
১। আইনস্টাইন একবার বলেছিলেন-
ব্যক্তিগত মৃত্যু চিন্তা আমার নেই। কারণ চারদিকে যে প্রানের লীলা, প্রানের এত প্রকাশ তার মধ্যেই আমিও একজন মাত্র। পাখি, জীবজন্তু, কীটপতঙ্গ, গাছপাল এসব নিয়েই পৃথিবী।
২। আমার বন্ধু রফিক আমাকে এসে বলল- দোস্ত নেশা করতে চাই। কোন নেশা করি- বলতো?
আমি তাকে জীবনানন্দ দাশ এর কবিতার বই ধরিয়ে দিলাম।
কেউ নেশা করতে চাইলে জীবনানন্দ দাশের একটা কবিতার বই ধরিয়ে দেয়া উচিত, নেশা হবেই।
এখন, কোথাও রফিক এর সাথে দেখা হলেই বলে- জীবনানন্দ দাশকে গুলি করে মেরে ফেলা উচিত। ব্যাটা বেঁচে থাকলে আমি তাকে গুলি করে মারতাম।
৩। মহাভারত- পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এ মহাকাব্য না পড়া মানে সাহিত্যের মহাসাগর থেকে নিজেকে বঞ্চিত করা।
ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম, দর্শন, সমরনীতি, ইতিহাস, লোকাচার কি নেই এই মহৎ গ্রন্থটিতে! এটা কোন নির্দিষ্ট ধর্মের বই নয়, মহাভারত মানব জাতির সম্পদ, আমাদের সম্পদ।
৪। কুমীর বলছে কিরে বাঁদর, কি করছিস সারা দিন কলা গাছে? নিচে একটু নেমে আয় তোর সাথে সুখ দুঃখের অনেক কথা আছে ।
বাঁদর বলে, তোমার সাথে, আমার এমন কি আবার কথা, গাছে থাকলে অনেক লাভ, আছে কলার থোকা।
কুমীর রেগে গিয়ে বলে ওরে হতভাগা আয়না তুই নিচে, তোর সাথে আমার সত্যি জরুরী কথা আছে।
৫। যদি ৫ টাকায় ১৫টি চকলেট পাওয়া যায়; আবার প্রতি তিনটি চকলেটের জন্য ১ টা চকলেট ফ্রী পাওয়া যায় তবে ৫ টাকায় সর্বমোট কয়টি চকলেট পাওয়া যাবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

