somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

দেশের মেয়েকে দেশে ফিরে আসতে দিন

২২ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তসলিমা নাসরিনের প্রথম বই বের হয় ১৯৮৬ সালে।
আর আমি তসলিমা নাসরিনের বই প্রথম পড়ি ১৯৯৬ সালে। তখন আমার অল্প বয়স। আমার মনে আছে- এক আকাশ কৌতুহল নিয়ে তার বই পড়তে শুরু করি। আমি বুঝি না, এই সাহসী নারীকে কেন কিছু মানুষ খারাপ বলে। আজেবাজে কথা বলে? সে কি এমন লিখেছে? সে কি কিছু মিথ্যা লিখেছে? এসব জানতে- আমি তার সব বই পড়ে ফেলি। তার প্রতিটা বই-ই ৪/৫ বার করে পড়ে ফেলেছি।তিনি যা লিখেছেন, সব সত্যি কথা লিখেছেন। তসলিমা নাসরিনের সব লেখা পড়ে আমার একটা কথাই বার বার মনে হয়েছে যে- অনেক বড় কলিজা না থাকলে এই রকম লেখা সম্ভব নয়।

তিনি একজন মহৎ কবি, সাংবাদিক এবং চিকিৎসক।
আমি ইদানিং খুব ভাবছি তসলিমা নাসরিনকে কি করে দেশে ফিরিয়ে আনা যায়। আমি কি স্বরাষ্ট মন্ত্রীর সাথে কথা বলব? নাকি প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখব? অথবা বাইডেন বা মোদির কাছে সাহায্য চাইবো? আবার ভাবছি দেশে ফিরিয়ে আনলে তো মোল্লা'রা তাকে বাঁচতে দিবে না। হুমায়ূন আজাদের মতো তাকেও মেরে ফেলবে।

তসলিমা নাসরিনের জন্ম ১৯৬২ সালের ২৫ আগষ্ট, ময়মনসিংহে।
সরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে দীর্ঘদিন চাকরি করেছেন নিষ্ঠার সাথে। ১৯৯৩ সালে চাকরিতে ইস্তফা দেন- কারণ চাকরি করলে লেখালেখি ছাড়তে হবে সরকারের নির্দেশ। এই লেখালেখির জন্যই তিনি তার প্রিয় স্বদেশ থেকে বিতাড়িত হন। কিন্তু তিনি লেখালেখির জন্য প্রচুর পুরস্কার এবং সম্মান অর্জন করেছেন। ভারত থেকে দু'বার পেয়েছেন আনন্দ পুরস্কার। পৃথিবীর ৩২টি ভাষায় তার বই অনুবাদ হয়েছে। মানববাদ, মানবাধিকার, নারী-স্বাধীনতা ও নাস্তিকতা বিষয়ে তিনি পৃথিবীর বহু বিশ্ববিদ্যালয়ে এবং বিভিন্ন বিখ্যাত মঞ্চে বক্তৃতা দিয়েছেন।

গতকাল তসলিমা নাসরিনের 'ফরাসি প্রেমিক' বইটি পড়লাম।
উপন্যাসের নায়িকা নীলাঞ্জনা সংসারের দাসত্ব ও শৃঙ্খল ছেড়ে বেরিয়ে পড়েছে অনিশ্চয়তার পথে, দু'চোখে জীবন দেখতে দেখতে। তাঁর সব রচনার মতোই ঝকঝকে গদ্যে লেখা সরল, সতেজ, প্রাণবন্ত এই উপন্যাসের কাহিনী-কেন্দ্রে আছে নারীজীবন। এবং তসলিমার কলমে যে-জীবন কখনও মেনে নিতে পারে না পরাজয়।

তসলিমা নাসরিনকে আমি আমার বোন মনে করি।
আমার একসময় ধারনা ছিলো শেখ হাসিনা ক্ষমতায় এলে তাকে দেশে ফিরিয়ে আনবেন লাল গালিচা সংবর্ধনা দিয়ে। আমার ধারনা ভুল প্রমানিত হয়েছে। দেশের মেয়ে দেশে ফিরে আসবে এটাই স্বাভাবিক। এই দেশে কত দুষ্টলোক। চোর, বদমাশ, খুনী আর দূর্নীতিবাজ থাকছে। অথচ একজন মুক্তমনা লেখিক কেন থাকতে পারবে না? বর্তমান সময়ের কোনো লেখককে তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার কথা বলতে শুনি না। এটা লেখকদের দৈন্যতা। তসলিমা নাসরিন বাংলাদেশের সম্পদ। অসহায় আর দুর্বল মেয়েদের প্রেরনা। এই জাতি একদিন তার জন্য আফসোস করবে। দেশের মেয়েকে সম্মান দিয়ে দেশে ফিরিয়ে আনুন। তা না হলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। দ্রুত। আসুন আমরা সবাই চিৎকার করে বলি- দেশে মেয়ে দেশে ফিরে আসুক।

সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২১ রাত ১২:৩৫
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×