somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

জাতির পিতার ১০১ তম জন্ম বার্ষিকীতে, সাধারণ মানুষ যা ভাবছেন

১৭ ই মার্চ, ২০২১ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১। আসুন আজকের এই বিশেষ দিনে সকল ভেদাভেদ ভুলে সকলের সকলের পাওনা টাকা-পয়সা পরিশোধ করে দেই প্লিজ আর ঘুরাইস না ভাই-বুইন।

২। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতার ১০১ তম জন্ম বার্ষিকীতে জানাই বিনম্র শ্রদ্ধা।

৩। মুজিব আমাদের ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা । তার মৃত্যুই তার শেষ ছিল না । বাংলাদেশের রাজনৈতিক জীবনে কিংবদন্তী হয়েই থাকবেন তিনি।

৪। ১০০ বছর আগে বাংলা অকুতোভয় বীরের জন্ম দিতে পেরেছিলো,এখন বাংলা নিঃস্ব হতে হতে কিছু দেশদ্রোহী, নীতিভ্রষ্ট,চাটুকার নপুংসকদের জন্ম দিয়ে গেলো ...

৫।



৬। এখনও বিভিন্ন অফিস আদালতে বঙ্গবন্ধু, জাতির পিতার সম্পর্কিত কোন ইস্যু নিয়ে চলে হাসাহাসি। ব্যঙ্গ করে বলা হয়, "আব্বার জন্মদিন"। কতটা "প্রেশার" আর কতটা "ধারণ" করে করা?

৭। একদিনে এত শ্রদ্ধা আর ভালবাসা, প্রায় একই কথা, একই ছবি ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিযায়। হায় এই জাতি যেমন ভালবাসতে পারে তেমনি নিষ্ঠুরও হতে পারে, না হলে স্বাধীনতার চার বছরের মাথায় খুন করল যারা, তারাও ছিল ভালবাসারই মানুষ, খুব কাছের আপনজনের মত মানুষ।

৮। হাজার বছরের পরাধীন বাঙ্গালীর মুক্তিদাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।

৯। বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পর এই হত্যার নিন্দা জানিয়ে এবং বিচার দাবি করে প্রথম যে গল্পটি প্রকাশিত হয় তার লেখক আবুল ফজল। ‘মৃতের আত্মহত্যা’ শীর্ষক গল্পটি সমকালে প্রকাশিত হয়। এরপর তিনি ১৫ই আগস্ট নিয়ে আরো তিনটি গল্প লেখেন: ‘নিহত ঘুম’, ‘ইতিহাসের কণ্ঠস্বর’ ও ‘কান্না’। মুক্তিযুদ্ধের আগে বঙ্গবন্ধু এবং আবুল ফজলের মধ্যে পত্রবিনিময়ও হয়েছে।

১০। জনকের জন্মশতবার্ষিকিতে বিনম্র শ্রদ্ধা। ৫৬ হাজার বর্গমাইল এখন ৫৭ হাজার ৬০০ বর্গ মাইলে পৌছেছে মাইয়া।

১১। একটা বিষয় খেয়াল করলাম তা হলো অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীর শুভেচ্ছা ব্যানার দিচ্ছেন। তা দেখে খুবই ভালো লেগেছে। তবে একটি বিষয় দেখে মর্মাহত হয়েছি।
তা হলো, ব্যানার গুলোতে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি নিচে এবং উপরে স্থানীয় নেতাদের ছবি দেয়া হয়েছে! যদিও কেউ ইচ্ছে করে এমন করেছে বলে মনে হয়না। ভুলবশতই এমন হয়েছে বলে আমার ধারণা।

১২। বঙ্গবন্ধু তাঁর অসমাপ্ত আত্মজীবনীতে নিজের জন্ম ও পরিবার সম্বন্ধে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বর্ণনা করেছেনঃ
"আমার জন্ম হয় ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে। আমার ইউনিয়ন হল ফরিদপুর জেলার দক্ষিণ অঞ্চলের সর্বশেষ ইউনিয়ন। এই ইউনিয়নের পাশেই মধুমতী নদী। মধুমতী খুলনা ও ফরিদপুর জেলাকে ভাগ করে রেখেছে।

টুঙ্গিপাড়ার শেখ বংশের নাম কিছুটা এতদঞ্চলে পরিচিত। শেখ পরিবারকে একটা মধ্যবিত্ত পরিবার বলা যেতে পারে। বাড়ির বৃদ্ধ ও দেশের গণ্যমান্য লোকদের কাছ থেকে এই বংশের কিছু কিছু ঘটনা জানা যায়।

আমার জন্ম হয় এই টুঙ্গিপাড়া শেখ বংশে। শেখ বোরহানউদ্দিন নামে এক ধার্মিক পুরুষ এই বংশের গোড়াপত্তন করেছেন বহুদিন পূর্বে। শেখ বংশের যে একদিন সুদিন ছিল তার প্রমাণস্বরূপ মোগল আমলের ছোট ছোট ইটের দ্বারা তৈরি চকমিলান দালানগুলি আজও আমাদের বাড়ির শ্রীবৃদ্ধি করে আছে। বাড়ির চার ভিটায় চারটা দালান। বাড়ির ভিতরে প্রবেশের একটা মাত্র দরজা, যা আমরা ছোট সময় দেখেছি বিরাট একটা কাঠের কপাট দিয়ে বন্ধ করা যেত। একটা দালানে আমার এক দাদা থাকতেন। এক দালানে আমার এক মামা আজও কোনমতে দিন কাটাচ্ছেন। আর একটা দালান ভেঙ্গে পড়েছে, যেখানে বিষাক্ত সর্পকুল দয়া করে আশ্রয় নিয়েছে। এই সকল দালান চুনকাম করার ক্ষমতা আজ তাদের অনেকেরই নাই। এই বংশের অনেকেই এই বাড়ির চার পাশে টিনের ঘরে বাস করেন। আমি এই টিনের ঘরের এক ঘরেই জন্মগ্রহণ করি।"


১৩। শেখ মুজিবের জন্মদিনে এটাই চাওয়া- বাজার নিয়ন্ত্রন করুন। চাল ৭০ টাকা। তেল ১৪০ টাকা। আমাদের খেয়ে পড়ে বাঁচতে দিন। আল্লাহর দোহাই লাগে। দরকার নেই ব্রীজ, রাস্তা ঘাট, মেট্রোরেল। চাকরি দেন। শুধু পরিবার নিয়ে তিনবেলা খেয়ে বেঁচে থাকতে চাই।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×