somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

বঙ্গবন্ধু জাতির গর্ব

১৭ ই মার্চ, ২০২১ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিনে শ্রদ্ধা।

শতবর্ষ পূরণের মহেন্দ্র ক্ষনে জাগবে কি সকলের চেতনা!
প্রধানমন্ত্রী হওয়ার পরেও বঙ্গবন্ধু অনাড়ম্বর জীবন যাপন করেছেন। জীবনের একটা দীর্ঘ সময় জেলে কাটিয়েছেন। যোগ্য সহধর্মিনী হিসেবে বঙ্গমাতা থাকে সাপোর্ট দিয়ে গেছেন। তিনি দল-মত সবকিছুর ঊর্ধ্বে। বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান চিরদিন স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। সারাজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। নিজের সুখ-শান্তিকে বিসর্জন দিয়েছেন। জীবনের তোয়াক্কা না করে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে সিংহের গর্জন তুলেছেন৷ বিনিময়ে আমরা পেয়েছি মুক্ত আকাশ। মুক্ত স্বদেশ।

ঘৃণা প্রকাশ করছি তাদের প্রতি যারা উনাকে দলীয় স্বার্থে ব্যবহার করছে।
দিন শেষে কথা একটাই- বঙ্গবন্ধু ও তার আদর্শের মৃত্যু নেই। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমার প্রত্যাশা হবে, উনাকে উনার মর্যাদায় সমাসীন করা, উনার মর্যাদাকে খাটো করে উনাকে দলীয় পর্যায়ে নামিয়ে না আনা। তাহলেই উনার প্রতি যথাযথ সন্মান দেখানো হবে।

আহমদ ছফা অসংখ্যবার, অসংখ্য লেখায় বঙ্গবন্ধুর সমালোচনা করেছিলেন।
কিন্তু তাকেও বলতে হয়েছিলো---"আজ থেকে অনেকদিন পরে হয়তো কোনো পিতা তাঁর শিশু পুত্রকে বলবেন জানো, খোকা, আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিলেন যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু মানুষটির হৃদয় ছিল, ভালবাসতে জানতেন। দিবসের উজ্জ্বল সূর্যালোকে যে বস্তু চিকচিক করে জ্বলে তা হলো মানুষটির সাহস। আর জ্যোৎস্নারাতে রূপালী কিরণ ধারায় মায়ের স্নেহের মত যে বস্তু আমাদের অন্তরে শান্তি ও নিশ্চয়তার বোধ জাগিয়ে তোলে তা হলো তাঁর ভালবাসা। জানো খোকা তাঁর নাম? শেখ মুজিবুর রহমান।"

অনেক শ্রদ্ধা ও ভালোবাসা ওনার জন্য ।
স্বাধীনতার চেতনায় জাগ্রত হোক সকল নাগরিক - স্বাধীকার আর অধিকারের শপথে বলিয়ান হয়ে। চলুন সকল মুসলিম অমুসলিম ও নওমুসলিম মিলে সুন্দর শান্তির একটি পৃথিবী গড়ি।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২১ সকাল ১০:৫১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×