
ইদানিং ছবি তুলতে ইচ্ছা করে না।
অনেকদিন 'ঢাকার পথে পথে' ছবি ব্লগ দেই নাই। আব্বা মারা যাওয়ার পর আমি এখনও মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত। সেদিন আব্বাকে স্বপ্নে দেখলাম। স্বপ্নে দেখলাম আমি ঘুমিয়ে আছি। আব্বা আমাকে ডাকছে। আমি বললাম, ডাকছো কেন? আমাকে ঘুমাতে দাও। আব্বা বলল, সকাল দশ টা বেজে গেছে আর কত ঘুমাবি? আমি বললাম, আমি বিছানায় এসেছি ফযরের নামাজের পর। আমার আরো ঘুমাতে হবে। যাও তুমি। যন্ত্রনা করো না। আব্বা বলল, আমি বাজারে যাচ্ছি। তোর জন্য কিছু আনতে হবে? আমি বললাম, চকলেট বিস্কুট এনো। আর বাটি আইসক্রীম, ভ্যানিলা। আব্বা বাজারে গেলো। আমি ঘুমিয়ে পড়লাম। আমার ঘুম ভাঙ্গল বারোটায়। সুরভি বলল, বাজারে যেতে হবে। ফ্রিজ খালি। আমি বললাম, সমস্যা নাই। আব্বা বাজারে গেছে। সুরভি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। যাই হোক, এখন ছবি গুলো দেখুন। অনেক বক বক করেছি।
১।

শীতের জামা কাপড় খুব বিক্রি হচ্ছে। বায়তুল মোকাররম।
২।

আমার বাসার একাংশ।
৩।

রাজউক ভবনের পাশের গলিতে একলোক ফুল গাছ বিক্রি করে। ছবিতে কসমস ফুল। নয়নতারা ফুলও দেখতে অনেকটা এই রকম।
৪।

গরীব বলে তো আর না খেয়ে থাকতে পারি না। খাবারটা ভালো না হলে আমি খেতে পারি না।
৫।

সেদিন বিকেলে পাশের রুমে বসে ছিলাম। সুরভি বলল, নিন নাস্তা খান। আমি বললাম, এসব কিছুই খাবো না। কারন দোতলায় আমার নুডুলস এর দাওয়াত আছে। আমাকে শুধু চা দিন।
৬।

কোনো কারন নেই, এমনি ক্লিক করেছি।
৭।

আমার ব্যলকনি থেকে। চারিপাশে খালি জায়গা নেই।
৮।

হায় পেঁয়াজ!
৯।

এই ছবিটা আজ তুলেছি। ঢাকা শহরে কলা গাছ আছে। মতিঝিলের মধুমিতা সিনেমার হলের পেছনের গলি। সেখানে এক লোক আখের গুড়ের চা বানায়। অতি অখাদ্য।
১০।

ঢাকা শহরের মানুষেরা আকাশের দিকে তাকায় না। আমি প্রতিদিন কমপক্ষে দশবার আকাশের দিকে তাকাই। দীর্ঘদিনের অভ্যাস।
১১।

খেয়াল করে দেখবেন, ঢাকা শহরের সমস্ত চায়ের দোকানে কলা পাওয়া যায়। কলায় লাভ বেশী। প্রতি পিস দশ টাকা করে।
১২।

এই ছবিটা গত সপ্তাহে তুলেছি। মতিঝিল ব্যস্ত এলাকা। সেই এলাকায় ঘোরাঘুরি করতে আমার ভালো লাগে।
১৩।

শীতের সময় ঢাকায় বহু লোক রাস্তার মধ্যে এরকম আগুন জ্বালায়।
১৪।

এখানে শেয়ার কেনা বেচা হয়। এখানে সবাই বেকার। কিন্তু তারা সকালে বাসা থেকে বের হয়। দুপুরের খাবার ব্যাগে থাকে। সারাদিন এখানে বসে থাকে। শেয়ার কেনা বেচা চলে। বিকেলে বাসায় যায়। পরিবার জানে তাদের পরিবারের প্রধান চাকরি করছে।
১৫।

এই ছবিটা ১৬ ডিসেম্বর চলেছি। ছোটবেলা আমি ও আমার বন্ধুরা মিলে এইভাবে পতাকা লাগাতাম। খিচুরী রান্না করতাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

