somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

উপদেশ নয়

২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। বিছানায় শোয়ার পরেও যদি অনেকক্ষণ ঘুম না আসে তাহলে বারবার চোখ খোলা বন্ধ করতে থাকুন। এতে চোখের ক্লান্তি হবে এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন।

২। রাজনীতি থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখুন। যদি সত্যি মানুষের সেবা করার ইচ্ছে থাকে তাহলে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মানুষের সেবা করুন।

৩। ক্রিকেট খেলা দেখা বন্ধ করুন। মনে রাখবেন বড়লোকেরা এবং কিছু ব্যবসায়ী মানুষ ক্রিকেট খেলার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করেন। নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত সাধারণ মানুষ ক্রিকেট খেলা দেখে অর্থ এবং সময় দুই অপচয় করেন। যদি ক্রিকেট খেলা সত্যি ভালোবাসেন তাহলে ক্রিকেট খেলুন। খেলা কখনোই দেশের সাফল্যের পরিচয় হতে পারে না।

৪। ক্রোধ, অহমিকা, হিংসা, ঘৃনা, কামসূত্র, লোভ-লালসা, অলসতা, পরনিন্দা থেকে নিজেকে মুক্ত রাখতে পারলে অবশ্যই ভালো থাকতে পারবেন।

৫। ইংরেজি ভাষায় সবচেয়ে জটিল শব্দ set. এই ক্ষুদ্র শব্দটির ৪৩০ অর্থ রয়েছে যা বর্ণনা করতে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির ২৪ পৃষ্ঠা ব্যয় করতে হয়েছে।

৬। রাজনীতি, মিডিয়া, মানুষের জীবনের বাস্তবতা, সত্যিই আজব বিষয়। মিডিয়া যেমন প্রকৃত খবর আড়াল করে স্বার্থের দিকে ছুটছে, রাজনীতি চায় শুধু ক্ষমতা, আর সাধারণ মানুষ শুধু শান্তিপুর্ণভাবে বাঁচতে পারলেই খুশি। কর্তাবাবুগণ আবার 'মলম' দিয়ে আরোগ্য করতে চায় হৃদরোগ।

৭। আল্লাহর অস্তিত্বের জন্য আপনাকে প্রকৃতির দিকে তাকাতে হবে। এই প্রকৃতির সব কিছু সেটেল। মানে সবকিছু সুন্দরভাবে শৃঙ্খলবদ্ধ। পশু পাখি, পিপড়া, মেঘ,পাহাড়,নদী সব কিছুই সেটেল। সবকিছুই যেন আগে থেকেই কেউ সুন্দর মত সেট হিসেবে গুছিয়ে রেখেছে।কে গুছালো? এগুলো সবকিছু এমনি এমনি হয়ে যায়? মানুষের জীবনে তো গুছাতে হয় এমনি এমনি হয় না সব কিছু । আর এগুলো এমনি এমনি হয়ে গেল!

৮। শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেনঃ ওগো, চাইতে নেই গো, তাঁর কাছে কিছুই যে চাইতে নেই। তিনি যে দেবার জন্য, হাত বাড়িয়ে বসেই আছেন। ওগো, চাইতে গেলে যে ঠকে যাবে, চাইতে গেলে যে কম পড়ে যাবে গো।
এই চাওয়া, পাওয়ার হিসেবে যে আমি বারবারই ভুল করে ফেলি। লাভ আর ক্ষতির হিসেবে মেতে উঠি। ফলে, তাঁকে মেনে ও মানি না, বিশ্বাস করে ও, আবার করি না, চেয়ে ও যে মন থেকে চাওয়ার মতো চাই না। আর তাই, তিনি ও যে থাকেন, থেকে ও, না থাকার মতোই।

৯। জুতা এবং বেল্টের রং এক রাখার চেষ্টা করুন, এটা পারসোনালিটি গ্রো করে।

১০। বৌদ্ধরা ঈশ্বরের নিকট হাত পাতেন না। তারা কর্মে বিশ্বাসী। কর্ম বা কাজ করো যা ইচ্ছা তাই হতে পারবে (অবান্তর ইচ্ছা বাদে)। তাই ঈশ্বর আমাকে বাঁচাবেন, খাওয়াবেন, সবকিছু দেখভাল করবেন এ আশায় বৌদ্ধরা বসে থাকেন না। পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে যদি ঈশ্বরের (অস্তিত্বহীন বিশ্বাসের উপর) আশায় বসে থাকতে হয় তাহলে মানুষ একটা অর্থহীন প্রাণী ছাড়া কিছুই নয়।

সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:২৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×