
আমার একটা আম গাছ আছে।
আম গাছটা ছাদে ড্রামের মধ্যে। আমি খুবই যত্ন নিই নিয়মিত। রোজ দুইবেলা পানি দেই। আগাছা পরিস্কার সপ্তাহে দুই দিন। এ বছর গাছে প্রচুর মুকুল হয়েছিলো। প্রচুর। এত মুকুল হয়েছে যে গাছের পাতা দেখা যেত না। তারপর মুকুল থেকে আম হলো। প্রচুর আম। আমি আম দেখে মুগ্ধ! কিন্তু আমার ভাগ্য খারাপ। আম গুলো একটু বড় হতেই ঝরে পড়তে থাকলো। প্রতিদিন ১০/১২ টা করে আম পড়লো। আমি আমি সন্ধ্যায় আমি গুলো কুড়িয়ে নিয়ে আসতাম। খুবই মন খারাপ হতো আমার।

এরপর শুরু হলো কালবৈশাখী ঝড়।
৪/৫ বার ঝড় হয়েছে। অবাক ব্যাপার ঝড়ে কোনো আম পড়েনি। পুরো গাছ ঝড়ে দুলেছে, কিন্তু আম একটাও পড়েনি। এখন গাছে সব মিলিয়ে প্রায় ৪/৫ কেজি আম হবে। আম গুলো এখনও গাছে আছে। অলরেডি আম গুলো পাকতে শুরু করেছে। পুরোপুরি পেকে গেলে আমি গুলো সংগ্রহ করবো। তবে এই আম আমি খাবো না। কারন আমি শুধু হিমসাগর আম খাই। অন্য কোনো আম খাই না। সুরভি আবার সব জাতের আম খায়। ভাত দিয়ে খায়, মুড়ি দিয়ে খায়। জুস বানিয়ে খায়। এমনি এমনি খায়।

আমরা বাজার থেকে আম কিনি।
৬০ থেকে ৮০ টাকা কেজি। তবু মনে করি আমের দাম বুঝি বিক্রেতা বেশি রেখেছে। মোটেও বেশি না। আমি আম গাছ লাগিয়ে বুঝেছি, কত শ্রম দিতে হয়। সময় দিতে হয়। যত্ন নিতে হয়- তারপর ফল পাওয়া যায়। একটা আম মুকুল থেকে বড় হতে অনেক সময় লাগে। আর আমরা একটা আম হাতে নিয়ে মুহুর্তের মধ্যে খেয়ে ফেলি। একবারও ভাবি না- এই আমের পেছনে শ্রমের কথা। শুধু আম কেন সব ফল'ই এমনি এমনি হয় না। তার পেছনে অনেক শ্রম দিতে হয়েছে। কৃষকদের শ্রদ্ধা করা উচিত।

আজ সারা দিনই আকাশ মেঘলা-মেঘলা।
ছাদে গিয়েছি আম গুলো দেখতে। প্রতিদিন আমাকে ৫/৬ বার ছাদে যেতে হয়। কারন যদি কেউ আম গুলো চুরী করে নিয়ে যায়। আশে পাশের সব গুলো বাড়ি লাগানো। কেউ এক এক ইঞ্চি জায়গাও ছাড়েনি। মাঝে মাঝে রাত ২/৩ টা বাজেও ছাদে গিয়েছি। কারন পাশে বাসায় কিছু বদ পোলাপান আছে। রাতে গাজা খায় ছাদে উঠে। যাই হোক, আমার ছাদে আম গাছ ছাড়াও, পেয়ারা আর লেবু গাছ আছে। এ বছর লেবু হয় নি। তুবে পেয়ারা গাছে বেশ পেয়ারা ধরেছে।

ছাদে আমার গাছ গুলোতে প্রচুর পাখি আসে।
দোয়েল, শালিক আর চড়ুই। আরো কয়েকটা পাখি আসে, নাম জানি না। কিচির মিচির করে খুব। আমি মাঝে মাঝে পাখিদের খাবার দেই। আজ ছাদে গিয়ে দেখি একটা ফড়িং। সাথে সাথে মোবাইলে ফড়িং টার ছবি তুলতাম। যাই হোক, আমি বলব, আপনারাও ছাদে নানান রকম ফলের গাছ লাগান। নিজের হাতে লাগানো গাছ, সেই গাছের ফল। দারুন আনন্দের ব্যাপার। আমার যদি কিছু জায়গা জমি থাকতো- আমি মন ভরে গাছ লাগাতাম। সেই গাছের যত্ন নিতাম। ফলও পেতাম আবার প্রকৃতিরও উপকার হতো।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০২১ রাত ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


