
১। বিয়ের আগে ভাবতাম-
বিয়ে কেন করবেন ?
জীবনটা পুরোপুরি বদলে যাবে। বিয়ে করলে জীবনে শৃঙ্খলা আসে। জীবনের দর্শন বদলে যাবে। হার্টের শক্তিশালী ওষুধ বিয়ে। সবচেয়ে বড় কথা- মধ্যেরাতে চা খেতে ইচ্ছা করলে, চা খাওয়া যাবে।
আমার ধারনা ভুল।
২। স্ত্রী: এই শোন, আমি যখন কাজে ব্যস্ত থাকবো তখন হঠাৎ করে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরবে না। বুঝেছ?
এই কথা শুনে পাশের ঘর থেকে কাজের বুয়া বলে উঠল: “হ আফা! আফনেই বুঝান তারে। আমিতো বুঝাইতে বুঝাইতে হয়রান হইয়া গেছি।
৩। যদি কাউকে সাপে কাটে, তাহলে মন্ত্রটা পড়লেই ঝামেলা শেষ।
'কালিনী কাল নাগিনী বিষে ভরা গা
অঙ্গের বিষ শীঘ্র নেমে যা
শূন্য পথে যায় কার্ত্তিক নিচে ময়ূরপংখী।
৪। বিশ্বসেরা অভিনেতারা ছবির বিভিন্ন দৃশ্যে নানা রকম স্টাইলে ধূমপান করতেন। রিচার্ড বার্টন, গ্রেগরি পেক, শন কনোরি, এলসিভ প্রিসলি- সবাই নিজস্ব ভঙ্গিমায় সিগারেট বা চুরুট টানতেন। দিলীপ কুমার, উত্তম কুমার, ওমরেশ পুরী- এদের ধূমপানের ভঙ্গিমা ছিল অপরুপ। অনেকে বলে থাকেন ধূমপানে নাকি বুদ্ধি খোলে। টেনশন থেকে সাময়িক মুক্তি মেলে। এক্কেবারে ডাহা মিথ্যা কথা। ধূমপানে বুদ্ধি তো খোলেই না বরং ভোতা হয়ে যায় আর টেনশন আরো বাড়িয়ে তোলে। ধূমপান মানব জীবনের সবচেয়ে ভয়াবহ ও ক্ষতিকারক একটি নেশা। সবাই সাধান।
৫। একথা শুনলে অবাক হতে হয়- অথবা গর্বে ফুলে ওঠে বুক যে, বিশ্বের দীর্ঘতম ও অন্যতম সুন্দর অজগরটিও মহাবিপন্ন অবস্থায় টিকে আছে আমাদের দেশে। নামটা সুন্দর- গোলবাহার অজগর। ইংরেজি Reticulated Python.নাম বৈজ্ঞানিক নাম Python reticulata .দৈর্ঘ্য ৩২/৩৩ ফুট।
৬। সুযোগ হলো সূর্যদয়ের মত, বেশি অপেক্ষা করলে হাতছাড়া হয়ে যায়।
৭। আজ, ১৩ই অক্টোবর বক্ষবন্ধনীহীন দিবস (No Bra Day)। প্রতীকিভাবে এদিন মেয়েদের কাঁচুলি না পরতে উৎসাহিত করা হয়। এই দিবসের তাৎপর্য হলো, "সবাইকে সচেতন করা যে সর্বক্ষণ কাঁচুলি পরে থাকা স্বাস্থ্যের জন্যে একটি মারাত্মক হুমকি। এতে স্তন ক্যান্সারের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।"
স্তন কর্কিট রোগ বিশেষজ্ঞদের মতে, অতি প্রয়োজনীয় না হলে এবং বিশেষ করে নিজ গৃহে বক্ষবন্ধনী না পরাই বিধেয়।
অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা মাস।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

