
১। মজার ব্যাপার শুনুন-
বিয়ের অনুষ্ঠানে যাব। সুরভি সন্ধ্যা থেকেই সাঁজতে বসেছে। এর মধ্যে আবার পার্লার থেকে চুল সাজিয়ে এনেছে। শাড়িও মনে হয় পার্লার থেকে পড়ে এসেছে। তারপরও রেডি হতে-হতে সাড়ে দশটা বাজালো। আমি বেশ কয়েকবার তাড়া দিলাম, লাভ হলো না। সাড়ে এগারো টায় বিয়ে বাড়িতে গিয়ে দেখি অনুষ্ঠান শেষ।
২। মনে রাখবেন, দেশটা শেখ মুজিব বা জিয়ার নয়। হাসিনা বা খালেদারও নয়। আওয়ামীলীগ বা বিএনপির নয়, দেশটা আমাদের সবার। যতদিন দেশে জামায়াত শিবির থাকবে- ততদিন দেশে শান্তি থাকবে না। জামায়াত শিবির দেশের শত্রু।
৩। পৃথিবী থেকে চাঁদে যেতে হলে নভোচারীদের মহাকাশযান নিয়ে উপরের দিকে উঠতে হয়। আবার চাঁদ থেকে পৃথিবীতে ফেরার সময় কোন দিকে যেতে হবে?
পৃথিবী থেকে চাঁদে যাওয়ার সময় যাবে চাঁদের দিকে আর চাঁদ থেকে পৃথিবীতে আসার সময় আসবে পৃথিবীর দিকে?
৪। অনেক দিন আগেকার কথা।
এক দেশে এক রাজা তার এক রানী কে নিয়ে থাকতেন। সেই রাজার ভারী দুঃখ। একে তো দেশে কোন সুখ-শান্তি নেই, তার ওপরে রাজার কোনো ছেলে-মেয়ে নেই। একদিন রাজার দরবারে এক সন্ন্যাসী এলেন। তিনি বললেন, মহারাজ, আমি আপনার দুঃখ জানি। বলে তিনি একটি গোলাপ ফুল রাজার হাতে দিলেন। তারপর আবার বললেন, এই ফুল যদি আপনি পাঁচ দিন পানিতে রেখে, পিষে আপনার রানীকে মধু দিয়ে মিশিয়ে খাওয়ান তাহলে আপনার সব দুঃখ ঘুচে যাবে।
এই বলে সন্যাসী দরবার থেকে চলে গেলেন। রাজা ঠিক সন্ন্যাসীর কথা মত ফুলটাকে পাঁচ দিন পানিতে রেখে পিষে মধু দিয়ে রানীকে খাওয়ালেন। তারপরে রানীর দুই জমজ ছেলে হলো। তাদের নাম দেওয়া হল খেলান আর দোলান। তাদের এইরকম নামের কারন আছে। খেলান সবসময় খেলতে থাকে আর দোলান সবসময় দুলে দুলে ঘুমোয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

