somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

প্রসঙ্গ 'বইমেলা'

১৯ শে মার্চ, ২০২১ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজ থেকে বইমেলা শুরু হয়েছে।
শুনলাম অত্যাধিক ভিড় হয়েছে। গত ৪/৫ দিন ধরে দেখছি লোকজন সমানে স্ট্যাটাস দিচ্ছেন- অমুক স্টলে আমার বই পাবেন। অমুক স্টলে আসবেন, আমাকে পাবেন। অমুক স্টলে আসবেন আড্ডা দেওয়া যাবে। চা খাওয়া যাবে। হেন-তেন অনেক কথা। কেন জানি মনে হচ্ছে, বইমেলা আমাদের একটা কঠিন ডলা দিবে। কাজেই সাবধান থাকতে হবে।

আমার অনুরোধ-
এবার দয়া করে কেউ বইমেলাতে আড্ডা দিতে যাবেন না। শুধু শুধু ভিড় বাড়াবেন না। আল্লাহর দোহাই লাগে। নিজে সুস্থ থাকুন। আমাদেরও সুস্থ থাকতে দিন। বই কিনে চলে আসবেন। আর কোনো কথা নাই। অবশ্য সমস্ত বই অনলাইনেও কেনার সুযোগ আছে। করোনা খুব খারাপ অসুখ রে ভাই।

যদিও স্বাস্থ্যবিধি মেনেই বইমেলায় প্রবেশ করতে হবে।
আজ আমাদের একজন নারী ব্লগার বইমেলায় গিয়েছেন। এক টিভি ক্যামেরায় তিনি একটা সাক্ষাৎকার পর্যন্ত দিয়েছেন। আমাদের ব্লগার রেজা ঘটক ভাই একজন বইমেলা পাগল মানুষ। প্রতি বছর তিনি বইমেলায় যান। মেলা নিয়ে লিখেন। এ বছরও নিশ্চয়ই লিখবেন। এই পোষ্ট এ তার'ই একটা ছবি ব্যবহার করেছি। অবশ্য তার অনুমতি নিয়ে নিয়েছি।

বুদ্ধিমান অনেকেই চিন্তিত।
বইমেলায় যাবেন কি, যাবেন না- এই নিয়ে। কেউ কেউ বলছেন, এ বছর বইমেলা না হলেই ভালো হতো। আমি এবছর বইমেলায় যাবো না। সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এবং এজন্য আমি মোটেও দুঃখিত না। আগে বাঁচতে হবে। আগে নিরাপত্তা। করোনা হয়ে গেলে কে আমাকে বাঁচাবে? তখন কি বইমেলা আমার খোঁজ খবর নেবে? চিকিৎসার জন্য টাকা দিবে?

ভালো একটা হাসপাতালে করোনা জন্য ভর্তি হলে-
কমপক্ষে তিন লাখ টাকার বেশী খরচ হয়। আমার শ্বশুর ভর্তি হয়েছিলো। সাড়ে তিন লাখ টাকার বেশী খরচ হয়েছিলো। আমার নাই টাকা। সম্পূর্ন বিনা চিকিৎসায় মরতে হবে। তাতে কারো কিচ্ছু হবে না। কষ্ট হবে আমার বউ আর বাচ্চাদের। যাই হোক, সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। করোনা মুক্ত থাকুন।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০২১ দুপুর ১:১৪
১৭টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

×