somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমার ৫টি প্রিয় মুভি

১৮ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ আমার তোলা।

১। দ্য হিডেন ফেস (The Hidden Face)
স্প্যানিশ এ মুভিতে দেখা যায় একদিন সকালে ঘুম ভেঙ্গে এক সংগীত পরিচালক দেখতে পায় তার বান্ধবী তাকে ছেড়ে চলে গেছে। রেখে গেছে একটি ভিডিও বার্তা। পরিচালক ধীরে ধীরে এক ওয়েট্রেসের সাথে জড়িয়ে পড়ে। ওয়েট্রেস মেয়েটি পরিচালকের ভাড়া বাড়িতে দেখে বেসিনের বদ্ধ পানিতে কম্পন উঠে আপনাআপনি। ঠান্ডা পানি-গরম পানি কেন জানি একাকার হয়ে আসে গোসলের সময়। পুলিশ সন্দেহ করে পরিচালক তার প্রাক্তন বান্ধবীকে খুন করেছে। কিন্তু সত্যি কি? এরপর কি হয় তা দেখার জন্য মুভিটি দেখতেই হবে। মুভিতে বেশ প্রাপ্তবয়স্কদের জন্য কিছু দৃশ্য রয়েছে।

২। দ্য নরমাল হার্ট (The Normal Heart)
মুভিটির কাহিনী আবতির্ত হয়েছে আশির দশকের শুরুতে সমকামী আন্দোলন নিয়ে। সে সময়টায় অজানা রোগে একের পর এক সমকামী মারা যেতে শুরু করে। সমকামী নেতারা এ নিয়ে দৃষ্টি আকর্ষন করতে চাইলেও আমেরিকার সরকার ও সমকামীদের নিয়ে দৃষ্টিভঙ্গি ও রাজনীতির কারনে তা যেন কেউ দেখেও দেখত না। পরবতীর্তে এ রোগটির নামই হয় এইডস। চমৎকার অভিনয় আর গাঁথুনীর মুভি। এমি এ্যাওয়ার্ড পাওয়া মুভি। তবে সমকামী ব্যাপার স্যাপার যারা জানেন না তারা মুভিটা দেখলে ধাক্কাই খাবেন।

৩। এপ্রিল স্নো (April Snow)
মুভিতে দেখানো হয় নায়িকার হাজব্যান্ড এবং নায়কের ওয়াইফ গাড়ি এক্সিডেন্ট করে একই হাঁসপাতালে ভর্তি এবং তারা একে অপরকে ভালোবাসতো। সেই হাঁসপাতালে পরিচয় হয় নায়ক এবং নায়িকার। একে অপরের সাথে ধীরে ধীরে পরিচয় এবং এক সময় প্রেম। তারপর শেষ পরিণতিটাই দেখার জন্যই মুভিটা দেখতে হবে।

৪। ব্রিয়াথ (Breath)
ফাঁসির রায় হয়ে যাওয়া এক কয়েদী এই নিয়ে দ্বিতীয় বারের মত আত্মহত্যা করার চেষ্টা করেছে। ছবির নায়িকা টিভিতে সেই খবর দেখছিল। নায়িকার স্বামী গোপনে এক মেয়ের সাথে যোগাযোগ রাখে নায়িকা সেটা জানতে পারে। এরপর নায়িকা একটা অদ্ভুত সিধান্ত নেয়। নায়িকা সেই জেল কয়েদী এর সাথে প্রতিদিন দেখা করতে যায়, একেক দিন একেক ড্রেস পড়ে সে কয়েদী এর সাথে দেখা করতে যায়। ধীরে ধীরে তাদের মধ্যে এক রকম ভালোবাসা সৃষ্টি হয়। প্রতি দেখাতেই তারা একে অপরকে কিস করে। দেখে ফেলুন । মাত্র দেড় ঘণ্টার মুভি।

৫। দ্য ফল্ট ইন আওয়ার স্টারস (The Fault In Our Stars)
একটা রোমান্টিক মুভি ভালো হওয়ার পিছনে নায়ক নায়িকার কেমিস্ট্রিটাও কম গুরুত্বপূর্ণ না। এক কিশোরি যার ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। কিন্তু সে একটা এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্টের মাধ্যমে তখন বেঁচে যায়। যে ডিপ্রেশনে ভুগছে। তাঁর ডাক্তারের পরামর্শে একটা ক্যান্সার সাপোরটিং গ্রুপে যায়। আর তাঁর সাথে দেখা হয় Augustus Waters এর। যার কিনা একটা পা নেই। আর শুরু হয় তাঁদের বন্ধুত্ব। তারপর? IMDb তে ৮.২ স্কোর তোলা মুভিটি দেখুন।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২১ সন্ধ্যা ৬:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×