somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রাজীব নুর
আমার নাম- রাজীব নূর খান। ভালো লাগে পড়তে- লিখতে আর বুদ্ধিমান লোকদের সাথে আড্ডা দিতে। কোনো কুসংস্কারে আমার বিশ্বাস নেই। নিজের দেশটাকে অত্যাধিক ভালোবাসি। সৎ ও পরিশ্রমী মানুষদের শ্রদ্ধা করি।

আজকের ডায়েরী- ৯০

১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিঃ আমার তোলা।

আমি যা চাই তা-ই হয়ে যাচ্ছে।
যেটা আশা করি তাই হয়ে যাচ্ছে। ভাবলে নিজের কাছেই আজিব লাগে! শেষমেষ আমি কি অন্তর্জামী হয়ে গেলাম! ঘটনা কি হয়েছে খুলে বলি- তিন দিন আগের কথা। সকালে ঘুম থেকে উঠে দেখি রোদ নেই। আকাশ মেঘলা বা কুয়াশাচ্ছন্ন বলা যেতে পারে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। ঘুম থেকে উঠে আমি সাধারণ এক কাপ চা খাই। দাঁত ব্রাশ করার পর ব্রেকফাস্ট করে আরেক কাপ চা খাই। এটা দীর্ঘদিনের অভ্যাস। বাসার সবাই সকাল নয়টার মধ্যে নাস্তা করে ফেলে। কিন্তু আমার নাস্তা করতে দেরী হয়ে যায়। অবশ্য কোনো কিছু নিয়েই তাড়াহুড়া করতে আমার ভালো লাগে না।

যাই হোক, সেদিন মেঘলা আবহাওয়া মনটা নরম করে দিয়েছে।
এঁর মধ্যে একটা প্রেমের বই পড়ছিলাম। বইয়ের নাম 'তেঁতুল বনের জোছনা'। বইটা আগেও তিনবার পড়েছি। বইটা পড়া শেষ হয়েছে তিনটায়। বেশ ক্ষুধাও পেয়েছে। ইচ্ছা করছে গরম গরম খিচুড়ি খেতে। সাথে গরুর মাংস ভূনা। মোটা করে বেগুন ভাঁজা। ইলিশ মাছ ভাঁজা থাকলেও চলে, না থাকলেও সমস্যা নাই। ভাবী হয়তো রান্না করছে রুই মাছ আলু দিয়ে ঝোল করে। অবশ্য ইদানিং ভাবী ফুলকপি শিম দেয়। সাথে টোমেটো। যাই হোক, খেতে বসে আমি অবাক! খিচুড়ি। মাত্র চুলা থেকে নামিয়েছে। ধোঁয়া বের হচ্ছে। সাথে গরুর মাংস। রান্না করেছে সুরভি। আমি তিন প্লেট উড়িয়ে দিলাম। জব্বর স্বাদ হয়েছে।

এই কয়েকদিন আগের কথা।
সুরভি নিউ মার্কেট গিয়েছে। আমি বাসায় ফারাজার দেখভাল করছি। ফারাজার বিকেলে ঘুমানোর কথা ছিলো। সে ঘুমায় নি। ফারাজার পেছনে ছুটতে ছুটতে আমি ক্লান্ত। বিকেলে চা নাস্তাও খাওয়া হয়নি। চা নাস্তা দিবে কে? সুরভি আর ভাবী দুজনেই মার্কেটে গিয়েছে। প্রচন্ড ক্ষুধা লেগেছে। দুপুরেও খাওয়া হয় নি। যদিও সুরভি টেবিলে খাবার সাজিয়ে দিয়েছিলো। কিন্তু কন্যা ফারাজাকে নিয়ে ব্যস্ত থাকায় আর খাওয়া হয়নি। সন্ধ্যায় অনুভব করলাম অনেক ক্ষুধা লেগেছে। ইচ্ছা করছিলো কেএফসি'র চিকেন ফ্রাই খেতে। সাথে কোক। ঠিক তখন ছোট ভাইয়ের বউ এসে দুই পিছ চিকেন ফ্রাই আর কোক দিয়ে গেলো। আমি প্রচন্ড অবাক! যা চাইছি তাই পেয়ে যাচ্ছি! ছোট ভাইয়ের বউ এঁর বুদ্ধি আছে চিকেন ওভেনে গরম করে দিয়েছে। সাথে সস দিয়েছে।

সেদিন আমার খুব কাচ্চি খেতে ইচ্ছা করছিলো।
ইদানিং হুটহাট নানান রকম খাবার খেতে ইচ্ছা করে। শুনেছি মৃত্যু ঘনিয়ে এলে এরকম হয়। যাই হোক, ভাবছি কাচ্চি কি সুরভিকে রান্না করতে বলব না চুপ করে হটেল থেকে খেয়ে আসবো। তবে হোটেলের কাচ্চির চেয়ে সুরভির রান্না অনেক বেশি ভালো। যাই হোক, সুরভিকে আর কাচ্চির কথা বললাম না। রাতে বাসায় ফিরে ল্যাপটপ অন করেছি। মুভি দেখব, না লিখব- ভাবছি। সময় তখন রাত দশটা। এমন সময় সুরভি আমার জন্য কাচ্চি নিয়ে এসে হাজির। আমি প্রচণ্ড অবাক! সুরভি আমার মনের কথা জানলো কি করে? সুরভি বলল, তুমি এখনই খেয়ে নাও। বাসায় আমার আর ভাবীর বান্ধবীরা আসছে। আমরা সারারাত আজ গল্প করবো। তুমি খেয়ে ঘুমিয়ে যাও। আমি বললাম, আমার খাওয়া শেষ হওয়া পর্যন্ত থাকো। একা খেতে ভালো লাগে না।

আজকের কথা। রাত আট টা বাজে।
বাসায় ফিরছি। রেলগেটের কাছে এক বড় ভাইয়ের সাথে দেখা। বড় ভাই জোর করে রেস্টুরেন্টে নিয়ে গেলেন। নান রুটি দিয়ে মূরগীর চাপ খেলাম। মূরগীটা টুকরো টূকরো করে কেটে সয়া সস, কেপসিকাম, পেয়াজ, কাচা মরিচ দিয়ে হালকা ভাঁজা ভাঁজা করে। খেতে খারাপ না। খেলাম। পেট ভরেই খেলাম। এবং ঠিক করে ফেললাম, রাতে আর খাবো না। বাসায় এসে দেখি ভাবী বাইরে গিয়েছিলেন। আসার সময় গরুর চাপ, গ্রীল চিকেন, গরুর মগজ ভূনা আর নান রুটি নিয়ে এসেছেন। সামান্য খেলাম। না খেলে ভাবী রাগ করতেন। কিন্তু আমি বুঝি এসব খাওয়া ঠিক না। শরীরের জন্য খারাপ। সুস্থ থাকতে হলে শুধু সবজি খাওয়া উত্তম।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০২১ রাত ১:৪৮
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

×