
১। ব্যক্তিত্ব জিনিসটা সবার থাকে না, কেউ কেউ ওটা নিয়েই জন্মায়। জন্মগত না হলে ব্যক্তিত্ব অর্জন করা সম্ভব নয়।
২। মানুষের ভিতরে করুনা ও নিষ্ঠুরতা দু রকমের বীজই থাকে।
৩। জুতোর পেরেক কোথায় ফোটে তা টের পায় শুধু জুতোটা যার পায়ে।
৪। 'দ্য কালার অফ প্যারাডাইজ' অসাধারন একটি মুভি।
কাহিনী টা এই রকমঃ মোহাম্মদ জন্ম অন্ধ একটি ছেলে। তার বাবার এই নিয়ে চিন্তার শেষ নেই, একমাত্র ছেলে তাও আবার অন্ধ। মা নেই মোহাম্মদের, আপন বলতে দুই বোন, বাবা আর দাদী। বাবার উপেক্ষা তাকে সবসময় কষ্ট দেয়। তার একটাই ইচ্ছা একবার যদি খোদার দেখা পায় তবে তাঁকে জিজ্ঞেস করবে কেন তাকে অন্ধ করে সৃস্টি করা হল। তার শিক্ষক বলেছে খোদা সবকিছুতে মিশে থাকেন। চোখ নেই তো কি হল হাত তো আছে তাই সে যাই কাছে পায় তাই ধরে ধরে দেখে, যদি একবার খোদার দেখা পেয়ে যায়!
মোহাম্মাদ যখন বলে "আমি অন্ধ বলে কেউ আমাকে ভালবাসেনা" এই দৃশ্য দেখে নিজের অজান্তেই চোখে পানি চলে আসে।
৫। শ্যামকালিয়া সোনা বন্ধুরে, ও বন্ধু নিরলে তোমারে পাইলাম না।
আমার মনে যত দুঃখ ছিলরে, বন্ধু খুলিয়া কইলাম না।
৬। ওসমানী বঙ্গবন্ধু একখানা হাত ধরে বললেন: আপনি এখান থেকে চলেন । ওরা আপনাকে হত্যা করবে।
ওসমানীকে বাধা দিয়ে বঙ্গবন্ধু বললেন: না না আমি পালাবো না। আমাকে হত্যা করে করুক, আমি পালালে ওরা আমার খোঁজে সারা বাংলা চষে ফেলবে। আমার সব মানুষকে মেরে ফেলবে। আমি আমার নিরস্ত্র মানুষকে জল্লাদের হাতে তুলে দিয়ে বাঁচতে চাই না। আমি আমার রক্ত দিয়ে বাংলার মানুষকে বাঁচাতে চেষ্টা করবো।
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


