somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আহারে....

০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



একটা মা জিরাফ যখন বাচ্চা প্রসব করে, তখন শিশু-জিরাফটি অনেক উঁচু থেকে মাটিতে এসে পড়ে, কারন জিরাফ অনেক লম্বা প্রানী। বেচারা শিশু-জিরাফটি তখন বুঝতে পারে না কোথা থেকে কোথায় এসে পরল। ঠিক সেই সময় মা-জিরাফ শিশু-জিরাফের কাছে এসে দাঁড়ায় এবং সদ্য প্রসূত শিশু-জিরাফটিকে আঁচমকা নির্মমভাবে জোরে লাথি মেরে দূরে ফেলে দেয়।

বেচারা শিশু জিরাফটি কিছুই বুঝে উঠতে পারে না।
কেবল অসহায় হয়ে তার ব্যাথা পাওয়ার অনুভূতি হয় ও কষ্ট পেতে থাকে। মা-জিরাফ আবার শিশু-জিরাফের কাছে এসে দাঁড়ায় এবং আরও জোরে লাথি মারে। শিশু-জিরাফ এবার বুঝতে পারে, আমি যদি কিছু না করি তবে আবার লাথি খাবো। সেই মুহূর্তে দূর্বল শরীর আর পা নিয়ে শুধুমাত্র উঠে দাড়াবার চেষ্টা করে।

মা-জিরাফ আবার শিশু-জিরাফের কাছে এসে দাঁড়ায় এবং আরও জোরে লাথি মেরে দূরে ফেলে দেয়। শিশু-জিরাফ বুঝতে পারে আমি যদি ছুটে পালাতে না পারি তবে লাথির পর লাথি খেয়েই যেতে হবে। ঠিক তখনই শিশু-জিরাফ সমস্ত শক্তি নিয়ে ছুটে পালায়। এবার কিন্তু মা-জিরাফ শিশু-জিরাফের কাছে এসে দাঁড়ায় এবং আদর করে, চুমু খায়, গলায় গলা মিলায়।

আসলে মা-জিরাফ জানে যে, জঙ্গলে অনেক হিংস্র ও ক্ষুধার্ত পশু রয়েছে। ওরা শিশু প্রানীর মাংস ভীষন পছন্দ করে। মা-জিরাফ এটাও জানে আমি সব সময় শিশু-জিরাফের সাথে সাথে থাকতে পারবো না। যখন জীবন ধারনের তাগিদে বাইরে যাবো তখন কে শিশু-জিরাফকে সুরক্ষা দেবে? তাই বাচ্চা প্রসব করার সাথে সাথে মা-জিরাফ-
১ম বার লাথি মারে: যেন সে উঠে দাঁড়াতে শেখে।
২য় বার লাথি মারে: যেন সে উঠে দাঁড়িয়ে থাকতে পারে।
৩য় বার লাথি মারে: যেন সে দৌড়ে পালাতে শেখে।

আমাদেরকেও জীবনে এরকম বেঁচে থাকার লড়াইয়ে সবাইকে অংশ নিতে হয়। হয়ত আমরা আঘাত পাই, ধপাস করে মুখ ধুবড়ে পড়ি, কখনো কখনো পরাজিতও হই। তখন শিশু-জিরাফের এই গল্পটা মনে করবো। তাই যখনই জীবনে সমস্যা আসবে, যত বারই লড়াইয়ে আহত হয়ে মুখ থুবড়ে পড়বেন, ঠিক এই অসহায় শিশু-জিরাফের মত তখনিঃ উঠতে শিখুন।

♦ উঠে দাড়িয়ে থাকতে শিখুন।
♦ দাঁড়িয়ে থেকে দৌড়াতে শিখুন।
যখনই এরকম করতে পারবেন, সফলতা আপনার হাতের মুঠোয় চলে আসতে বাধ্য। মনে রাখবেন, সফলতার সবচেয়ে বড় শত্রু হলো নিরাশা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০২১ রাত ৯:০৮
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ কাঙ্ক্ষিত বৃষ্টি

লিখেছেন ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬




বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।

অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।

শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !

পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

×