমালোচনা, এটা তো খুবই পজেটিভ নিউজ। শুভ কামনা প্রিয় অভিনেত্রী শমী কায়সার। সুন্দর হোক যৌথ পথচলা।
২। আমার শুধু আফসোস যে বিয়ার দাওয়াত পাইনাই। ম্যালাদিন হইছে বিয়া সাদির খাওন খাইনা। আর কিছু নিয়া মাথা ঘামানের টাইম কই।
৩। নিজেরা নিজেদের লাইফে হ্যাপি থাকবে না! আর celebrity দের লাইফ দেখলেই নানান কথা। Anyways Soumi Kaiser's new marriage is now on the issue. We are terribly life less.
৪। এই সবজির চড়া মূল্যের বাজারে শমী কায়সার বিয়ে করে ফেললেন?
৫। ব্যক্তিগত মৌলিক অধিবার। যার বিয়া তার খবর নাই পাড়া পড়শীর ঘুম নাই!
৬। যে দেশে মহিলারা মহিলাদের ফিলিংসকে সম্মান করে না , সে দেশে পুরুষের কাছে আশা করাই তো ভুল। এ দেশে মেয়েরা একা থাকাও অসম্মান হিসেবে দেখা হয়।
৭। মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে নাক গলানো কিছু মানুষ ব্যাপারটাকে নোংরামীর পর্যায়ে নিয়ে গেছে। সমাজটা পঁচে-গলে শেষ হয়ে যাচ্ছে। অনেক উচ্চ শিক্ষিত মানুষও এই নোংরামীতে লিপ্ত। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের গীবতকারী মানুষকে এড়িয়ে চলি।
৮। কে কখন কিম্বা কাকে বিয়ে করে জীবন সঙ্গী হিসাবে মেনে নিবে সেটা তার ব্যাক্তিগত বিষয়। সেখানে
এতো কথা বার্তা কেন? রুচির অকাল চলছে!
৯। অভিনেত্রী শমী কায়সার ধর্মীয় ও দেশের প্রচলিত আইনানুসারেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এ তাঁর তৃতীয় বিয়ে। ইতিমধ্যে শমীর বিয়ের খবরে একদল অভিনন্দন জানাচ্ছেন, অন্যদল মানুষ শুরু করে দিয়েছেন নোংরামি!
১০। আহা শমী কায়সার!! আগামী কদিনে হুজুগে বাংগালীর টপিক।মূহুর্তে ভাইরাল আপনার বিয়ের ছবি,নোংরা তীর্যক মন্তব্য, ভুলে যাবে এ দেশে ধর্ষন বিরোধী আন্দোলন জাস্ট দানা বাধতে শুরু করেছিল।
১১। আমাদের সমাজে একজন পুরুষের চার বিয়ে জায়েজ হলেও নারীর একের অধিক বিয়ে করাটা অন্যায়,তারচে পরকীয়া করতি, তাও সই!! তাই বলে বিয়ে???যা বারংবার করার অধিকার আর হক খালি ধর্ম আর সমাজ পুরুষ দের দিয়েছে।এক বারের বেশি দুইবার, কিন্তু তিন বার।
১২। স্বাধীন দেশ। যার যা ভালো লাগে করবে। তোমরা এত ফট ফট করো ক্যান? নিজের ইয়া নফসি করো। একটা বিষয় পাইলে টিপে টিপে তিতা বানিয়ে ফেলো। এসব না করে ভালো কিছু করো।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

