
১। আমি মুগ্ধ হই, অবাক হই!
মানুষের হাজারো সীমাবদ্ধতার মাঝেও তার সৃষ্টিশীলতার বিশালত্ব আমাকে অবাক করে, বিস্মিত করে, আশাবাদী করে। তাই চারপাশের হাজারো খারাপ লাগা অনুভূতির মধ্যেও অসাধারণ ভালো লাগার কিছু অনুভূতি আমাকে প্রবলভাবে আবার জীবনে ফিরিয়ে আনে।
২। ঢাকা শহরে রাস্তার পাশে সর্বরোগের ঔষুধ পাওয়া যায়! দশ টাকার বিনিময়ে ক্যান্সার থেকে বাত সব নিমিষেই সমাধান। আর যৌন রোগ নিয়ে তো কথাই নেই। চারপাশে ঘিরে থাকা আগ্রহী জনতা ওষুধ বিক্রেতার কথা খুব মন দিয়ে শুনছে। এক আকাশ আগ্রহ নিয়ে আমি ওষুধ বিক্রেতার কথা শুনি। মুগ্ধ হই ! আশ্চর্য হই!
৩। সবুজ রঙটি অনেক বেশি সহনশক্তি এবং আশার অর্থ বহন করে থাকে। যারা সবুজ রঙটি পছন্দ করেন তারা অনেক বেশি সাধারণ জীবন যাপনে আগ্রহী থাকেন। তারা সবার কথা চিন্তা করতে পছন্দ করেন। তারা অনেক ধৈর্যশীল এবং দায়িত্বপরায়ণ হয়ে থাকেন। সমস্যা হলো তারা অনেক বেশি আদর্শ থাকেন ফলে মাঝে মাঝে নিজের নীতিতে এতো বেশি অটল থাকেন যা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
৪। বই আর বউ একবার চলে গেলে আর ফিরে আসে না।
অধিকাংশ লোকই ঝরাপাতার মতো হাওয়ায় উড়ে যায়, ভেসে বেড়ায় কিছুক্ষণ, তারপর মাটিতে মুখ থুবড়ে পড়ে। অল্প কয়েকজন আছেন যাঁরা আকাশের নক্ষত্রের মতো নির্দিষ্ট কক্ষপথে চলেন।
৫। প্লেট থেকে চানাচুর খেতে গেলে দেখবেন সবাই বেছে বেছে আগে বাদাম খাওয়া শুরু করে। এটা একটা সহজাত প্রবৃত্তি। আপনি আমি সবাই একই- বেছে বেছে বাদাম খাওয়া শুরু করি!
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০২১ রাত ৩:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


