
চরণ যুগলে ধরি
হে কবি মিনতি করি
আমারে কোরো না অনুবাদ,
ইংরেজি জানে না যারা
কেমনে বুঝিবে তারা
আমাতে রয়েছে কিবা স্বাদ
দাঁড়িতে তেঁতুল গুড় মাখি আর করদূর
আমের সুস্বাদ যাবে জানা?
১। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খৃস্টান, আওয়ামিলীগ, বিএনপি হওয়ার আগে মানুষ হতে হয়। অতএব আসুন পুলিশ, কোর্ট তুলে দিয়ে সকল বিচারের ভার আল্লাহর হাতেই অর্পন করি। তারপর আমরা হাত পা নিয়ে চুপ করে বসে থাকি।
২। বাস থেকে নামলাম পরীবাগ।
দেখি ফুটপাতে এক বুড়ি হাঁপাচ্ছে। স্বাভাবিকভাবে নি:শ্বাস নিতে পারছে না। একটা ছেঁড়া কম্বল গায়ে।
আমি বললাম, কি হয়েছে?
বুড়ি তার হাতে ইনহিলার দেখিয়ে বলল- শেষ।
আমার খুব মায়া লাগলো। আমি দৌড়ে গিয়ে শাহবাগ মোড় থেকে বুড়িকে একটা ইনহিলার কিনে এনে দেই।
৩। শীত নিয়ে নিজের একটা অভিজ্ঞতার কথা বলি। সুন্দরবন যাচ্ছিলাম আমরা। বাবা, মা ভাই বোন এবং আমাদের সমস্ত আত্মীয়স্বজনরা। একটা তিনতলা লঞ্চ ভাড়া নিয়ে। যখন আমাদের এমভি মাছরাঙ্গা- ৩ লঞ্চটি বঙ্গোপসাগরে উঠল। তখন মধ্যরাত এবং ভয়াবহ শীতকাল। আমি একটা ঘটনা নিয়ে ছোট চাচার সাথে রাগ করে কেবিনে না ঘুমিয়ে লঞ্চের ছাদে উঠে গিয়েছিলাম। ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। তীব্র ঠান্ডা বাতাস। হাড় কাঁপানো শীত। শীতে আমি কাঁপছিলাম। আমার হাত পায়ের আঙ্গুল ঠান্ডায় বাঁকা হয়ে আসছিল। তীশ যে কি পরিমান তীব্র হতে পারে সেদিন আমি বুঝতে পেরেছিলাম। এরপর থেকে আমি শীতে দরিদ্র মানুষের কি পরিমান কষ্ট হয়- তা আমি বুঝতে শিখেছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

