somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ডায়েরী- ৮০

১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিঃ আমার তোলা।

আপনারা কি লইট্টা শুটকি খান?
পরী লইট্টা শুটকি খুব পছন্দ করে। আমি পছন্দ করি না তবে মাঝে মাঝে খাই। আজ খেয়েছি। সুরভির লইট্টা শুটকি রান্নাটা ভালোই হয়েছে। সাথে কিছু বেগুন আর আলুও দিয়েছে। এই জন্য কি স্বাদ বেড়েছে? ধবধবে সাদা গরম ভাতের সাথে খেতে ভালোই লেগেছে। সাথে ডাল ছিলো। ডালে আজ টোমেটো আর ধনেপাতা দিয়েছে। কালিজিরা ভর্তা করেছে। গরম ভাতের সাথে কালিজিরা ভর্তাও বেশ লাগে। আমি আগে কালিজিরা ভর্তা খেতাম না। ইদানিং খাই। দেশী মূরগী ছিলো। ফার্ম টার্মের চেয়ে দেশী মূরগীই বেস্ট। চারটা দেশী মূরগী কিনেছিলাম বারো শ' টাকা দিয়ে। খুবই ছোট সাইজ।

গতকাল সুরভিকে বলেছিলাম-
রমজান মাস তো চলে এসেছে। আগামীকাল পেয়াজু, বেগুনি, ডিম চপ, ছোলা হাবিজাবি বানাও। বানিয়ে টায়েল দাও। ভুলে গেলে নাকি দেখো। সুরভি আজ ইফতার আইটেম বানিয়েছে। আমি একাই চারটা ডিম চপ খেয়ে ফেলেছি। সুরভির হাতের ডিম চপটা দারুন হয়। পেয়াজু খেলাম। পেগুনি খেলাম। ছোলা খেলাম। সবই মজা লাগলো। বললাম, সবই যখন করলে তাহলে লেবুর শরবত তা বাদ যাবে কেন? সুরভি বলল, ঘরে লেবু নেই। বললাম, সমস্যা নেই। সন্ধ্যায় বাইরে গেলে নিয়ে আসবো। বাজারে লেবু পাওয়া যাচ্ছে। কিন্তু লেবু গুলো ভালো না। রস হয় না। আবার দাম বেশী।

সন্ধ্যায় বাইরে গেলাম।
চায়ের দোকানে রোজকার মতো ঘন্টা খানেক আড্ডা দিলাম। আড্ডা শেষে এক কেজি আঙ্গুর কিনলাম। ২৬০ টাকা নিয়েছে। আঙ্গুর গুলো খুবই ভালো হয়েছে। দারুন মিষ্টি। একটা তরমুজ কিনলাম। সাত কেজি ওজন। ত্রিশ টাকা করে কেজি। ২১০ টাকা দাম হয়েছে। বিক্রেতা দশ টাকা কম রেখেছে। দুই কেজি পাকা পেঁপে নিলাম এক শ' টাকা দিয়ে। পেঁপে আমি খাই না। সুরভির জন্য নিয়েছি। টক দই নিলাম এক কেজি। টক দইও আমি খাই না। খেজুর নিলাম এক কেজি 'আজওয়া'। এবং আধা কেজি মরিয়ম। অনেক দাম নিলো। খেজুরের এত দাম কেন? যাই হোক, সামনে লকডাউন। তাই আমি নানান রকম খাবার কিনে কিনে ফ্রিজ ভরে ফেলেছি। রমজান মাসের পুরো বাজার করে ফেলেছি। তবে ফলটল আরো কিনতে হবে। ফ্রিজে যতটুকু ফল আছে তা দিয়ে পুরো রমজান মাস পার হবে না।

রাত ন'টা বেজে গেছে।
অলরেডি সুরভি দুইবার ফোন দিয়ে ফেলেছে। ঢাকা হোটেলের কাছেই আসতে দেখলাম- কে বা কারা খুব মারামারি করছে। অনেক গুলো চেংড়া পোলাপান মিলে একজনকে খুব মারছে। নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে গেছে। মুহুর্তের মধ্যে চারিদিকে মানুষের জটলা তৈরি হয়ে গেছে। কেউ মারামারি থামানোর চেষ্টা করছে না। সবাই তাকিয়ে-তাকিয়ে দেখছে। ঘটনা কি জানার জন্য আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম। ঘটনা কেউই জানে না। আমার মধ্যে জিদ চাপলো- ঘটনা না জেনে আমি বাসায় যাবো না। যত রাতই হোক। চেংড়া- চেংড়া পোলাপানের মধ্যে এত হিংস্র ভাব কেন?

আমার কাছে প্রতিটা দিনই সমান।
আমার কোনো ছুটির দিন নাই। যারা চাকরি করে তাদের ডে অফ আছে। এবং সেই দিনটা তাদের জন্য খুব মূল্যবান। প্রতিটা দিনই আমার সমান যাচ্ছে। গত বছর লকডাউনে আমি যেরকম ছিলাম। এক বছর পর আজও আমি সেই রকম আছি। একই ভাবে দিন কাটছে। অবস্থার কোনো পরিবর্তন নেই। হ্যা একটা আপরিবর্তন হয়েছে। গত বছর আমার কন্যা ফাইহা ছিলো না। এখন ফাইহা আমার পাশে। ফাইহা খুব হাসে। আমি তাকে নানান রকম গল্প শুনাই। ফাইহাকে গল্প শুনাতে আমার খুব ভালো লাগে। ফাইহার জন্য প্রতিদিনের রুটিন কিছুটা বদলে গেছে।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৫২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×