
মডেলঃ সুরভি।
বাংলা মটরে বাস থেকে নামবো-
সাথে সাথে একজন মেয়ে এসে হাসি মুখে বলবে, স্যার- ঠান্ডা পানি খান। ভালো লাগবে।
আমি বলবো- পানি না, আমি খাবো লেবুর শরবত। সাথে সাথে মেয়েটা বলবে, স্যার লেবুর শরবতেরও ব্যবস্থা আছে, এই নিন। এক মগ লেবুর শরবত। শরবতে কয়েকটা বরফের টুকরো ভাসবে। মেয়েটা বলবে স্যার আমাদের ডাবের ব্যবস্থাও আছে। আমি বলবো- বাহ! খুব ভালো। আচ্ছা, ট্যাং আছে, গ্লুকোজ আছে? মেয়েটা বলবে আছে। আছে। সব আছে। বেলের শরবতও আছে।
আবার বনানী'তে বাস থেকে নামবো-
সাথে সাথে এক সুন্দরী মেয়ে বলবে- স্যার আজ যা গরম পড়েছে, এই নিন এক গ্লাস লেবুর শরবত। আমি বলল, আমি কোক খাবো। মেয়েটা হেসে বলবে- স্যার কোকের ব্যবস্থাও আছে। সরকার আপনাদের জন্য সব রকম ব্যবস্থা রেখেছে। আপনারা ভালো থাকলেই সরকার খুশি। সরকারকে খুশি করার জন্য আমি দুই গ্লাস শরবত খাবো। এ বছরে গরমে দেশের মানুষ পাগল হয়ে গেছে। অবশ্য এজন্য দেশের মানুষই দায়ী। গাছ লাগাবে না। উলটা গাছ কাটবে।
প্রচন্ড এই গরমে শহরের মানুষের অবস্থা কাহিল।
সরকার মানুষের এই কষ্ট কিছুটা লাঘব করার জন্য একটু শরবতের ব্যবস্থা করতে পারে। ঢাকা সিটি করপোরেশন এই দায়িত্ব নিতে পারে। দেশের মানুষ এতে নতুনত্ব পাবে। এবং তারা দুই মেয়রকে আজীবন মনে রাখবে। ভোটের সময়ও সুবিধা পাওয়া যাবে। লেবুর শরবতে খুব বেশি খরচ হওয়ার কথা না। প্রচন্ড গরমে এক গ্লাস ঠান্ডা পানিতে কলিজা জুড়িয়ে যায়।
হজের সময় অনেক লোক কিন্তু ফ্রি পানির ব্যবস্থা করে দেয়। আমাদের দেশে ইজতেমা'র সময় অনেক লোক ফ্রি পানির ব্যবস্থা করে দেয়।আবার অনেক বড় বড় কোম্পানী ইফতারের সময় ফ্রি ইফতারও দেয়। তাহলে এই প্রচন্ড গরমে সিটি করপোরেশন, বা কোনো কোম্পানী ঠান্ডা পানি বা শরবতের ব্যবস্থা করতে পারে। তাদের ভালো ব্র্যান্ডিং হবে। মানুষকে খুশি রাখতে পারলে ব্যবসা ভালো হয়। খুব দ্রুত উন্নতি করা যায়।
অবশ্য গরমেরও দরকার আছে।
এ মাস হলো মধুমাস। এ মাসে অনেক রকম ফল পাওয়া যায়। এ ফল গুলো গরম না পরলে পাকে না। গতকাল ১০ কেজি আম কিনেছি। ৭০ টাকা কেজি নিয়েছে। বিক্রেতা বলেছে হিমসাগর। আম গুলো ভালো হয়েছে। ভীষন মিষ্টি। জামরুল কিনেছি ৫ কেজি। দুই কেজি কিনেছি সাদাটা। তিন কেজি কিনেছি লালটা। লালটা নিয়েছে ৮০ টাকা কেজি। সাদাটা নিয়েছে ৬০ টাকা কেজি। তালের শাস কিনেছি এক ডজন। এক'শ টাকা নিয়েছে। এক বাটি ভ্যানিলা আইসক্রীম কিনেছি। গতকাল রাত দুইটায় দেখি সুরভি আইসক্রীম খাচ্ছে। সুরভি আইসক্রীম খুব পছন্দ করে।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০২১ দুপুর ২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



