somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

কলা, রজনীগন্ধা, দুধ এবং চাঁদগাজী

০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। কলা
কলা আমি খুব একটা খাই না। মাঝে মাঝে এক আধদিন খাই। তবে আমার বাসার জন্য আমি নিয়মিত কলা কিনি। মাঝে মাঝে আমি ইচ্ছা করে কাঁচা কলা কিনি। তখন একদম গাঢ় সবুজ থাকে। একটু একটু করে হলুদ বর্ন ধারন করে। এটা আমার খুব ভালো লাগে। সবুজ একটা জিনিস হলুদ হয়ে যাচ্ছে! সকালে এক রঙ থাকে, দুপুরে একটু বদলে যায়, আর রাতে অনেকখানি হলুদ হয়ে যায়। কলার এই পরিবর্তন টা আমার বেশ লাগে। গতকাল এরকম গাঢ় সবুজ কলা পেয়ে গেলাম বাজার থেকে ফেরার পথে।

২।রজনীগন্ধা
রজনীগন্ধ্যা ফুলটা আমার ভীষন প্রিয়। আমি মাঝে মাঝে এই ফুলটা বাসায় আনি। বারোটা স্টিক। ফুল গুলো সুরভির হাতে দিয়ে সুর করে বলি- ''এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম, চললাম। বেশ কিছু সময় তো থাকলাম, ডাকলাম, মন রাখলাম'। এই ফুল গুলো রাতের বেলা একটু একটু করে ফোটে। আর চারিদিকে সুন্দর মিষ্টি গন্ধে ভরে যায়। আমি দারুন উপভোগ করি এই গন্ধ। একটা কবিতা আছে, ''তুমি যদি রজনীগন্ধা ফুল হতে, টবে করে আমার জানালার পাশে রেখে দিতাম। আমি ঘুমিয়ে যাওয়ার পরেও তুমি সৌরভ ছড়াতে''।

৩। দুধ
মাঝে মাঝে আমি সুরভিকে ঘরের কাজে সহযোগিতা করি। বেশীর ভাগ কাজই করতে গিয়ে আউলায়ে ফেলি। শেষে সুরভি বলে, 'তোমার কিছু করতে হবে না। তুমি উপকার করতে গিয়ে, আমার কাজ আরো বাড়িয়ে দাও'। আমি যতদিন দুধ গরম করতে গিয়েছি দুধ ফেলে দিয়েছি। যতই সর্তক থাকি কোনো লাভ নেই। মুহুর্তের মধ্যে দুধ বলক এসে পড়ে যায়। চুলায় দুধ পড়ে গিয়ে পোড়া গন্ধ বের হয়। দুধ গরম দিয়ে আমি চুলার সামনে দাঁড়িয়ে থাকি। তবু দুধ পড়ে যায়।

৪।চাঁদগাজী
চাঁদগাজী আমার অসম্ভব প্রিয় একজন ব্লগার। কিন্তু তাকে আমার মাঝে মাঝে একরোখা মানুষ বলে মনে হয়। একবার তার মাথায় কোনো কিছু ঢুকে গেলে সহজে আর বের হয় না। যেমন- শেখ মুজিব, তাজ উদ্দিন আহমেদ, শেখ হাসিনা বা খালেদা জিয়া সম্পর্কে তার চিন্তা ভাবনা বদলাচ্ছে না। বছরের পর বছর একই রকম। তারা দেশের জন্য ভালো কাজ করেন নি। কর্মসংস্থান করেন নি। শেখ হাসিনার মাথায় বুদ্ধি কম। ইত্যাদি, ইত্যাদি। আমি অপেক্ষায় থাকি একদিন হয় তো উনি তাদের সম্পর্কে ভালো কিছু বলবেন। অপেক্ষা করতে আমার ভালোই লাগে।
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:৩১
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

×