somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

জয় বাংলা

২৯ শে মার্চ, ২০২১ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশভাগের পর বাঙ্গালি জাতির সবচেয়ে বড় অর্জন কি?
উত্তর হলো- বাংলাদেশের স্বাধীনতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে বিবিসির জরিপে বলা হয়েছে হাজার বছরের সেরা বাঙ্গালি। বঙ্গ বন্ধুর আগে সেরা বাঙালি হিসেবে ভাবা হতো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। স্বাধীনতা আমাদের কি দিয়েছে? একটি দেশ দিয়েছে। সেই দেশে মায়ের ভাষায় কথা বলতে পারি।

স্বাধীনতার পর বঙ্গবন্ধু ভিবিন্ন সভা সমিতিতে অনেক গুরুত্বপূর্ন কথা বলেছেন। ১৯৭২ সালে বাংলাদেশের প্রথম যে বাজেট হয় সেটি ছিল ছয় মাসের জন্য। সে বাজেটের পরিসর ছিল ১০০ কোটি টাকারও নিচে। এ মুহুর্তে মোটা চালের কেজি ৬৫ টাকায় পৌছালেও দেশে না খেয়ে থাকার ঘটনা চোখে পড়ে না বললেই চলে। স্বাধীনতার কারনেই জাতিসংঘ শান্তি বাহিনীতে বাংলাদেশের সেনা সদস্য সংখ্যা এখন সবচেয়ে উপরে। বাংলাদেশের পোশাক শিল্প এখন দুনিয়া জুড়ে ছড়ি ঘোরাচ্ছে। ব্রিটেনে হোটেল ব্যবসা মূলত বাঙালিদের দখলে।

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিকেল ৫ টা ১ মিনিটে ঢাকার রমনা রেসকোর্স ময়দানে প্রায় ১ লাখ সৈন্যসহ জেনারেল নিয়াজী আত্মসমর্পন করতে বাধ্য হয়। ৭৫ এর পর ষড়যন্ত করে যারা ক্ষমতায় এসেছে তাদের কথা লিখতে গেলে দীর্ঘ ইতিহাসকে টেনে আনতে হবে। একসময় ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি ছিল বাংলার মানুষের মুক্তির তীর্থস্থান। কিন্তু ৩২ নম্বরের সিড়িতেই পড়েছিল বঙ্গবন্ধুর রক্তাক্ত লাশ। তারপর থেকেই বাংলাদেশের রাজনীতি উলটো দিকে ঘুরে গেল। আত্মবিক্রেতা বিশ্বাসঘাতকরা ১৫ই আগষ্ট সামরিক অভ্যুথান ঘটিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করে।

২৫ শে মার্চ রাতেই বঙ্গবন্ধুকে গ্রেফপ্তার করে পাকিস্তানের কারাগারে নিয়ে যায়। এমাস বঙ্গবন্ধুর জন্ম দিনের মাস। এ মাস স্বাধীনতার মাস। পৃথিবীর সব দেশ বঙ্গবন্ধুর লেজিটেম্যাসির ভিত্তিতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষনার বিষয়কে আমল দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন কোন দেশ নেই যেখানে একজন সেনাপতি এলেন, ঘোষনা দিলেন আর দেশ স্বাধীন হয়ে গেল। ঐদিন দুপুরে জহুর আহমদ চৌধুরীসহ হান্নান সাহেব শেখ মুজিবুর রহমানের নামে ঘোষনাপত্র পাঠ করেন। লক্ষ্য করার বিষয়, মেজর জিয়াউর রহমান তখনও ক্যান্টমেন্ট থেকে বের হননি। কারণ,ঐদিন পাকিস্তান সেনাবাহিনী জিয়াউর রহমানকে 'সোয়াত' জাহাজ থেকে অস্ত্র খালাস করার জন্য হুকুম দিয়েছিল। আনুষ্ঠানিক ঘোষনা যে কেউ পাঠ করতে পারে, কিন্তু সে-ঘোষনা আইনগত বৈধতা পায় না। কালুর ঘাটের ঘোষনা প্রচার ছিল অনানুষ্ঠানিক।

বঙ্গবন্ধু ৭ই মার্চ তৎকালীন রমনা রেসকোর্স ময়দানে রাজনৈতিক ভাষায় স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বঙ্গবন্ধুর ভাষণটি ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধের মূল প্রেরনা। তৎকালীন মেজর জিয়া বঙ্গবন্ধুর জীবিতকালে কিংবা অবৈধভাবে বাংলাদেশের ক্ষমতা দখল করে প্রেসিডেন্ট পদে আসীন হয়ে কখনও বলেননি যে তিনি স্বাধীনতা ঘোষনা করেছেন। বঙ্গবন্ধু ৭ই মার্চে রেসকোর্স ময়দানে লাখো জনতার সামনে যে ভাষন দিয়েছেন পৃথিবীর ইতিহাসে এমন ভাষন আর কোনো নেতা দিয়েছেন কিনা জানি না।

মুক্তিযুদ্ধে বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী সম্প্রদায়ের ভূমিকা এবং অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরন কর‌তেই হয়। স্বাধীনতার ৫০ বছর পূর্তির সীমানায় দাঁড়িয়ে মহীয়সী এসব নারী মুক্তিযোদ্ধাদের স্মরন করি। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে উদ্যোগ নিয়েছেন। দিন বদলের কর্মসূচিসহ সোনার বাংলা গড়ায় আত্মনিয়োগ করেছেন। দুশটলোকদের কলা দেখিয়ে হাসিনার হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যাবে। জয় বাংলা।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০২১ দুপুর ১:৩০
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

×