
১। অনেককেই দেখি অনেকের কবিতা নিয়ে হাসাহাসি করেন। নানান রকম কটু মন্তব্য করেন। কিন্তু আমার কাছে প্রতিটি কবিতাই কবিতা বলে মনে হয়, আর কবিতা লেখার চেষ্টা যে করে তাদের প্রত্যেককেই কবি বলে মনে হয়। আসলে প্রতিটি কবিতাই আসে বুকের গভীর আবেগ থেকে- যেমন, প্রসব বেদনা প্রতিটি নারীর'ই সমান হয়, হয়তো কারো সন্তান অতি সুশ্রী হয় আবার কারোটা হয়তো অতোটা হয় না, তাই বলে কি ওটা সন্তান নয়?
'আমি বললাম ফুল
তুমি বললে, কিন্তু কাগজের
আমি বললাম,তবুও তো ফুল,
লোকটা তো কাগজ দিয়ে বন্ধুক ও বানাতে পারতো'।
২। মধ্যম শক্তি মানের চারটি নিউট্রিনো বোমা পৃথিবীর চার কোনায় যদি একই সময়ে বিষ্ফোরণ ঘটানো হয় তাহলে ৯ মিনিট পরে কতটুকু ক্ষয়ক্ষতি হলো তা জানার জন্য পৃথিবীতে একটি প্রানীও জীবিত থাকবে না।
৩। মাঝে মাঝে ইচ্ছা করে নিজের নামটা বদলে রাজীন্দ্রনাথ রাখি। তাতে রবীন্দ্রনাথের কোনো ক্ষতিই হবে না।
৪। বাংলা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ই প্রথম নারীর মূল্য দিয়েছেন।
নারীও যে মানুষ এবং রক্তমাংসের তিনিই চরিত্রের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা করেছেন। তাঁর তৈরী নারী চরিত্র হয়তো যুদ্ধ করেনি, হয়তো রাজনীতি করেনি কিন্তু সংসার জীবনের পরাকাষ্ঠায় তিনি নারীর ভেতরের ও বাইরের রূপ এবং রূপান্তর দারুণ মমতায়, মানবিক বোধে লালন করেছেন। একই সঙ্গে, মানুষ বা নারী কতো ভিন্ন ভিন্ন হতে পারে, তারই উপমেয় বর্ণনা লিখেছেন তিনি শ্রীকান্ত দ্বিতীয় খণ্ডের শুরুতে রাজলক্ষ্মীকে বিশ্লেষণ করতে গিয়ে।
তিনি লিখেছেন: ‘পিয়ারী ঘাড় নাড়িয়া বলিল, সে আমি জানি। কিন্তু নেবে আমাকে সঙ্গে? বলিয়াই আমার পায়ের উপর ধীরে ধীরে আবার হাতখানা রাখিল। একদিন এই পিয়ারীই আমাকে যখন তাহার বাড়ি হইতে এক রকম জোর করিয়াই বিদায় করিয়াছিল, সেদিন তাহার অসাধারণ ধৈর্য ও মনের জোর দেখিয়া অবাক হইয়া গিয়াছিলাম। আজ তাহারই আবার এতবড় দুর্বলতা, এই করুণ কণ্ঠের মিনতি, সমস্ত এক সঙ্গে মনে করিয়া আমার বুক ফুটিতে লাগিল, কিন্তু কিছুতেই স্বীকার করিতে পারিলাম না।
বলিলাম, তোমাকে সঙ্গে নিতে পারিনে বটে কিন্তু যখনি ডাকবে, তখনি ফিরে আসব। যেখানেই থাকি, চিরদিন আমি তোমরই থাকবো রাজলক্ষ্মী।
৫। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের অনুষ্ঠানে, 'একটি শিশুও পথে থাকবে না'- বলেছেন আমাদের প্রধানমন্ত্রী'। এরপর পাঁচ বছর পার হয়ে গেছে। এখন প্রায় এক লাখ শিশু রাস্তায় রাস্তায় জীবনযাপন করছে। আপনাদের ধারনা কি প্রধানমন্ত্রীর এই নির্দেশ কার্যকর কবে হবে? নাকী নির্দেশ, নির্দেশের নিচে দামা চাপায় মৃত্যু বরণ করবে। প্রধানমন্ত্রীর এই স্বপ্নটা সত্যি হওয়া জরুরী।
৬। নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে আসা মেয়েগুলো তাদের সব রকম কনজারভেটিভ ধারনা বুকে পুষে রেখে এমন ভাবভঙ্গী করে যেন পৃথিবীর সব ছেলেই তাদের দিকে হামলে পড়ছে।
--- সমরেশ মজুমদার (গর্ভধারিনী)।
৭। মক্কার অন্যতম জ্ঞানী ছিলেন আবু জেহেল। তাকে মক্কায় আবু হাকিম বা জ্ঞানীর পিতা বলেও ডাকা হত। ইসলামের পরিষ্কার প্রমান সে অস্বীকার করে আজ সে পুরো দুনিয়ার কাছে আবু জেহেল বা মুর্খের পিতা হিসেবে পরিচিত। আপনি যে জ্ঞান অর্জন করেছেন সেটা কতটুকু আপনার প্রভুকে চিনিয়েছে, নিজেকে চিনিয়েছে, সমাজ উন্নয়নে কাজে লাগবে সেটাও গুরুত্বপূর্ন।
৮। ক্রিস্টেফার কলম্ভাস আসলে ভারতে আসার সহজ নৌপথ খুঁজতে গিয়ে অজান্তেই আমেরিকা আবিস্কার করেছেন ।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

