somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

ছাগল চোর

১৩ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এটা আমার গ্রামের গল্প।
আমাদের গ্রামে একটা পরিবার ছিলো। ছিলো বলা ঠিক হবে না। এখনও আছে পরিবারটি। এই পরিবারের কর্তার মোট ১৩ জন ছেলে মেয়ে। চার নম্বর ছেলের নাম মহাব্বত খা। আমার আজকের গল্প মহাব্বত খা'কে নিয়েই। মহাব্বত খা'র পিতা অভাবী মানুষ। পিতা এত গুলো ছেলে মেয়ের সঠিকভাবে দেখভাল করতে পারে না। একবেলা ভাত তো অন্যবেলা মুড়ি খেতে হয়। কিন্তু জমিজমা তাদের ভালোই আছে। সেসব জমি আবাদ হয় না।

মহাব্বত খা একটা ছাগল চুরী করলো।
অভাবের কারনে মহাব্বত খা তার বন্ধুর সাথে পাশের গ্রামের এক বাড়ি থেকে বড় একটা ছাগল চুরী করলো। সেই ছাগল আলামিন বাজারে বিক্রি করে দিলো। তখন সপ্তাহে একদিন আলামিন বাজারে হাঁট বসতো। হাঁটে ছাগলের দাম উঠলো পাঁচ শ' টাকা। সেই সময় পাঁচ শ' টাকার অনেক দাম। এদিকে গ্রামের সবাই যেন ফেলল ছাগল চুরীর কথা। এমন কি সাক্ষীও আছে। গ্রামের মুরুব্বীরা মিলে দরবার বসালো। মহাব্বত খা দরবারে নিজেকে নির্দোষ প্রমান করতে পারলো না।

রাতে মহাব্বত খা না খেয়ে ঘুমিয়ে পড়লো।
রাতে পিতাজ্বী মহাব্বত খাকে ডেকে তুললো। পিতার হাতে মোটা লাঠি। পিতা বললেন, তুই চুরী করলি কেন? বংশের নাম ডুবালি। তোর কেন টাকার দরকার হলো? যদি সত্যিই তোর টাকার দরকার হয় তাহলে আমাকে বলতে পারতি। জমি বিক্রি করে তোকে টাকা দিতাম। আমার নগদ টাকা নাই কথা সত্য। কিন্তু অনেক জমিজমা আছে। পিতা রাগে ফুঁসছে। আজ তোকে মেরেই ফেলব। মহাব্বত আলী এক দৌড়ে ঘর থেকে বের হয়ে গেলো। পালিয়ে গেলো। আর ফিরে এলো না।

মহাব্বত আলী নিখোজ দুই বছর হয়ে গেছে।
তার পিতা অনেক খোঁজ খবর নিয়েছে। কোথাও তাকে পাওয়া যায় নি। মহাব্বত খা লঞ্চে চাকরী নিয়েছে। বাবুর্চির হেল্পার হিসেবে। দুই বছরের মাথায় মহাব্বত খা একজন পাকা বাবুর্চি হয়ে গেছে। তার ইনকাম বেশ ভালো। অনেক টাকা জমিয়ে ফেলেছে। একলোকের মাধ্যমে মহাব্বত খা তার গ্রামের বাড়িতে টাকা পাঠায়। টাকা পেয়ে তার ভাইবোন আর বাবা মা অনেক খুশি হয়। একদিন লঞ্চে মহাব্বত খার বড় দুই ভাই দেখা করতে আসে। দুই ভাইকে খুব খাতির যত্ন করে। বাড়ির জন্য অনেক কিছু কেনাকাটা করে দেয়। হাতে কিছু টাকাও দিয়ে দেয়। মহাব্বত খার উপর পরিবারের লোকজনের কোনো রাগ নেই।

বিশ বছর পার হয়ে যায়।
ততদিনে মহাব্বত খার ছয় বোনের মধ্যে চার বোনের বিয়ে হয়ে যায়। বিয়েতে আসতে না পারলেও মহাব্বত খা টাকা পাঠিয়েছে নিয়মিত। এখন মহাব্বত খা লঞ্চের বাবুর্চি নয়। লঞ্চে চোরাই মালামাল আনা নেওয়া করে। তাতে অনেক লাভ। চোরাই মালের টাকা স্থানীয় থানায়ও কিছু দিতে হয়। এখন মহাব্বত খা লাখ লাখ টাকার মালিক। তার পরিবারের অভাব কিছুটা মিটেছে। মহাব্বত খা গ্রামে যায় মাঝে মাঝে। পিতার হাত ভর্তি করে টাকা দিয়ে আসে। মহাব্বত খা নিজে লঞ্চ চালাতে পারে, লঞ্চের ইঞ্জিন সমস্যা হলে ঠিক করতে পারে। সব সময় নদীপথে যাতায়াত করা লোকজন মহাব্বত খাকে চিনে। এবং পছন্দ করে।

তেত্রিশ বছর পরের কথা।
মহাব্বত খা আজ এমভি মাছরাঙ্গা ও এমভি সূর্যমূখী দুটা জাহাজের মালিক। তার বাবা মারা গেছে। কিছুদিন আগে তার মা মারা গেলো। ১৩ ভাই বোনের মধ্যে তিন জন মারা গেলো। মহাব্বত খা বিয়ে করেছে। তার একছেলে এক মেয়ে। মেয়ে নর্থসাউথ ইউনিভার্সিটিতে পড়ছে। মেয়ে লেখাপড়ায় অনেক ভালো। মহাব্বত খা আজও গ্রামে গিয়ে শান্তি পায় না। পুরোনো আমলের লোকজন জানে মহাব্বত খা চোর। চুরী করে গ্রাম থেকে পালিয়েছে। পারতপক্ষে মহাব্বত খা গ্রামে যায় না। আমৃত্যু মহাব্বত খাকে চোর খেতাবি নিয়ে মরতে হবে। তার শান্তি নেই। সে চোর। ছাগল চুরী করেছে।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:২৮
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×