somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

সন্ধ্যায় বেশ ভালোই ঝড় হয়েছে

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।

আজ সন্ধ্যায় হঠাত ঝড় হয়ে গেলো।
আমি প্রতিদিনের মতো হাঁটতে বের হয়েছি। বাসা থেকে বের হয়ে বড় রাস্তায় কাছে আসতেই কোনো কথা নেই, বার্তা নেই- শুরু হলো ঝড়। ব্যাপক ঝড়। কিন্তু আমি দৌড়ে বাসায় গেলাম না। রাস্তায় দাঁড়িয়ে ঝড় উপভোগ করলাম। শুকনো ঝড়ে ধুলোবালি উড়ে বিশ্রী অবস্থা। আজ সারা দিন মানুষের ভোগান্তি হয়েছে। লকডাউন এর কারনে যেন আজ শহরের মানুষ বাইরে চলে এসেছে। সারাটা দিন ভয়াবহ জ্যাম গিয়েছে। সব জায়গায় মানুষ গিজ গিজ করেছে।

আজ বাজারে গিয়ে দেখি সব জিনিসের দাম বেড়েছে।
এমনিতেই বাজারে সব কিছু উর্ধমুখী। আগামীকাল থেকে লকডাউন তারই প্রভাব পড়েছে বাজারে। মধ্যবিত্তরা খুবই খারাপ আছে এই সময়ে। যেমন আমি। পৃথিবীতে এরকম একটা বিপর্যয় হবে কেউ সেভাবে উপলব্দি করেনি আগে। এলোমেলো এবং অসচেতন বাঙ্গালীর সংক্রমণ বেশি না হওয়ায় বাঙালী সূক্ষ্ম আত্ন তৃপ্তিতে ভুগছে। গ্রামাঞ্চলে মানুষ দেদারসে রাস্তায় ঘুরছে, বাজার করছে, চা খাচ্ছে, দশ জনে মিলে গল্প করছে। গ্রামের তথাকথিত শিক্ষিতরা বলছে, করোনা শহরেই সীমাবদ্ধ থাকবে, গ্রামে আসবে না।

গত এক বছরে বহু কিছু বদলে গেছে।
পরিচিত পৃথিবীটা কেমন যেন হঠাৎ করে অনেকটা অপরিচিত হয়ে গেল। আমার মাঝে মাঝে মনে হয়- এই সময়টার প্রয়োজন ছিলো। মানুষ ভাবতে শিখছে। মানুষের ভাবনাশক্তি প্রায় অচল অথর্ব হয়ে পড়েছিলো বলা চলে। প্রধানমন্ত্রী সর্বোচ্চ চেষ্টা করছেন, কিন্তু বাকিদেরকে উনার সাথে তাল মিলাতে হবে। তবে ঢাকা শহরের মানুষের হাবভাব দেখে মনে হয়- তারা করোনা নিয়ে মোটেও চিন্তিত না। অথচ প্রতিদিন আক্রান্তের সংখ্যা হু হু করে বেরেই চলেছে।

আগামীকাল থেকে লকডাউন।
আমার কেন জানি মনে হচ্ছে, এবার মানুষ লকডাউন মানবে না। বিরোধী দলের হরতালের মতোন এই লকডাউন জনগন প্রত্যাক্ষান করবে। তবে আশার কথা হলো- মানুষ যেমন বিপদ ডেকে আনে, মানুষই আবার মুক্তির পথ দেখায়। আমাদের শিক্ষিত বেকার আছে, কারণ মেধাহীন শিক্ষিতরা প্রশাসন ও সরকার চালা্চ্ছে। প্রেসিডেন্ট জানেন না প্রধান মন্ত্রী কি করতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী জানেন না বাকী মন্ত্রীরা কি করছেন। ব্যুরোক্রেটরা কি করছে তা কেহই জানে না।

হয়তো সামনে বাংলাদেশের সুসময় আসবে।
২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে উন্নীত করার যে রূপকল্প শেখ হাসিনার সরকার গ্রহণ করেছে তা বাস্তবায়নের পথে যে বাংলাদেশ এগিয়ে চলেছে এবং সে অগ্রযাত্রা যে দৃশ্যমান এবং স্পর্শযোগ্য তা বোধ করি সরকারের চরম নিন্দুকেরাও অস্বীকার করতে পারবে না। যদিও শেখ হাসিনা মাহাথিরের মতো এখনো ২২ বছর প্রধানমন্ত্রিত্ব করেননি। বর্তমান সরকারের সবচাইতে বড় সাফল্য- উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখা। জয় বাংলা।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ২:৫৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

×