somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আপনি কেমন মানুষ?

২৭ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্যক্তিত্ব হলো ব্যাক্তির স্বাতন্ত্র্যতা বা নিজস্বতা।
ব্যাক্তিত্ব আসলে অন্যের মনের ঘরে ছাপ ফেলার সাক্ষর। ভালো ব্যাক্তিত্বের সামনে আসা বা থাকতে পারা জীবনের খুব বড় আশীর্বাদ। কারন তারা খুব ইতিবাচক ব্যাক্তি হন। শ্রী রামকৃষ্ণ না থাকলে স্বামী বিবেকানন্দ স্বামীজি হয়ে উঠতেন না। ভালো ব্যাক্তিত্বের মানুষরা নিজের জ্ঞান ও বিশ্বাস মতে যা সত্য বলে মনে করেন, তাই করতে পছন্দ করেন। কেমব্রিজ ইন্টারন্যাশনাল ডিকশনারি অফ ইংলিশ-এর সংজ্ঞা অনুযায়ী, 'আপনি যে ধরনের মানুষ, সেটিই আপনার ব্যক্তিত্ব এবং তাই আপনার আচরণ, অনুভূতি এবং চিন্তায় প্রকাশ পায়।' ব্যক্তিত্ব সময় বা বয়সের সাথে পরিবর্তনশীল।

ভূত বলতে কিছু নাই এই কথাটা বিজ্ঞান বলে।
অনেক কিছু আছে যার ব্যাখ্যা বিজ্ঞান কখনো দিতে পারে নি। পরিস্থিতি যত খারাপ হয় মানুষের মানসিকতা তত শক্তিশালী হয়। একদিন আমি মরে যাবো, এই কথাটা বারবার ভাবা উচিত। তখন নিজের মানসিকতা আপনাআপনি অনেকখানি পালটে গেছে। ক্লাস নাইনে থাকতে প্রবীর ঘোষের ‘অলৌকিক নয় লৌকিক’ বইটি পড়ে এই সব জ্বীন বাবা, নাগা বাবা, সাধু বাবাদের বুজুরকি সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছিলাম। যারা এখনও এইসব লোক দেখানো অলৌকিকতায় বিশ্বাস করেন তারা এই বইয়ের খন্ড গুলো পড়ে দেখতে পারেন। অনেক ধারনা বদলে যাবে।

যে বৈশিষ্ট্য আপনাকে পৃথিবীতে একজন 'আপনি' হিসেবে আলাদা পরিচয়ে গড়ে তুলবে, তাই ব্যাক্তিত্ব। এক শ্রেণির মানুষ আছেন যাঁরা সমালোচনা একদম সহ্য করতে পারেন না। এরা সচরাচর অসামাজিক হয়। এ ধরনের মানুষের মধ্যেও ব্যক্তিত্বের গোলযোগ আছে বলে ধরে নিতে হবে। অনেকেই মনে করে সবার সঙ্গে আমার তাল মিলিয়ে চলা উচিত কিন্তু বাস্তবে যার পরিণাম ভয়াবহ হতে পারে যেমনঃ একজন নেশাখোরের সাথে তাল মিলিয়ে চলতে গেলে তাকেও নেশাখোর হতে হবে যা একজন মানুষকে ব্যাক্তিত্বহীন করে তোলে। একটা জাপানিজ উক্তি পড়েছিলাম, 'জাপানিদের মতে আমাদের তিন ধরনের মুখ আছে। এক, যে মুখটা আপনি দুনিয়াকে দেখান। দুই, যে মুখটা আপনি আপনার পরিবার এবং কাছের বন্ধুদের দেখান। তিন, যে মুখটা আপনি কখনোই কাউকে দেখান না।

বই পড়ে মানুষ চেনা যায় না।
অনেক মানুষের সঙ্গে কথা বললে, মানুষ চেনা সহজ হয়। তবে বই পড়লে অভিজ্ঞতা বাড়ে। বই পড়ে মানুষ লেখকদের অভিজ্ঞতা নিয়ে নেয়। মাঝে মাঝে আমি ভাবি, আমি মানুষটা কেমন? আমি অশালীন ভাষা পছন্দ করি না। অতি সাধারণ মানের হাস্য-রস ভালো লাগে না আমার। মানুষকে অসম্মান করে কথা বলতে পারি না আমি। ক্রোধ অনেক সময়ই সম্বরণ করতে পারি। আত্মবিশ্বাসে ঘাটতি আছে আমার। মূলত আমি একজন শ্রোতা টাইপের লোক- বেশী কথা বলতে পারি না, ঘন্টার পর ঘন্টা শুনতে পারি। কিছুটা প্রযুক্তি নির্ভর জীবন-যাপনে অভ্যস্ত। গান পছন্দ করি। কেউ যদি কোন মুভি মেনশন করে সেটা আগ্রহ নিয়ে দেখি। অ্যাকুরিয়ামে মাছ পুষি। নিজ গৃহে কখনো-সখনো একা থাকতে হলে তা এনজয় করি। বেশীর ভাগ মানুষ আমার সাথে কথা বলে আমাকে বিশ্বাস করে ফেলে এবং একজন সৎ মানুষ হিসেবে ধরে নেয়, এর পেছনে আমার কি গুণ রয়েছে আমার জানা নেই। তবে, এক্ষেত্রে আমার ভিতরে একটি অস্বস্তি ভাব তৈরি হয়- কেননা আমি জানি তাদের ধারণা পুরোপুরি সঠিক নয় ।

পৃথিবীতে প্রত্যেকটি মানুষ আলাদা।
আলাদা তাদের ব্যক্তিত্বও। নিজেকে জানো' কথাটি সব দার্শনিকেরা এজন্যেই এতো গুরুত্বের সাথে বলেছেন। নিজেকে জানলে অনেক সুফলের মধ্যে একটা যা হয় তা হলো- পৃথিবীতে তিনি কোন চরিত্র সম্পন্ন করতে এসেছেন তা জেনে নিজ অনন্যতাকে প্রকাশ করতে পারেন। কেবল সে অবস্থাতেই তিনি সবার ভালোবাসা অর্জন করতে পারেন। এক্ষেত্রে এক অভিনেতাদর উদাহরণ দেখুন। টেলি সামাদ একজন কৌতুক অভিনেতা হয়ে মানুষের যে ভালোবাসা অর্জন করেছেন, একজন নায়ক হবার চেষ্টা করলে তা পারতেন না। আমাদের নিজেদের জানা টা, নিজেকে অনুকরণ করা টাই সবচেয়ে জরুরি। অন্য কাউকে অনুকরণ টা ভুল সিদ্ধান্ত।


তথ্যসুত্রঃ

১। তুমিও জিতবে -শিবখেরা
২। থিংক এন্ড গ্রো রীচ -নেপোলিয়ান হিল
৩। ডেল কার্নেগী রচনা সমগ্রঃ
৪। কোয়ান্টাম মেথড-শহীদ আল বোখারী মহাজাতক
৫।পজিটিব থিংকিং-নরমেন ভিন্টেজ পিলে

সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৪৫
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×