
১। দেশের রাজনীতিবিদদের কর্মকান্ড দেখলে শরীর জ্বলে।
আমার হাতে দেশের ক্ষমতা দেওয়া হোক। গত ৫০ বছরে বিভিন্ন সরকার যা পারেনি আমি তা করে দেখাবো। দুর্নীতি দূর করা কঠিন কিছু না। যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা কঠিন কিছু না। কর্মসংস্থান সম্ভব। সৎ ইচ্ছা থাকলে সব সম্ভব। বছরের পর বছর লাগে না। সবার ভাওতামি ছুটিয়ে দিতাম। যারা ভন্ডামি করে দেশের বারোটা বাজিয়েছে তাদের শিক্ষা দিয়ে দিতাম। জয় বাংলা।
২। একই নদীর নাম এক দেশে গঙ্গা, আরেক দেশে পদ্মা হল কেন?
অতীতে বাংলাদেশ হিন্দু প্রধান অঞ্চল ছিলো। সেই সময় বাংলাদেশ ও ভারত এক ছিলো। ভারতের গঙ্গা নদী হিন্দুদের কাছে মহা পবিত্র নদী। বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ হলেও বাংলাদেশিরা অতীতে হিন্দু ও বৌদ্ধ ছিলো। তাই বাংলাদেশের নদী, শহর, গ্রাম সবকিছু হিন্দু দেব-দেবীদের নামে নামকরন করা। পদ্মা, মেঘনা, যমুনা প্রধান এই তিন নদী হিন্দুদের তিন দেবীর নামে নামকরন করা। পদ্মা নদীর নাম এসেছে হিন্দু দেবী লক্ষীর নামানুসারে। লক্ষীর আরেক নাম পদ্মা। কারন তিনি পদ্ম ফুলের মাঝে প্রকাশিত হয়েছেন। তাই লক্ষী দেবীর হাতে পদ্মফুল থাকে। যেহেতু বাংলাদেশিদের আদি ধর্ম হিন্দু ধর্ম তাই বাংলাদেশের পদ্মা নদীর নাম দেবী পদ্মাবতী বা লক্ষী দেবীর নামানুসারে রাখা হয়েছে।
৩। গতকাল সারাদিন যে বইটি পড়ে শেষ করলাম-
ঈশ্বরপুত্র। লেখক- প্রফুল্ল রায়। বইটির ঘটনাপ্রবাহ আবর্তিত হয়েছে মাইকেল সমরেশ দত্ত নামের এক বিপত্নীক মানুষকে ঘিরে। মাইকেল সমরেশ দত্ত আদর্শহীন মানুষদের মধ্যে বিরলতম চরিত্র। নারী পাচার চক্রের কবল থেকে একটি সরল গ্রাম্য যুবতীকে বাচাতে গিয়ে কোন মূল্য দিতে হয় তাকে তাই নিয়ে এই আশ্চর্য আখ্যান ঈশ্বরপুত্র। চমৎকার বই।
৪। রবীন্দ্রনাথ ও গৌতম বুদ্ধ আমার সবচেয়ে প্রিয় দুজন ব্যক্তিত্ব।
'জগতের সকল প্রাণী সুখী হোক' এমন একটি মাত্র মন্ত্রের জন্যই বুদ্ধ অবিস্মরণীয় এবং ধর্ম প্রবর্তকদের মধ্যে অনন্য, যেহেতু জগতের অনেক বড় বড় প্রতিষ্ঠিত ধর্মই অন্য প্রাণী তো দূরের কথা, অন্য ধর্মের মানুষদের সুখ কামনা করতে দ্বিধা বোধ করে।
বিশ্বাস হচ্ছে বিশ্বাস, সত্য হচ্ছে সত্য!
৫। সবকালের একটাই শপথ—কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার। এর মধ্য দিয়েই সবদেশ মাথা উঁচু করে বিশ্ব মানচিত্রে দাঁড়িয়েছে। এই মূলমন্ত্র দিয়েই সব স্বপ্ন পূরণ করা সম্ভব। একটি দরিদ্র দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। যেহেতু এই পৃথিবী আমাদের, তাই নিজেদের'ই গড়ে নিতে হবে।
৬। দুনিয়ার গাছপালার মধ্যে এমন একটি গাছ আছে যার পাতা ঝরে না, গাছটির নাম কী?
পৃথিবীর সব গাছেরই পাতা ঝরে যায়। কোন গাছের পাতা থাকে না। কিন্তু হাদীসে আছে খেজুর গাছের পাতা পড়ে না। যদিও তার পাতা বিবর্ণ হয়, যা তার পরিপক্ক হওয়ার আলামত।
৭। মসজিদে মানুষ সারাদিনে পাঁচ বার নামাজ পড়তে যায়। খুব অল্প কিছু মানুষ নামাজ পড়ে। একতলাই খালি থাকে অথচ মসজিদ করা হয়েছে ৪/৫ তলা। এখন সব মসজিদে এসি। দামী টাইলস। খুব জাঁকজমক। একটা মসজিদের পেছনে এত টাকা খরচ করার কি কোনও দরকার আছে? ঢাকা শহরে কত মানূষ কত কষ্ট করে রাস্তায় ঘুমায়। তাদের সাহায্যের জন্য কেউ এগিয়ে আসে না। কিন্তু একটা মসজিদের জন্য টাকা দিতে সবাই এগিয়ে আসে। কে কার চেয়ে বেশী দিবে প্রতিযোগিতা লেগে যায়। মসজিদে এসি বা দামী টাইলস এর চেয়ে বেশী প্রয়োজন ছিন্নমুল মানুষের জন্য কিছু করা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

