somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

শুভ সকাল

৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা। বারাশিয়া নদী।

১। বিভূতিভূষণষ বন্দ্যোপাধ্যায় লিখেছেন-
বাংলাদেশের সাহিত্যের উপাদান বাংলার নর-নারী; তাদের সুঃখ-দারিদ্র্যময় জীবন, তাদের আশা-নিরাশা, হাসি-কান্না-পুলক-বহির্জগতের সঙ্গে তাদের রচিত ক্ষুদ্রজগৎ গুলির ঘাত-প্রতিঘাত, বাংলার ঋতুচক্র, বাংলার সকাল সন্ধ্যা-সকাল, আকাশ বাতাস, ফলফুল। বাঁশ বনের, আম বাগানের নিভৃত ছায়ায় ঝরা সজনে ফুল বিছানো পথের ধারে যে সব জীবন অখ্যাতির আড়ালে আত্নগোপন করে আছে-তাদের কথাই বলতে হবে, তাদের সে গোপন সুখ-দুঃখকে রূপ দিতে হবে।

২। হাঁটুন মন খুলে। মানসিক চাপ কমাতে হাঁটার থেকে ভালো পদ্ধতি খুব কমই আছে। যারা নিয়মিত মন থেকে হাঁটতে পারে তাদের ব্লাডপ্রেশারও নিয়ন্ত্রিত থাকে। আমার যখন খুব মন খারাপ থাকে- তখন রাস্তায় এলোমেলো ভাবে বেশ কিছুক্ষন হাঁটলেই মন খারাপ ভাবটা কমে যায়। ঢাকা শহরের চারপাশ দেকতে দেখতে হাঁটতে ভালো লাগে।

৩। এই কয়দিন কি তান্ডবই না চালাল। দেড় দশক আগেও এইসব অপশক্তির বিরুদ্ধে বুদ্ধিজীবিরা বিবৃতি দিত। এখন এরা কোথায়?

৪। একটা গোষ্ঠী ভয় পাচ্ছে Corona না হয়ে যায়, আরেকটা গোষ্ঠী ভয় পাচ্ছে Lockdown না হয়ে যায়। দুটো গোষ্ঠীই আসলে জীবনের দাবীকে প্রাধান্য দিচ্ছে।

৫। আওয়ামিলীগ সরকার আর কৃষকদলের জন্য নাই। আওয়ামিলীগ সরকার হইল সরকারি চাকুরিজীবী, ব্যবসায়ী, চাটুকার, আমলা, ব্যাংকার, বড়লোকদের জন্য। বাস ভাড়া বাড়ানো হইছে। বাসে কারা যায় এখন? যায় হল, বেসরকারি চাকুরিজীবী রা। বেসরকারি চাকরিতে কি ঠিকমত বেতন দিচ্ছে? নাকি তাদের বেতন বাড়াইছে? সরকারের ভুল সিদ্ধান্তগুলো গত বছরের এই সময়েই শুরু হইছিল। এ বছরও সেইম কাজই করল।

৬। সুপ্ত অহংবোধ কাউকে লেখক হতে দেয় না। অহংকারী মানুষ লেখক হতে পারে না। লেখালেখির পূর্বশর্ত হচ্ছে নিজ অহংবোধ ঝেড়ে ফেলা। অহংকারী মানুষ নিজেকে ভুলতে পারে না। তার কাছে লেখালেখির উদ্দেশ্য মূল্যহীন, তার বক্তব্য গুরুত্বহীন, তার কাছে লেখক হওয়ার অর্থ নিজেকে জাহির করা।

৭। দেশের কথা বলা যেহেতু বিপদ বিদেশের কথাই বলি।
মিয়ানমার। আমাদের পাশের যে অসভ্য দেশটির ধারাবাহিক খুন, নির্যাতন, ধর্ষণ আর পাশবিকতার সর্বনিন্ম অবস্থায় না পেরে আমাদের দেশে রোহিঙ্গা জনগোষ্ঠী হিজরত করতে বাধ্য হয়েছে গত ৩ দশক ধরে। মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে হিজরতে বাধ্য করেছে সে দেশের সামরিক জান্তা। সে জান্তার বিপক্ষে কখনো কোনদিন একটা চিল শকুনও উড়ার সাহস পায় নি। অথচ সে মিয়ানমারে নিজেদের পছন্দের শাসকের ইচ্ছায় প্রতিদিন অসংখ্য মানুষ প্রাণ দিচ্ছে। এবং সারা পৃথিবীর সামনে সামরিক জান্তা প্রকাশ্য জান নিচ্ছে। যতদিন পর্যন্ত এই জান্তা ক্ষমতায় আছে ততদিন এই গণতন্ত্রকামী প্রাণ উৎসর্গ করা জনগণ "বিপদগামী সন্ত্রাসী বা সন্ত্রাসবাদ" আর যদি জনগণের জয় হয় তবে তারা "বিপ্লবী অথবা মুক্তিকামী"।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১২:১৫
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×