যতটা সময় নিয়ে পড়ি, তার চেয়ে কম সময়ে ভুলে যাই!
২৫ শে অক্টোবর, ২০২০ রাত ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

করোনাকালে যে বই গুলো পড়েছি। এই নামে আজ আমি একটা পোস্ট দিয়েছি। এই পোষ্টে
'নুরুলইসলা০৬০৪' মন্তব্য করেছেন ''বেশির ভাগই পড়া। যতটা সময় নিয়ে পড়ি, কম সময়ে ভুলে যাই''। তার এই মন্তব্য নিয়ে আমার এই পোস্ট। আসলেই কি আমরা ভুলে যাই? কত টুকু ভুলে যাই? যদি সত্যিই ভুলে যাই, তাহলে বই পড়ে আমাদের লাভ কি? নিচে ছোট একটা গল্প দিলাম।

এক বালক তার জ্ঞানী শিক্ষককে বললো,
উস্তাদজ্বী, আমি আজকে একটি বই পড়লাম। কিন্তু এখন আমার প্রায় কিছুই মনে নেই। তাহলে বইটি পড়ে কি লাভ হলো?
শিক্ষক সামনের পাত্রে রাখা খেজুর থেকে বালকটিকে একটি খেজুর খেতে দিলেন। এরপর জিজ্ঞাসা করলেন, এই একটি খেজুর খাওয়াতে কি তুমি এক্ষুণি অনেকটা বড় হয়ে গেছ?
বালক উত্তর দিল, অবশ্যই না।
শিক্ষক বললেন, এই খেজুরটি তোমাকে বৃদ্ধি পেতে পুষ্টি দিয়েছে। নতুন চামড়া, হাড়, পেশী তৈরিতে আর স্নায়ুর বিকাশ ঘটাতে সাহায্য করেছে। এটা হয়েছে ঠিকই কিন্তু তুমি টের পাওনি। বই ঠিক এভাবেই আমাদের বিকশিত করতে সাহায্য করে।
আপনি প্রতিটি নতুন বই পড়ার সময় নতুন শব্দ, নতুন তথ্য জানতে পারেন। পাশাপাশি বুদ্ধিবৃত্তিক চিন্তা করার দক্ষতা, সুন্দর করে লেখার দক্ষতা, মনের ভাব প্রকাশে আরেকটু সুচারুতা অর্জন করতে প্রতিটা বই আপনাকে প্রতিনিয়ত সাহায্য করছে। পৃথিবীটাকে আরেকটু ভালভাবে বুঝতে শিখছেন। নিজের পুরনো দিনের চিন্তা গুলো শোধরাতে পারছেন। নিজেকে আরেকটু উন্নত করার দীর্ঘস্থায়ী প্রক্রিয়ার ব্যাপারটি আপনি নিজের অজান্তেই বই পড়ার মাধ্যমে করে ফেলছেন। মনে থাকুক আর নাইবা থাকুক।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০২০ রাত ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪

মেমোরি লুপ (Memory Loop)
গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের...
...বাকিটুকু পড়ুনসরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব
বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের...
...বাকিটুকু পড়ুন/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন