somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

টুকরো টুকরো সাদা মিথ্যা- ১৯৪

২৫ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। অনেক বছর আগে-
খুব দূরে কোথাও বেড়াতে গিয়েছিলাম বাপ মার সাথে। বাপ মায় সারাদিন ভিসিআরে মুভি দেখায় ব্যস্ত।
যে বাগান বাড়িতে উঠেছিলাম, তার সামনেই বিশাল এক কবরস্থান। অসংখ্য কবর সেখানে। ঘাস দিয়ে কবর ঢেকে গিয়েছে। সেই কবরস্থানে ঘন্টার পর ঘন্টা বসে ছিলাম। একটুও ভয় করেনি। বরং আম পেরে খেয়েছি।

২। দৌড় দে, দৌড় দে
সময় থাকতে দৌড় দে,
মাথায় একখান গামছা বাইন্ধা
যেমনে পারস দৌড় দে।


৩। H.W Fowler বলেছেন, কেউ একজন ভালো লেখক হতে চাইলে আত্মপ্রচারের বাসনা তাকে ত্যাগ করতে হবে। তাকে চেষ্টা করতে হবে খোলাখুলি, সরল বলিষ্ঠ, সহজবোধ্য এবং অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ নয় এমন লেখা তৈরির।

৪। জ্ঞানের মধ্যদিয়েই মানুষ একমাত্র সত্যকে চিনতে পারে।
যখন তার কাছে সত্যের স্বরূপ উদ্ভাসিত হয়ে ওঠে সে আর কোনো পাপ করে না। অজ্ঞানতা থেকেই সব পাপের জন্ম। সক্রেটিসের বিখ্যাত উক্তি ছিল, Know theyself অর্থাৎ নিজেকে জানো। দর্শন শাস্ত্রের মহান পুরুষ সক্রেটিস খ্রিস্টপূর্ব ৪৬৯ অব্দে গ্রিসে জন্মগ্রহণ করেন। সংসারে অভাব-অনটন। তাই ছেলেবেলায় পড়াশোনার পরিবর্তে পাথর কাটার কাজ করতেন। প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে উঠে সামান্য প্রাতঃরাশ সেরে বেরিয়ে পড়তেন। খালি পা, গায়ে একটা মোটা কাপড় জড়ানো থাকত। কোনোদিন গিয়ে বসতেন নগরের কোনো দোকানে, মন্দিরের চাতালে কিংবা বন্ধুর বাড়িতে। নগরের যেখানেই লোকজনের ভিড় সেখানেই খুঁজে পাওয়া যেত সক্রেটিসকে।

৫। কোনো কোনো ঘটনায় যেমন মনে হয়, এই ঘটনাই আগে কখনও ঘটেছিল। আমার ধারনা, ইদানিং যা ভাবি- মানুষের ভিড়ের মধ্যে কেউ কেউ তা বুঝতে পারে।

৬। বাঙালি এক তীব্র অনুভূতিপ্রবণ জাতি।
তাদেরকে ধর্ম নিয়ে কিছু বলা যায়না, তারা যে প্রতিষ্ঠানে পড়ছে তা নিয়ে কিছু বলা যায়না, ব্যাড প্যারেন্টিং নিয়ে দুকলম লিখলে তারা সেটাকে পার্সোনালি নিয়ে তীব্র প্রতিবাদ জানায়, এমনকি তাদের প্রিয় কোনো সেলিব্রিটির সমালোচনা করলেও তাদের অনুভূতি টনটন করে ওঠে। এই অনুভূতিপ্রবণতা কোনো অপরাধ নয় ততক্ষণ, যতক্ষণ পর্যন্ত আপনি কোনো ক্রাইম করছেননা। কেউ আপনাকে মানসিকভাবে আঘাত করল, তার জবাবে আপনি তাকে শারীরিক আঘাত করতে পারেননা। এটা অন্যায়।
আপনাদের প্রাণপ্রিয় নবীকে নিয়ে, ধর্ম নিয়ে, সৃষ্টিকর্তাকে নিয়ে কেউ ব্যঙ্গ করছে? আপনিও পাল্টা ব্যঙ্গ করুননা, কে বাধা দিচ্ছে? যুক্তিপূর্ণ সমালোচনার জবাবটাও যুক্তি দিয়ে দিতে শিখুন অথবা ইগনোর করতে শিখুন। মস্তিষ্কে ক্রিটিকাল থিংকিং এবিলিটি নামক একটা প্রকোষ্ঠ আছে, ওটাকে কাজে লাগাননা। আপনারা পড়াশুনা করবেন না, চিন্তা ভাবনাও করবেন না, ইগনোরও করবেন না। সমস্যাটা কী?

৭। এই যে মানুষ নিজেকে অন্যদের চেয়ে আলাদা ভাবে, আর অন্যদের ভাবে সবার মতো--হাসির কাণ্ডকারখানায় মানুষের ভাবনার জুড়ি নেই।

৮। "তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে এটাই হলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ তাই থাকবে; তাই আমি আশা করি।"
-বঙ্গবন্ধু (নোয়াখালীর মাইজদিতে প্রদত্ত ভাষণে ২৬ জুন ১৯৭২)
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫১
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

মেমোরি লুপ (Memory Loop)

লিখেছেন চারাগাছ, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০৪




মেমোরি লুপ (Memory Loop)

​গভীর রাত। ল্যাবের নিস্তব্ধতা চিরে শুধু ভেসে আসছে মনিটরের নীলচে আলোর মৃদু কম্পন। টেবিলের ওপর ঝুঁকে বসে আছেন ডা. আরিয়ান। স্ক্রিনে ভাসছে তার বহু বছরের... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

×