somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

এই সমাজ- ৪২

০৫ ই মার্চ, ২০২১ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গুলিস্তান এলাকায় কিছু পকেটমার আছে।
এরা যুগ যুগ ধরে আছে একই এলাকায়। প্রতিদিন এরা মানুষের সর্বনাশ করছে। স্থানীয় ব্যবসায়ীরা এইসব পকেটমারদের খুব ভালো করে চিনে। গুলিস্থান একটা আজন্ম নোংরা এলাকা। ঢাকার বাইরে অনেক এলাকায় যেতে হলে- গুলিস্তান থেকেই বাসে উঠতে হয়। সারাদিন এখানে লক্ষ লক্ষ লোকের আগমন হয়। এসব এলাকার প্রতিদিন পকেটমার হয়, ছিনতাই হয়। যারা প্রতিদিন এসব এলাকায় কুকর্ম করছে তাদের পুলিশ গ্রেফতার করছে না কেন?
আপনি দশ মিনিট দাঁড়িয়ে থাকলেই এসব পকেটমারদের চিহ্নিত করতে পারবেন। তাহলে পুলিশ কেন তাদের ধরছে না। মাঝে মাঝে এরা দুই একজন পাবলিকের হাতে ধরা পড়ে। কিন্তু এলাকার বড় ভাই এসে ছিনতাইকারীদের বাঁচিয়ে নিয়ে যায়। এই বড় ভাইরা কারা? বিশ বছর আগেও এখানে পকেটমার হতো, এখনও হচ্ছে। থামবে কবে? থামার জন্য সিটি কর্পোরেশন বা পুলিশ কি কি দায়িত্ব হাতে নিয়েছে?

কাওরানবাজার থেকে ফার্মগেট পর্যন্ত-
প্রতিদিন মোবাইল ছিনতাই হয়। ১৩/১৬ বছরের ছেলেরা ছো মেরে মুহুর্তের মধ্যে মোবাইল নিয়ে গায়েব হয়ে যায়। প্রতিদিন একই ঘটনা ঘটছে। অথচ পুলিশ নিরব। কেন? ফার্মগেট থেকে কাওরানবাজার সারা জীবনের জ্যাম থাকে। এর মধ্যে চলছে মেট্রোরেলের কাজ। বাস আস্তে আস্তে এগোয়। এই ফাঁকে জানালা দিয়ে ছোট্র পোলাপান মুহুর্তের মধ্যে মোবাইল নিয়ে গায়েব হয়ে যায়। পুলিশ এক সপ্তাহ এখানে সময় দিলে মোবাইল ছিনতাইকারীরা ধরা পড়ে যায়। এইসব ছিনতাইকারীদের ধরা হচ্ছে না কেন? নাকি পুলিশ এসব ছিনতাইকারীদের কথা জানে না? সরকার বলছে দেশ উন্নয়নের মহাসড়কে, কই ছিনতাই, চুরী এসব তো বন্ধ হচ্ছে না। বরং আগের তুলনায় আরো বেড়েই চলেছে। সাধারণ মানুষ প্রতিদিন ক্ষতি গ্রস্ত হচ্ছে।
একদম উন্মুক্ত রাস্তায় ছোট ছোট বাচ্চারা সকলের সামনে পলিথিন ব্যাগে জুতার আঠা ভরে জোরে জোরে নিঃশ্বাস নেয়। খুব বাজে নেশা এটা। সম্ভবত এই নেশাকে ড্যান্ডি বলে। সরকার থেকে এদের এরকম নেশা বন্ধের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? রাতের বেলা ঢাকা শহরের বিভিন্ন ট্রাক স্ট্যান্ডে বড় কার্গো, ট্রাকের নিচে বসে একদল লোক নেশা করে। ওভার ব্রীজ গুলোর উপরে সারারাত নেশা করে। মাজারে, ফুটপাতে, কমলাপুর রেলস্টেশনে, গাবতলী, সায়দাবাদ আর টাঙ্গাইল বাস স্ট্যান্ডে সারা রাত দুষ্টলোকজন নেশা করে। ছিনতাই করে। এসব দেখার কেউ নাই?

১৩ থেকে ১৬ বছরের পোলাপান বেশি ভয়ানক।
রাস্তা পার হওয়ার সময় একদল ছোট্র পোলাপান মোবাইল থাবা দিয়ে নিয়ে দৌড় দেয়। মেয়েদের ভ্যানটিব্যাগ নিয়ে দৌড় দেয়। গাড়ির গ্লাস খোলা থাকলে মোবাইল বা হাতের কাছে যা পায় সেটা নিয়েই পালিয়ে যায়। এমনকি গাড়ি জ্যামে পড়লে, মুহুর্তের মধ্যে গাড়ীর পেছনের লাইট বক্স খুলে নিয়ে যায়। মিরপুর-১ নম্বর, ফার্মগেট, বাংলামটর, মৌচাক- মালিবাগ, গুলিস্তান, সদরঘাট, সায়দাবাদ, যাত্রাবাড়ি, রায়সাহেব বাজার, জজ কোট ইত্যাদি এলাকায় প্রতিদিন এরকম ঘটনা ঘটছে। অথচ রাস্তার পাশে টহলরত পুলিশ ফুটপাতে চেয়ারে বসে মোবাইল টিপে। আমার কথা হচ্ছে, প্রতিদিন একই ঘটনা কেন ঘটবে? পুলিশ যদি টানা একমাস সর্তক থাকে, আসামীদের ধরে তাহলে কিন্তু এই মন্দ কাজ দীর্ঘদিন চলতে পারতো না।

দেশের সরকারী লোকদের তেল জমে গেছে।
অবশ্য দীর্ঘদিন সরকারি চাকরি করলে শরীরে তেল বেশী জমে যায়। যার যা দায়িত্ব তা যদি সঠিক ভাবে পালন করতো তাহলে দেশ অনেক দূর এগিয়ে যেত। সরকারী লোকেরা প্রচন্ড অলস। একদিনের কাজ দশ দিনে করে। আমি ফেসবুকে দেখি এক সরকারী কর্মকর্তা নির্লজের মতো প্রতিদিন সকালে অফিসে গিয়েই ফেসবুকে ছবি দেয়। বই নিয়ে আলাপ করে। স্ট্যাটাস দেয়। একটু পরপর অফিস রুমে বসেই নিজের ভিডিও বানিয়ে ছাড়ে। অফিসে যারা তার সাথে দেখা করতে আসে তাদের ছবি তোলে। এবং সেই ছবি ফেসবুকে দেয়। অফিস রুমটাকে সে লাইব্রেরী বানিয়ে ফেলেছে। সে নিজেকে বড় সাহ্যিতিক বলে ঘোষনা দিয়েছে অনেক আগেই। তার যেন অফিসে কোনো কাজই নেই। তার যদি কাজই না থাকে- তাহলে সরকার এই পদটা রেখেছে কেন?
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০২১ রাত ১২:৪৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

×