somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

অদ্ভুত পাঁচ

২০ শে অক্টোবর, ২০২০ রাত ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিয়ের আগে কান্নাকাটি।
চীনের সিচুয়ান প্রদেশে এক অদ্ভুত প্রথা প্রচলিত আছে। কনেকে বিয়ের আগের একমাস প্রতিদিন কাঁদতে হবে। যদি তা না করে তাহলে মেয়ের মা নিজেই মেয়েকে পিটিয়ে কান্না করাবে। কেমন হয় আপনার মা যদি আপনার বেলায় একই কাজ করেন?


২।


শিশু নিক্ষেপ।
কর্নাটকের শান্তেশ্বর মন্দিরের কাছে প্রায় পঞ্চাশ ফুট উঁচু থেকে শিশুকে নীচে ফেলে দেওয়া হয় আর নিচ থেকে কাপড়ের সাহায্যে শিশুটিকে আটকানো হয়। এই ভয়ানক প্রথা বিগত পাঁচশো বছর ধরে চলে আসছে ভারতের কর্নাটক রাজ্যে। এর মাধ্যমে নবজাতক শিশুটির ভাগ্য, স্বাস্থ্য এবং সমৃদ্ধি আসবে বলে এ অঞ্চলের লোকদের বিশ্বাস। শিশুর বয়স দুবছর হলে শিশুকে নিক্ষেপের মাধ্যমে এই রীতি সম্পন্ন করা হয়।
এর ভিডিও আমি দেখেছি। ভয়াবহ।


৩।


অগ্নি পরীক্ষা।
চীনের বেশ কিছু প্রদেশে এই প্রথাটি চালু রয়েছে। এই প্রথা অনুসারে একজন স্বামী যখন তার নববধুকে নিয়ে গৃহে প্রবেশ করে সেসময় স্বামী স্ত্রীকে কাঁধে নিয়ে জ্বলন্ত কয়লার উপরে হেঁটে যেতে হয়। একজন মহিলার বাচ্চা প্রসবের যাতনা কেমন হয় তা স্বামীকে উপলব্ধি করানোর জন্য অদ্ভুত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানকার লোকদের বিশ্বাস এই প্রথার ফলে স্বামী স্ত্রীর সম্পর্ক দৃঢ় এবং দীর্ঘ হয়।


৪।


সবচেয়ে বড় চোখের পাপড়ি।
সৌন্দর্যবর্ধনে অনেকেই নকল চোখের পাপড়ি ব্যবহার করে থাকে। তবে চীনের জিয়ানজিয়ার চোখে নকল পাপড়ি পড়ার কোনো দরকার নেই। কারণ এই চোখের পাপড়ি দিয়েই গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন তিনি। তাঁর চোখের উপরের পাতার চোখের পাপড়ির দৈর্ঘ্য মাপা হয়েছে ১২.৪ সেন্টিমিটার।


৫।


পিথাগোরাস একটি মজার কাপের আবিষ্কার করেন, যা কোন ব্যক্তি মাত্রার চেয়ে বেশি মদ দিয়ে পাত্র ভরলেই, সব মদ সেই ব্যক্তির কাপড়-চোপড়ে ঢেলে দিয়ে কাপ ফাঁকা করে দিত।
তাঁর ছাত্রদের সীমার বিষয়ে ধারণা দিতে তিনি এর আবিষ্কার করেন। যাদের মাত্রাজ্ঞান নেই, অর্থাৎ যারা মাত্রার অতিরিক্ত মদ্য দিয়ে পাত্র ভরতি করত, তাদের অপমান করার জন্য এবং শিক্ষা দেওয়ার জন্য তিনি এই পাত্রটা তৈরি করেন, যাতে সব মদ পড়ে গিয়ে কাপড় চোপড় ভিজিয়ে দিত!


বোনাসঃ
# আপনি জীবদশ্যায় ৪০,০০০ লিটার থুতু উৎপাদন করেন!
# যদি দিনে ১২ ঘন্টা হাটা যায়, তবে ৬৯০ দিনে গোটা বিশ্ব হাটা যাবে!
# কমলালেবুর চেয়ে ক্যাপসিকামে বেশি ভিটামিন সি থাকে।
# ইন্ডিয়ানাতে রোববারে গাড়ি বিক্রি করা আইনত দণ্ডনীয়।
# প্রশান্ত মহাসাগর ধীরে ধীরে ছোট হয়ে আসছে এবং আটলান্টিক মহাসাগর ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২০ রাত ২:৪৯
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×