কাজল
২৩ শে মে, ২০২১ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ সংগ্রহ।
মধ্যরাতের কথা থাক, আজ শুধু তোমার কথা বলি-
তুমি জানো, আমার হৃদয়ের খবর বাতাসের মতন
তোমার জন্য আমি কিছুই করতে পারব না- হায়!
শুধু তোমার দুঃখের সময়ে আমার কাছে এসো
আমি তোমার সাথে মেঘ ছুঁয়ে দেখতে চাই
সারাটি জীবন ভালোবাসাবাসি খেলতে চাই।
তুমি এতো বোকা কেন? শিখনি কি করে ভালোবাসতে হয়,
তুমি হবে ইচ্ছেপূরণ দেবী কিন্তু পৃথিবীর সব জল তোমার চোখে,
আমি কবি হতে পারব না, তাহলে আমাকে অনেক মিথ্যা বলতে হবে
তুমি ভেবো না আমি তোমার প্রতি উদাসহীন, স্বপ্ন দেখেছি কতশত
আমি দেখেছি সূর্যকে ডুবে যেতে, কেপে কেপে উঠি তোমার কষ্টে
তুমি খুব বেশী কাঁদো বোকা মেয়ে, দেখো চাঁদ কি সুন্দর!
মহা আনন্দের জীবন হলো শুধু মাত্র পাখিদের
শুনতে পাও চারিদিকে পাখিদের আনন্দের চিৎকার?
চলো দু' হাজার মাইল একসাথে হাটি- হাত ধরাধরি ধরে
চারিদিকে ভালো করে তাকিয়ে দেখো- সবাই কেমন মেতে আছে
এরমধ্যে আমার একমাত্র কাজ- সব গুছিয়ে তোমার কাছে আসা
চলো, তোমার আমার মিলিত ভালোবাসায় নতুন একটা বাচ্চা জন্ম দেই।
মধ্যরাতে তোমার গান শুনে- দার্শনিক হয়ে যাই আমি
কেউ জানে না, শুধু একজন জানে- না পাওয়া আমার
আমার কবিতার প্রতিটা লাইন তোমার কাছে ছুটে যাবে
আমার কবিতার দাড়ি, রেফ, কমা তোমার কথা বলে
ব্যর্থ মানুষের কবিতা আর তোমাকে কতটুকু আনন্দ দিবে
তুমি অপেক্ষা করো চোখে কাজল দিয়ে আমি আসছি।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২১ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮

বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।
গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান...
...বাকিটুকু পড়ুন
ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুন