
১। আপনি যদি ভুল মানুষের সঙ্গে সময় ব্যয় করেন, তাহলে তা সত্যিই চিন্তার বিষয়। কারণ আপনি যে মূল্যবান সময় ব্যয় করছেন, তা আর ফিরে আসবে না কখনো। আপনার চারপাশে ইতিবাচক মানসিকতার মানুষদের রাখা গুরুত্বপূর্ণ একটি কাজ। অন্যথায় নেতিবাচক মানসিকতার মানুষেরা নিজেদের পাশাপাশি আপনাকেও ডোবাবে।
২। দুজনের ভালোবাসায়- সংসার হয়, সন্তান হয়, বংশ বাড়ে, কিন্তু সবার ভালোবাসায় একটি সুখী সমৃদ্ধ দেশ ও পৃথিবী গড়ে ওঠে, এই সহজ কথাটা কেউ বুঝতে চায় না।
৩। গাছ কেটে পরিবেশের বিপর্জয় ঘটিয়ে পৃথিবীর উন্নত এক সভ্যতা, মায়া সভ্যতা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। অন্যান্য দেশ যেখানে ১টি গাছ কাটলে ২টি গাছ লাগানোর নির্দেশ দিচ্ছে, সেখানে আমাদের দেশে নানান অজুহাতে গাছ কাটা বেড়েই চলেছে।
১৯৯০ সালে গ্রীষ্মকালে বাংলাদেশের গড় তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। এবং ২০২৫ সালে তাপমাত্রা হবে ৫০ ডিগ্রী সেলসিয়াস।
৪। বিশ্বস্ত থাকতে হবে-
নিজের কাছে, জীবনের কাছে, সত্যের কাছে, শিল্পের কাছে, মাতৃভূমির কাছে এবং সর্বোপরি মানুষের কাছে।
৫। মারাত্মক এক সমস্যায় পড়েছি। সারাক্ষন মৃত্যুর কথা চিন্তা আসে। রাতেও এই কারনে ঘুমাতে পারি না। আমার কাছে শুধু মনে হয় আমি আর বেশিদিন বাঁচবো না। হাতে সময় খুব কম। ডাক্তার বললেন, মৃত্যুভয় থাকাটা ভাল। মনোরোগ বিশেষজ্ঞ বললেন- মুভি সিরিজ Final Destination দেখুন মৃত্যুভীতি আর থাকবে না। মসজিদের ইমাম বললেন, জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, সব ঠিক হয়ে যাবে। আর আমি নিজেকে বলি- সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ। মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০২১ দুপুর ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



