somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আমার হৃদয় ফেটে গেছে

২২ শে মে, ২০২১ রাত ২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি জানি, কোনো এক শীতের বিকেলে তোমার সাথে দেখা হবে,
সবাইকে অবাক করে দিয়ে তুমি আমার মুখোমুখি হবে,
তোমার শরীর থেকে ফুলের পাপড়ির মতো ঝরে পড়বে ভালোবাসা
চোখে থাকবে সোনালি আলো, চুলে খেলা করবে নীল প্রজাপতি,
ঠোঁটে থাকবে আদর মাখানো হাসি, ঠান্ডা বাতাসে লেকের জলে উঠবে ঢেউ।

গাছের পাতা থাকবে নুয়ে, গাছের পাতায় উঁড়ে বেড়াবে নীল ফঁড়িং,
বাগানের ফুল থেকে বাতাসে ভেসে বেড়াবে হাজার ফুলের সৌরভ
যেন সারা শহর মেতে উঠবে আনন্দে।

অবশষে তোমার হাত এসে নোঙর ফেলবে আমার হাতে,
এক মুঠো ভালোবাসা (চুমু) উপহার দিয়ে বলবে ভালোবাসি
তোমার মায়াবী মুখটাকে মনে হবে যেন এক টুকরো আকাশ
আর তখন আমার মনে হবে মেঘেতে গিয়ে ঠেকেছে আমার মাথা।

পৃ্থিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য গভীর মমতায় আর্দ্র প্রেমিকার চোখ
আমি জানি, তুমি আমার জন্য অপেক্ষা করে আছো একযুগ!
ব্যালকনিতে দাঁড়িয়ে থাকো সকাল বিকাল-
একপশলা বাতাস এসে খেলা করে তোমার খোলা চুলে
তোমার ঘরে বেজে উঠে রবীন্দ্রনাথের গান,
''ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন মিছে এ ভালোবাসা'!

চৈএের ভর দুপুরে তুমি একলা হলে- দক্ষিনের জানালা খুলে দিও,
আমি বাতাসকে বলে দিব যেন তোমায় ছুঁয়ে ছুঁয়ে যায়
সব উৎকন্ঠা ভুল প্রমানিত করে দিয়ে, সরল স্বীকারোক্তি নিয়ে,
ভীষন ভুলো মন নিয়ে পরম মমতায় হাতে হাত রাখব।

ভালোবাসা মানেই এক ধরনের সর্বনাশ,
এরচেয়ে বড় সর্বনাশ মানুষের আর কি হতে পারে!
মাঝে মাঝে মনে হয় সুখ-দুঃখ, পাপ-পূর্ন এসব বাজে কথা,
আসলে সব'ই আপেক্ষিক হতাশা, কখনো কম কখনো বেশী।

যদি আবেগ গুলো মেপে দেখার একটি যন্ত থাকতো,
তাহলে জানতে, আমি যে তোমাকে ভালোবাসি তার উচ্চতা
কোন কোন আসীমে গিয়ে ঠেকেছে!
তুমি কি বলতে পারবে সঞ্চয়িতার প্রুফ কে দেখেছিল?
তোমাকে মুগ্ধ করবার মতো কোনো যোগ্যতা আমার নেই,
জীবন এখন বড়'ই কমপ্লিকেটেড, কুটিল, জটিল এবং আবর্তময়।

একটা সুন্দর সময়ের অপেক্ষা করি, একটা পূর্ন জীবনের জন্য-
সব উৎকন্ঠা ভুল প্রমানিত করে দিয়ে, সরল স্বীকারোক্তি নিয়ে
ভীষন ভুলো মন, মন নিয়ে পরম মমতায় হাতে হাত রাখব।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০২১ রাত ২:৪৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×