somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

শেষ মুহুর্তের কেনাকাটা

১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঢাকা শহরের মানুষজন পাগল হয়ে গেছে।
ঈদের আগের দিন অর্থ্যাত চানরাতে চাঁদ দেখা গেছে ঘোষনার পর বাজার আর শপিংমলে যে ভিড় হয়- আজ সেই অবস্থা। হাজার হাজার মানুষ রাস্তায়। এদিকে পহেলা বৈশাখ, আরেকদিকে ঈদ। মধ্যখানে রমজান। চারপাশে লকডাউন। মানুষজন কেনাকাটায় ভয়াবহ ব্যস্ত। আমি শুধু রাস্তায় বের হয়েছি- মানুষের ব্যস্ততা দেখার জন্য। নিজের ব্যস্ততা নেই বলে, মানুষের ব্যস্ততা দেখতে ভালো লাগে। বিক্রেতাদের মধ্যে পাগল পাগল অবস্থা। ক্রেতারা ছাগলের মতো শুধু কিনেই যাচ্ছে। করোনা নিয়ে কারো মধ্যে কোনো চিন্তা-ভাবনা নেই। ভাবটা এরকম 'মাস্ক পড়ছি না'।

বাজারে এত ভিড় কেন?
লকডাউন এর কারনে? কে বলে এই দেশের মানুষ গরীব। তাহলে এত এত কেনাকাটা করছে কারা? আমি শুধু ভাবি, এত টাকা মানুষের হাতে এলো কি করে? আমাদের এখানে এক মাংসের দোকানে অলরেডি ২০ টা গরু জবাই হয়ে গেছে। রাত দশটার মধ্যে হয়তো আরো ৫/৭ টা জবাই হয়ে যাবে। অথচ মাংসের কেজি ৬০০ টাকা। একজনকে দেখলাম দশ কেজি মালটা কিনে নিলো। আরেকজন দশ কেজি খেজুর কিনে নিলো। এক হাজার টাকা করে খেজুর। আমি শুধু অবাক হয়ে দেখি। আমি ডিম নিলাম তিন ডজন। আরেকজন নিলো দশ ডজন। আজিব! কি হচ্ছে এসব!

অনলাইনওলারাও ভালো ব্যবসা করছে।
তবে অনলাইন থেকে কেনাকাটা করলে লোকজন বেশির ভাগই ঠকে। তারপরও কেনে। কিনে যাচ্ছে। মেহেদি কিনবে, সেটাও অনলাইন থেকে। বাচ্চার ডায়পার সেটাও অনলাইন থেকে কিনে। ঘি, মধু, কালিজিরা, দুধ হাবিজাবি সব অনলাইন থেকে লোকজন কিনছে। এদিকে বাজারে প্রচন্ড ভিড়। আমি বাজারে গিয়েছিলাম। সামান্য কিছু কেনাকাটা ছিলো। বাজারে পা দেওয়ার জায়গা নাই। একজনকে দেখলাম একটা ইলিশ মাছ কিনলো- ২৫০০ টাকা দিয়ে। আগামীকাল পহেলা বৈশাখ। ইলিশ মাছ তো দরকার। আমি একটা ইলিশ মাছ কিনতে চেয়েছিলাম। সম্ভব হলো না।

নিউমার্কেট, গাউছিয়া আর চাদনী চক ভয়াবহ অবস্থা।
এমন কি ফুটপাতে ভয়ানক ভিড়। মানুষের ভিড় আমার একেবারেই পছন্দ না। লোকজনের কেনাকাটা দেখলে যে কেউ বলবে আমাদের দেশ, গরীব দেশ না। তবে আজ রাস্তায় প্রচুর ভিক্ষুক দেখলাম। সব জিনিসের দাম বেড়েছে। একটা ব্লাউজের মুজুরী ৭০০ টাকা। একটা প্যান্ট বানাতে নিচ্ছে ৬৫০ টাকা। শেখ হাসিনার আমলে মানুষ ভালো আছে। প্রচুর কেনাকাটা করতে পারছে। এটা আল্লাহর রহমত। অবশ্য মানুষের মধ্যে একটা আফসোস আছে। কেনাকাটা করতে ইন্ডিয়া যেতে পারছে না। সব কিছু মিলিয়ে দেশের সবাই ভালো থাকুক। তাহলেই আমি খুশি।

আমাদের দেশের মানুষ প্রশ্ন কম করে।
দোকানদার যা দাম বলে টুক করে নিয়ে নেয়। কখনও জানতে চায় না- এই জিনিসটার এত দাম কেন? এত দাম তো হওয়ার কথা না। দাম জিজ্ঞেস করতে হয়তো অপমান বোধ করে। তাই যত দামই হোক নিয়ে নিচ্ছে। আশা করি আগামীকাল থেকে কড়া লকডাউন হবে। কোনো ছাড় হয়তো দেওয়া হবে না। এই জন্য সবাই খাবার কিনে ঘরে মজুদ করছে। মিথ্যা বলব না, আমিও কিছুটা মজুদ করেছি। সন্ধ্যায় আরেকবার বের হবো। এরপর তো আর বের হতে পারবো না। লকডাউন কবে শেষ হবে কে জানে।
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৫
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×