somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

এই সমাজ

২৪ শে মার্চ, ২০২১ রাত ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।

নারী কখনও একটির বেশি স্বামী গ্রহন করতে পারে না।
কেবল স্বামীকে রুপে ও গুনে সন্তুষ্ট করা ও পুত্র সন্তানের জননী হওয়াতেই নারীর সার্থকতা। খ্রিস্টপূর্ব দ্বাদশ শতকের সমাজ নারীকে যতটুকু অসম্মান করেছে, সাড়ে তিন হাজার বছর পরও এখনকার সমাজ ভিন্ন কৌশলে, ভিন্ন ব্যবস্থায় নারীকে একই রকম অসম্মান করে যাচ্ছে। 'বিয়ের বয়স বলে একটি কথা আছে'- আসলে মেয়েদের মনের ওপর এটি একটি সামাজিক চাপ, যে চাপের ফলে মেয়েরা খামোখা প্রেমে পড়তে, পালিয়ে যেতে এবং আত্মহত্যা করতে সাহসী হয়।

বর্তমানে বাংলাদেশে ষোল থেকে বাইশ বছরের মেয়েদের শতকরা ৭০ ভাগ'ই বিবাহিত অথচ উন্নত দেশ গুলোতে ওই বয়সি মেয়েদের শরকরা ৫ ভাগও বিবাহিত নয়। আমাদের দেশের অনেক বুদ্ধিমানরা বলেন- যুগ বদলেছে, যুগ কতটুকু বদলেছে? ক'টা মেয়ে স্কুলে যায়? ক'জন মেয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে? আর যারা পড়তে আসে তারাই বা সামাজিক সংস্কার কতটুকু অতিক্রম করে সঠিক শিক্ষিত হয়? কোনও কোনও মেয়ে বড় আহ্লাদ করে বলেন, 'আমার স্বামী স্ত্রীর চাকরী করা পছন্দ করেন না। 'তার স্বামী মাছ খেতে পছন্দ করেন না সুতরাং তার মাছ খাওয়া বারন, তার স্বামী বেড়াতে যাওয়া পছন্দ করেন না তাই তার বেড়াতে যাওয়া বারণ। আসলে মেয়েদের কিছু ত্যাগ দেখলে ছেলেরা বড় খুশি হয়। একটি ছেলের জন্য মেয়ে তার আত্মীয়স্বজন ত্যাগ করলে ছেলের আনন্দ আর ধরে না! অপর্না সেনের ছবি 'পরমা'য় স্বামী-সন্তান নিয়ে সংসারের যান্ত্রিক ব্যস্ততায় পরমা নামের মেয়েটি ভুলে যায় যে সে একদিন সেতার বাজাত, কবিতা আবৃত্তি করতো।

সংসারের গন্ডির বাইরে কাউকে ভালোবাসবার স্বাধীনতা কোনও মেয়ের নেই। কারণ মেয়ে মাত্রই স্বামীর ইচ্ছের অধীন। এই অধীনতা অপর্না সেন স্বীকার করেননি। তিনি বোঝাতে চেয়েছেন- একটি মেয়ে তার জীবনের যে কোনও সময়ে প্রেমে পড়তে পারে, এতে অপরাধবোধের কিছু নেই। জীবনটা যার যার, তার তার। কোনও মানুষই কোনও মানুষের ব্যক্তিগত সম্পত্তি নয়, সামাজিক সম্পর্ক থাকলেও। মেয়েদের দৌড় কমতে কমতে এত সংক্ষিপ্ত হয়ে আসে যে একসময় তার স্থির হয়ে থাকা ছাড়া আর কোনও উপায় থাকে না।আমাদের দেশে হাসপাতালের প্রসব কক্ষে স্বামীর উপস্থিতি বাধ্যতামূলক করা উচিত। একটি মেয়ে দীর্ঘ নয় মাস তার শরীরের ভেতর ধারণ করে আরেক শরীর। এই সন্তান ধারনের এবং প্রসবের চূড়ান্ত শারীরিক যন্ত্রনা চোখের সামনে দেখে স্বামীর অন্তত এইটুকু যেন উপলব্ধি হয় উভয়ের সন্তান যে জন্ম দেয়, জন্মদানের সবটুকু ঝুঁকি যে একাই বহন করে, তাকে অত হেলাফেলায় তালাক বলা যায় না।

সমাজতন্ত্র ছাড়া নারীমুক্তি অসম্ভব।
সত্যি কথা বলতে কি, কোনও তন্ত্রেই, কোনও মন্ত্রেই নারীর সত্যিকার মুক্তি নেই। মেয়েদের লেখাপড়া আমি এখনও যা দেখি অধিকাংশই ভালো বিয়ে হবার জন্য। তাই একবার ভালো বিয়ে হয়ে গেলে পড়াশোনার ধারে কাছে দিয়ে সে মেয়ে এগোয় না। আমাদের দেশে সস্তায় আর কিছু না পাওয়া না গেলেও মেয়ে পাওয়া যায়। পতিতা থেকে শুরু করে দিনমজুর, ফ্যাক্টরির শ্রমিক। ওজন করলে খাসির মাংসের চেয়ে মেয়ে মাংসের দাম কম। নারী স্বাধীনতার জন্য আড্ডায় যে ছেলেটি চিৎকার করে, ঘরে ফিরে সেই ছেলেটি তার মা'কে খুব কড়া কন্ঠে বলে-'ফরসা মেয়ে ছাড়া বিয়ে করবো না। একটি মেয়ের সৌন্দর্য বিচার হয় তার গায়ের রঙে, তার নাক, চোখ, ঠোঁটের আকার আকৃতি নিয়ে! আমাদের সমাজ মেয়েদের এত হেয় করে যে, একটা মেয়েকে বিয়ের পরও সংসারে তাকে প্রতিনিয়ত অভিনয় করতে হয়।নারী নিয়ে নানান রস-রচনা, ব্যঙ্গ কৌতুক, অশ্লীলতা যৌনসংগমের নোংরা বর্ননা সম্বলিত পত্র-পত্রিকা আমাদের দেশে অনেক জনপ্রিয়।কাতারে কাতারে সাজানো থাকে অভিসারিকা, জলসা, কামনা, বাসনা, যৌবন জ্বালা, রস, অপরাধ, রসের দুনিয়া ইত্যাদি। প্রতিদিন প্রচুর বিক্রি হচ্ছে।

আমাদের সমাজে নানান জাতের অসাধু পুরুষ আছে, এদের মধ্যে অন্যতম হলো- পীর-ফকির এবং মসজিদের হুজুর। বেশীর ভাগ পীর বা মসজিদের হুজুর একাত্তরে স্বাধীনতা বিরোধী কাজ করেছে। পীরদের অনুমতি মিললে দেশের মন্ত্রী হওয়া যায়। পীর-ফকির মাত্রই দুশ্চরিত্র, লম্পট, পীর-ফকিরেরা নারী সঙ্গ ছাড়া থাকতে পারেন না। লাম্পট্যের জন্য সমাজের সকল পথ খোলা, নারী নিয়ে খেলা আমাদের দেশে নিন্দনীয় নয়, বরং এতে পুরুষের বীরত্বই নাকি প্রকাশ পায়। পুত্র সন্তানের আশায় অনেকে শাহজালাল থেকে আজমিশরীফ পর্যন্ত দৌড়ঝাঁপ করেন। আর যদি দৌড়ঝাঁপ না করা হয় তাহলে দেশসুদ্ধ গজিয়ে ওঠা এত মাজার-ব্যাবসারই বা কী গতি হবে? পীর-ফকিরদের তাবিজ, মাদুলি, পানিপড়া যদি না-ই প্রয়োজন হয় তবে পীর-ফকিররা'ই বা কোথায় দাঁড়াবে?

হজ করে এসে সব সময় হাতে তজবি আর ঘরে কাবা শরিফের ছবি বাঁধিয়ে রাখে। তারা মনে করেন, যে যত বড় কাবা ঝোলাতে পারে, সমাজে তার কদর তত বেশি। সমাজের ভদ্রলোকেরা পরম নিষ্ঠার সাথে পালন করেন যাবতীয় ধর্মীয় নিয়ম কানুন। এই সভ্য আধুনিক যুগে ছাপার অক্ষরে দুনিয়ার কোথাও নারীর প্রতি অবিচার, অমর্যাদা এবং অন্যায় গুলো কি সাদরে গৃহীত হয়?
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০২১ রাত ১১:১২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

×