একজন বিষন্ন কবি'র কথামালা
০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই তো খানিক আগেও আকাশে মেঘ ছিল
ভেবো না তুমি অপ্রয়োজনীয়, তোমার আছে কাজ
রাখো ভারসাম্য দু'পায়ের তলায়, মন্দ কিছু তো নয়
শব্দগুলো কেন বারবার ভালোবাসার কথা কয়?
নিত্য সংঘাত শব্দের সাথে শব্দের কাটার মতো
তাই কি এতো বিষাদ, এতো এতো বিভ্রান্তি?
পাখির মতন ছটফট- ঘুম আসে না সারা রাত
অযথা'ই সমস্ত শব্দ শিকড়, ছায়া স্বপ্নও সুন্দর
অযথা'ই তুমি শুধু ভালোবাসা'র কথা কও।
জানি আমি পুরনো হয় না ভালোবাসার কথা
বুকের ভেতর সারারাত জুড়ে আহাজারি
ভালোবাসায় বেহায়াপনা আছে ভরপুর
বিষয়টা হাস্যকর, তবু শাক দিয়ে মাছ ঢাকা।
অনেক কাজ বাকি হৃদয়ে তাই ভূমিকম্প
সমুদ্রের মতন যে যার ভালোবাসার কাছে যায়
কম্পমান শব্দ'রা কবিকে দেয় শাস্তি সারাবেলা
মানূষের হাজার আদিখ্যেতায় নূয়ে পড়ে ধরনী।
নষ্ট রমনীরা মন ভরে গাল দেয় ইশ্বরকে
বোবা ঈশ্বর কি হায় কোনোদিন শুনবে না-
কবি'র কথামালা মধ্যরাত্রে জ্বলজ্বল করে জ্বলে
ঈশ্বর কি জানে না, কে লাগিয়েছে আগুন
তুমি হাসছো? ভাবছো পাগল আর কারে বলে!
মনে রেখ, কবি'রা হলেন দেশের আত্মা
কবিতা না থাকলে দেশ গভীর অন্ধকারে যেত ডুবে
শহরের বাবুদের সুখ আসে রাতের অন্ধকারে
আহ হা, তোমার নামটা বেশ- বাংলাদেশ
এমন তো ছিল না গোলা হয়ে যাবে শূন্য।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২১ রাত ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১

গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬

জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।
দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা...
...বাকিটুকু পড়ুন
বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,...
...বাকিটুকু পড়ুন
আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই...
...বাকিটুকু পড়ুন