somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

তরমুজ

৩০ শে মার্চ, ২০২১ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



টানটান উত্তেজনা।
মানুষ থামকে গেছে। সবাই অবাক হয়ে এক আকাশ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। না জানি কি হয়! সবাই দেখার জন্য থেমে গেছে। বেশ ভিড়। ভিড়ের মধ্যে আমিও দাঁড়িয়ে আছি। লোকটার হাঁটে ধারালো ছুরি। যার হাতে ছুরি সে-ও বেশ চিন্তিত। তার চোখে মুখে খেলা করছে আত্মবিশ্বাস আর অবিশ্বাসের চাপা আনন্দ। সবাই দেখার জন্য অপেক্ষা করছে। বলছিলাম, একজন তরমুজ বিক্রেতার কথা। তরমুজ কিনবে একজন, অথচ অনেক লোক তাকিয়ে তরমুজ কাটা দেখে। যারা তরমুজ কাটা দেখে, তাদের চোখমুখ দেখে বুঝা যায়- তারা বিপুল আনন্দ পাচ্ছে।

বাজারে প্রচুর তরমুজ উঠেছে।
কেজি হিসবে বিক্রি হচ্ছে ৩৫ টাকা থেকে ৬০ টাকা কেজি পর্যন্ত। আমি অলরেডি বাসার জন্য তিনটা বড় তরমুজ কিনেছি। ভাগ্য ভালো তিনটা তরমুজ'ই মাশাল্লাহ ভালো হয়েছে। লাল টকটকা আর খুব মিষ্টি। সুরভি তরমুজ দেখে খুব খুশি। সে বলল, তরমুজ আমি খুব পছন্দ করি। আমি সুরভির একটা ব্যাপার বুঝি না। যখন হিমসাগর আম আনি, তখন সুরভি বলে- আম আমার খুব পছন্দ। আবার যখন কমলা আনি, সে বলে কমলা আমার ভীষণ পছন্দ। সব খাবারই তার পছন্দ? নাকি আমাকে খুশি করার জন্য এমনটা বলে? একদিন প্রশ্ন করে বিষয়টা জেনে নিতে হবে।

রাস্তায় যখন তরমুজ বিক্রি-
এবং বিক্রেতা যখন তরমুজ কাটে। তখন সবাই অবাক চোখে তাকিয়ে থাকে। লাল হবে তো। ক্রেতা বিক্রতা আর দর্শকদের মধ্যে বেশ উত্তেজনা কাজ করে। লাল হলে বিক্রতা বলে, বলেছিলাম অনেক লাল হবে। আবার লাল না হলে বিক্রেতা বলে, এখন তরমুজ এরকমই হালকা লাল হয়। আর কিছুদিন পর পুরো লাল হবে। অথবা বলে লাল কম হয়েছে। কিন্তু খেতে চিনির মতো মিষ্টি। বাংলাদেশের সব অঞ্চলেই তরমুজ হয় কম বেশি। আমার মনে একটা গোপন ইচ্ছা আছে আমি কিছু জমি কিনে চাষবাস করবো। আমি একজন ভালো এবং সফল কৃষক হবো। আমার ধারনা, আমার হাতে ফলমুল ভালো হবে।

খিলগাও রেললাইনের সামনে তরমুজ বিক্রি হচ্ছে।
আমি এক ঘন্টা দাঁড়িয়ে তরমুজ বিক্রি দেখলাম। মুহুর্তের মধ্যে প্রচুর তরমুজ বিক্রি হতে দেখলাম। বেশির ভাগ লোকজন তরমুজ কেটে বাসার জন্য নিয়ে যাচ্ছে। আমি কখনও তরমুজ কেটে কিনি না। বিক্রেতার মুখের কথাও বিশ্বাস করি না। কারন বিক্রেতা কিছুতেই জানবে না- এই তরমুজ ভিতরে লাল কিনা। কারন বিক্রেতা এই তরমুজ চাষ করেনি। সে কিনে এনেছে। তরমুজ কড়া লাল হতে পারে, আবার না-ও পারে। এজন্য বিক্রেতার কোনো দোষ নেই। গতকাল বাসায় গেস্ট এসেছিলো। তারা দুইটা বড় তরমুজ এনেছে। তরমুজ দুটা এখনও কাটা হয়নি।

সকাল বা বিকেলের দিকেই তরমুজ খাওয়ার আদর্শ সময়।
তরমুজ বাংলাদেশে চৈত্র ও বৈশাখ মাসে খুব বেশী পাওয়া যায়। ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস তরমজু। তরমুজের প্রায় ৯৬ শতাংশই পানি। গরমে যারা বেশী ঘামেন তারা প্রচুর পরিমাণে তরমুজ খান। শরীর ঠান্ডা হবে শরীরে পানির অভাব পূরণ হবে এবং শরীর দুর্বল হবে না। যাঁদের ডায়াবেটিসের সমস্যা আছে, তাঁদের বেশি তরমুজ খাওয়া ঠিক নয়। যাঁরা অ্যালকোহল পান করেন, তাঁদের তরমুজ খাওয়া থেকে বিরত থাকতে হবে। কিছু তরমুজে খুব বেশি বিচি থাকে, এগুলো খাওয়ার সময় সতর্ক থাকা উচিত। কারণ, তরমুজের বিচি খুব বেশি খেয়ে ফেললে পেটে ব্যথা ও অস্বস্তি হতে পারে।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০২১ দুপুর ২:০৭
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×