somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আসুন ফিলিস্তিন দেশটি সম্পর্কে জানি

১৭ ই মে, ২০২১ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ফিলিস্তিন বা প্যালেস্টাইন মধ্যপ্রাচ্যের দক্ষিণাংশের একটি ভূখণ্ড।
ফিলিস্তিন অঞ্চলটি পৃথিবীর প্রাচীন অঞ্চল গুলোর একটি, যেখানে মানুষের বসবাস, কৃষিনির্ভর জনসমষ্টি এবং সভ্যতা গড়ে উঠেছিল। একসময় ফিলিস্তিন ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে। আরব মুসলমানেরা ছিল সেখানকার সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা ইহুদিরা ফিলিস্তিনে এসে বাসা বাঁধতে থাকে। তাদের সংখ্যা ক্রমে বাড়ে। ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে স্বাধীন রাষ্ট্রের দাবিতে ফিলিস্তিনিদের রক্তক্ষয়ী সংগ্রাম চলছে। কতদিন চলবে কেউ তা জানে না।



আরব ও মুসলমানরা বেশির ভাগ সময় ইহুদিদের বন্ধু থেকেছে।
ফিলিস্তিনের দাবি ১৯৬৭ সালের যুদ্ধের পর দখল করা পূর্ব জেরুজালেমসহ আরব ভূমি ফেরত দেওয়া হোক। জেরুজালেমকে নিজেদের ভবিষ্যত রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চায় ফিলিস্তিন বাসী। ১৯৬৭ সালে ছয় দিন স্থায়ী আবর-ইসরায়েল যুদ্ধের পর জেরুজালেমকে দখল করে ইসরায়েল তা নিজেদের ভূখণ্ড হিসেবে ঘোষণা দেয়। তবে ইসরায়েলের এই দাবি আন্তর্জাতিক সম্প্রদায় কখনো স্বীকৃতি দেয়নি। ফিলিস্তিন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকেই লক্ষ্য করা যায়।



রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের সীমানাই তো এখনো নির্ধারণ করা যায়নি!
১৯৪৮ সালে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার সময় প্রায় ৭ লাখের মতো ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে, যারা আজও ঘরে ফিরতে পারেনি। প্রায় ৭২ বছর ধরে এ বিষয়ে বিশ্ববিবেকও আশ্চর্যজনকভাবে নির্বাক ও নিশ্চুপ হয়ে রয়েছে। ১৯১৭ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ফিলিস্তিন ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল। ফিলিস্তিনের অর্থনীতি মূলত জলপাই তেল উত্পাদনের উপর ভিত্তি করে, প্রায় ১২ মিলিয়ন জলপাই গাছ দেশের ভূখণ্ডে বৃদ্ধি পায়। চামড়াজাত পণ্য, টেক্সটাইল এবং সিরামিক পণ্যও উত্পাদিত হয়। গাজা এখন নিয়ন্ত্রণ করে হামাস। ফিলিস্তিনিদের মধ্যে সবচেয়ে বড় ইসলামপন্থী দল হামাস। অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী গুলো ইসরায়েলের সঙ্গে যে চুক্তি করেছে হামাস তাকে স্বীকৃতি দেয় না। হামাস কি তবে সন্ত্রাসী সংগঠন?



ফিলিস্তিনিরা কি শেষ পর্যন্ত সত্যিই একটি স্বাধীন রাষ্ট্র পাবে?
হামাসের প্রধান পৃষ্ঠপোষক এখন সিরিয়া, ইরান এবং লেবাননের হেযবোল্লাহ গোষ্ঠী। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু- এই দুজনেই মানুষ হিসেবে উন্নত না। তাদের ঘাড়ের রোগ ত্যারা। তাদের গোয়ার্তমির কারনে সাধারণ জনগন মরছে। ইসরাইল স্বাধীন রাষ্ট্র পরিচালনা করলেও রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়নি ফিলিস্তিন। বর্তমানে ফিলিস্তিন ২ হাজার ৪০০ বর্গমাইলের কয়েক টুকরো ভূমি মাত্র। বিশ্বমানচিত্রে ফিলিস্তিন বলে নির্দিষ্ট কোন দেশের অস্তিত্ব কখনোই ছিলো না। জাতিসংঘের ১২৬টি দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। যুক্তরাষ্ট্রসহ বেশির ভাগ পশ্চিমা দেশ এখনো এ রাষ্ট্রকে স্বীকৃতি দেয়নি।



মুসলিম বিশ্বের অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দেশ ফিলিস্তিন।
আজ অবধি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো বিবৃতি দেয়নি। আজ ৭০ বছর পরও অধরা স্বাধীন ফিলিস্তিনের স্বপ্ন। প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৭ সালে ফিলিস্তিন ভূখণ্ড ব্রিটিশদের অধীনে চলে যায়। ৬৭ বছরের বেশি হল মুসলমানদের পবিত্র মসজিদ আল-আকসা ইহুদিরা জবরদখল করে আছে। অসহায় ফিলিস্তিনের নির্যাতিত জনগণ দীর্ঘদিন ধরে তাদের আবাসভূমি ও আল-কুদ্স তথা বায়তুল মুকাদ্দাস পুনরুদ্ধারের জন্য রক্তক্ষয়ী সংগ্রাম চালিয়ে যাচ্ছে। জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করে আসছে ফিলিস্তিন। পাকিস্তান তাদের এ দাবিকে ন্যায্য বলে সমর্থন দিয়ে আসছে।



তথ্যসূত্র ও ছবিঃ গুগল।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০২১ সকাল ১১:৫০
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিংকর্তব্যবিমূঢ়

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই মে, ২০২৬ রাত ৯:৩৩


দীর্ঘদিন আগে আমার ব্যক্তিগত ব্লগ সাইটের কোন এক পোস্টে ঘটা করে জানান দিয়ে ফেইসবুক থেকে বিদায় নিয়েছিলাম। কারণ ছিলো খুব সাধারন বিষয়, সময় অপচয়। স্ক্রল করে করে মানুষের আদ্য-পান্ত জেনে... ...বাকিটুকু পড়ুন

গেরুয়া মানচিত্রে পশ্চিমবঙ্গ: একটি রাজনৈতিক বিশ্লেষণ ও শিক্ষা।

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৫ ই মে, ২০২৬ রাত ১০:৩৮


দীর্ঘ ১৫ বছরের টিএমসির শাসনের সমাপ্তি ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয়েছে। গেরুয়া শিবিরের এই ভূমিধস জয়ের পেছনে অবশ্য মোদি ম্যাজিকের চেয়ে সাবেক মুখ্যমন্ত্রী মমতার ব্যর্থতার... ...বাকিটুকু পড়ুন

নিজের দোষ দেখা যায় না, পরের দোষ গুনে সারা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই মে, ২০২৬ রাত ২:১০


ভারতের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন নিয়ে বাংলাদেশে যে পরিমাণ চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, তা দেখে অবাক না হয়ে উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখা যায় অদ্ভুত সব তত্ত্ব। ফেইসবুক... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

×