somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ধর্মের আগাছা সর্বত্র বিরাজমান

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দুই ধরনের রিমান্ড আছে,
পুলিশের রিমান্ড এবং প্রকৃতির রিমান্ড।
পুলিশের রিমান্ড থেকে পালানো যায়, কিন্তু প্রকৃতির রিমান্ড থেকে পালানোর উপায় নেই।

হিমু রিমান্ডে # - হুমায়ুন আহমেদ।

হুজুরাই দেশটাকে ধ্বংস করবে।
আমি যদি প্রতিদিন কোরআন আর নামাজ পড়ি- আমার কি উপকার হবে? অথবা দেশ বা সমাজের কি উপকার হবে? আমার ঘরে সারা মাসের বাজার চলে আসবে? আমার প্রমোশন হবে? সেলারি বাড়বে? ফুটপাতে মানুষ ঘুমাবে না? দূর্নীতি বন্ধ হয়ে যাবে? ধর্ষণ হবে না? বাজারে দ্রব্যমূল্যের দাম কমে যাবে? যদি নামাজ রোজা করলে এগুলো বন্ধ হয়- তাহলে নামাজ পড়তে পড়তে কপালে স্থায়ী দাগ বসিয়ে ফেলতে রাজী আছি। বছরে দশ মাস রোজা রাখতে রাজী আছি।

নামাজ, রোজা করলে জাতি বা দেশের কোন উপকার-অপকার হবে না।
যা অপকার হবে আমার হবে। কারণ কুরআন ও নামাজ পড়ে আমি অযথা সময় নষ্ট করেছি। এই সময়টুকু কাজে লাগিয়ে কোন ক্রিয়েটিভ কিছু করা যেতে পারে। নামাজ ভালো ব্যয়াম তা জানি। রোজা রাখলে কিছু শারীরিক উপকার হয়- তাও জানি। শুধু এতটুকু উপকারের জন্য সারা মাস না খেয়ে থাকার কোনো মানে হয় না। তাছাড়া দিনে পাঁচ বার উঠবোস করার কোনো মানে হয় না। এটা আমার কাছে বোকামি মনে হয়। নামাজ পড়ে ব্যয়াম কেন করতে হবে? সাইকেল চালাবো, সাঁতার কাটবো। হাঁটাহাঁটি করবো। এগুলোও ভালো ব্যয়াম।

অবশ্য ধর্মকর্ম করলে কিছু লাভ আছে।
নামাজ পরলে আর কুরআন পড়লে কিছুদিন পরে আশেপাশের লোকজন আমাকে আলেম ভাবতে শুরু করবে। মাথায় থাকবে সবসময় টুপি আর গালে থাকবে লম্বা দাঁড়ি। কপালে স্থায়ী কালো দাগ থাকবে। তখন, বিভিন্ন আমাকে মিলাদে ডাকবে সেখান থেকে হাদিয়া পাবো। তারপর একটি মাদ্রাসা করতে পারবো। যেখানে সবাই দান করবে। তারপর আমি মারা গেলে সেখানে মাজার হবে। আশা করি আমার পরবর্তী প্রজন্মের খাবার অভাব হবে না।

আমি বছরে একবার একমাস না খেয়ে থাকলে ঈশ্বরের লাভ কি?
আমি সারাদিনে পাঁচ বার উঠবোস করলে আল্লাহর লাভ কি? তাতে কি দেশ সমাজের কোনো উপকার হয়? না পরিবারের উপকার হয়? তাঁর চেয়ে বরং আমি যদি একমাস আমার সামর্থ্য অনুযায়ী দরিদ্র অসহায় মানুষদের খাওয়াই, এবং অসুস্থ লোকদের সেবা যত্ন করি তাতে আল্লাহর খুশি হওয়ার কথা। আমি ভাই ধার্মিক হতে চাই না। আমি একজন ভালো মানুষ হতে চাই। আমি চাই আমি যেন মানুষের উপকার করতে পারি। বিপদে মানুষের পাশে থাকতে পারি।

আমাদের এলাকায় একটা পরিবার আছে-
তারা নামাজ রোজা ছাড়া কিচ্ছুই বুঝে না। কথায় কথায় আল্লাহ, কথায় কথায় আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ বলে। এখন তাদের তিনবেলা খাবার জোটে না। আমি দেখেছি, পরিবারের কেউ অসুস্থ হলে ডাক্তারের কাছে নেয় না। সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যায়। ফলাফল রোগে শোকে ভূগে মৃত্যু। এরকম করে তাঁর পরিবারের তিনজন মরছে। আল্লাহর উপর ভরসা রেখেছে, চাকরি হয়নি। ছেলেমেয়ের লেখাপড়া হয় নি। সংসারের অভাব দূর হয়নি। অসুস্থতা ভালো হয়নি। অথচ সারা জীবন পরিবারটি নামাজ রোজা করেছে।
এই কয়েকদিন আগের কথা, এই পরিবারের প্রধান ব্যাক্তি বলেছেন, আল্লাহ না চাইলে কারো করোনা হবে না। আর আমার তো আরো হবে না। কারন আমি আল্লাহর বিধিবিধান সব মেনে চলেছি। নামাজ পড়ছি, রোজা করছি। এই বুড়ো বয়সে তাহাজ্জুতও মিস করি না। আল্লাহ মহান। এই ভদ্রলোকের করোনা হয়েছে। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৪৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নজির

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ১১:০২

নজির
সাইফুল ইসলাম সাঈফ

সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!

নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

বিশ্বাস আর সংগ্রামই একদিন সত্যকে প্রতিষ্ঠিত করবে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০২



আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×