somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ইসরায়েল ফিলিস্তিনে শান্তি আসবে কবে?

২১ শে মে, ২০২১ দুপুর ১২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১৯৪৭ সালে জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী আরব'রা যদি প্যালেস্টাইন ভাগ করত, আজকে জর্ডানের কাছ থেকে ইসরায়েলকে পশ্চিম তীর এবং জেরুজালেম দখল করতে হতো না। ক্রমে ক্রমে আরবরা আরো তিন টি যুদ্ধ করল এবং সব কয়টাতে ইসরায়েলের হাতে পরাজিত হলো। তবুও এদের অহংকার দেখ, এরা ইসরায়েলকে ভূমধ্যসাগরে ডুবিয়ে মারবেই। তো ইসরায়েল কি আরব দের কোলে তুলে রাখবে? হামাস এইসব ক্যানেস্তারা নিয়ে এখনো প্রতিজ্ঞা করে প্রতিটি ইসরায়েলি কে জবাই করে হত্যা করবে। ইসরায়েলকে জ্বালিয়ে দিবে। এরা যে এখনো কথা বলছে, তাও ইসরায়েলের দয়ায় বইকি।

পিএলও সঠিক পথে থেকে পশ্চিম তীরকে কি এমন এনে দিতে পেরেছে?
আল- আকসায় নিরস্ত্র ফিলিস্থিনিদের উপর নির্যাতনের জন্য প্রতিবাদ হিসাবে হামাস ইসরায়েলে রকেট হামলা করেছিলো, হামাস এমনি এমনি করে নাই, কিম্বা ইসরায়েলকে উস্কানিও দেয় নাই। বরং ইসরায়েল নিরস্ত্র ফিলিস্থিনিদের উপর হামলার মাধ্যমে হামাসকে রকেট হামলা করতে উস্কানি দিয়েছে। যুদ্ধে অংশ গ্রহনকারী কোন পক্ষই নিজেদের সামর্থকে ছোট করে প্রকাশ করে না।

৬০ এর দশকে ইসরায়েলের মত ছোট্ট একটি দেশ বিশ্ব মোড়লদের চোখ ফাঁকি দিয়ে রাতারাতি কিভাবে পারমানিক শক্তিতে সমৃদ্ধ হয়েছিলো? কারা সাহায্য করেছিলো? আরবরা তিনবার ইসরায়েলকে আক্রমন করেছিলো কিন্তু ইসরায়েল কি তখন একা একা যুদ্ধে করেছিলো? ছিলো তাদের মিত্র বাহিনী বৃটেনের অকৃত্তিম সহযোগিতা।

সমস্যা হলো কেউ নিজের ভুলটা চোখে দেখে না।
ইহুদি, খ্রিস্টান, হিন্দু, শিখ, ভারত, আমেরিকা ষড়যন্ত্র করছে? ফিলিস্তিনের কট্টর ইসলামপন্থী সংগঠন গুলোর মধ্যে সবচেয়ে বড় হামাস। ইসরাইল হতে পারে তথ্য, প্রযুক্তি, শিক্ষা দীক্ষা, বিজ্ঞান ও সমরাস্ত্রে ঈর্ষণীয় সফল একটি দেশ। কিন্তু যে দেশের ভিত্তি হচ্ছে মিথ্যা, প্রতারণা আর উগ্র ধর্মীয় সাম্প্রদায়িকতা, সে দেশ কখনোই নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করতে পারে না। উভয়পক্ষকে আলোচনার টেবিলে এসে কিছুটা ছাড় দিয়ে হলেও এর সমাধান সম্ভব, কিন্তু দুপক্ষই তাদের নিজ নিজ স্বার্থে অটল। কেউ ছাড় দেবার মানসিকতায় নেই। ইজরায়েলের ভয়াল নিষ্ঠুর হাত থেকে মুক্ত হোক ফিলিস্তিন।

ফিলিস্তিন এর জনগন মনে হয় শান্তি চায় না।
তারা যদি শান্তি চাইতো তাহলে ইসরায়েলের সাথে হাত মিলাতো। বলতো আসো আমরা মিলেমিশে থাকি। ঝগড়া, মারামারি, কাটাকাটি করে আসলে কিছুই পাওয়া যায় না। দুই দেশ মিলে আরো বেশী শক্তিশালী হতে পারতো। ফিলিস্তিনের দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করতো ইসরায়েল। সত্যি কথা ফিলিস্তিনের অবস্থা ভালো না। আফ্রিকার দরিদ্র দেশের মতো তাদের অবস্থা। এখন তারা যদি ইসরায়েলের সাথে হাত মিলায় তাহলে তাদের উন্নতি হবে। অন্তত তারা সুন্দর ভাবে বেঁচে থাকতে পারবে।
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০২১ দুপুর ১২:১৪
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

×